৫ শতাংশ অস্থায়ী বাসিন্দা কমাতে চায় কানাডা
প্রবাস ডেস্ক : আগামী তিন বছরে অস্থায়ী বাসিন্দা ৫ শতাংশ কমিয়ে আনতে চায় কানাডা। দেশটি স্থায়ী অভিবাসন নিয়ন্ত্রণে কানাডা এমন সিদ্ধান্ত নেয়। বর্তমানে কানাডার মোট জনসংখ্যার ৬.২ শতাংশ হচ্ছে অস্থায়ী বাসিন্দা। তাদের স্থায়ীভাবে বসবাস করার কোনো অনুমোদন নেই কিন্তু অস্থায়ীভাবে কাজ করার অনুমোদন রয়েছে। কানাডার ইতিহাসে প্রথমবারের মতো দেশে অস্থায়ী বাসিন্দা কমানো এবং স্থায়ী অভিবাসন নিয়ন্ত্রণে পদক্ষেপ নিতে যাচ্ছে কানাডার কেন্দ্রীয় সরকার।
এছাড়া দেশটিতে বর্তমানে অস্থায়ী বাসিন্দার সংখ্যা মোট জনসংখ্যার ২.৬ শতাংশ অর্থাৎ ২.৫ মিলিয়ন। আগামী তিন বছরে এটিকে কমিয়ে ৫ শতাংশ নিয়ে আসা হলে ২০২৭ সালের মধ্যে অস্থায়ী বাসিন্দা পাঁচ লাখ কমে যাবে।
রাজধানী অটোয়ায় এক সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় সরকারের অভিবাসন বিষয়ক মন্ত্রী মার্ক মিলার এই তথ্য জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে মার্ক মিলার জানান, অস্থায়ী বাসিন্দাদের ২.৬ শতাংশের মধ্যে ৪২ শতাংশ হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, ৯ শতাংশ অস্থায়ী বিদেশি কর্মী আন্ডার টেম্পোরারি ফরেন ওয়ার্কার প্রোগ্রাম, ৪৪ শতাংশ টেম্পরারি ওয়ার্কার আন্ডার ইন্টারন্যাশনাল মবিলিটি প্রোগ্রাম, ২৬ শতাংশ পোস্ট গ্যাজুয়েট ওয়ার্ক পারমিট হোল্ডার এবং ৯ শতাংশ হচ্ছে স্পাউস অব স্টুডেন্ট। ১০ শতাংশ বিনিময় চুক্তি এবং ১২ শতাংশ হচ্ছে স্পাউজ অফ স্কিল ওয়ার্কার, ২৬ শতাংশ বিভিন্ন হিউম্যানিটি প্রোগ্রাম এবং ৫ শতাংশ অ্যাসাইলাম প্রোগ্রাম।
তিনি জানান, বর্তমানে কানাডায় অস্থায়ী বাসিন্দা রয়েছেন ২৫ লাখ। গত ২০২৩ সালে তাদের মধ্য থেকে শতকরা ৬ দশমিক ৫ শতাংশকে কমানো হয়েছে, আগামী ৩ বছরও এই ধারা অব্যাহত থাকবে এবং প্রতি বছর ৫ শতাংশ করে কমানো হবে অস্থায়ী বাসিন্দাদের সংখ্যা।
স্থায়ী অভিবাসনের জন্য আবেদনের অনুমোদনেও নিয়ন্ত্রণ আসবে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন মার্ক মিলার। তবে এই নিয়ন্ত্রণের হার কেমন হবে— সে সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি মন্ত্রী। তবে তিনি বলেছেন, সরকারের প্রাথমিক পরিকল্পনা অনুসারে আগামী ২০২৫ সাল পর্যন্ত থাকবে এই নিয়ন্ত্রণ।
সংবাদ সম্মেলনে মার্ক মিলার বলেন, ‘আমরা দেশে অভিবাসীদের আগমন সহনীয় মাত্রায় রাখতে চাই। আবাসন ও অন্যান্য পরিষেবা ইস্যুতে নাগরিকদের যে ভোগান্তি শুরু হয়েছে- তার নিরসন চাই। এ কারণেই এ পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী মে মাস থেকে এটির বাস্তবায়ন শুরু হবে।’
এর আগে জানুয়ারি মাসে বিদেশি শিক্ষার্থীদের প্রবেশ নিয়ন্ত্রণ এবং স্নাতক শেষ হয়ে যাওয়ার পরও যেসব শিক্ষার্থী কানাডায় অবস্থান করছেন, তাদের ওয়ার্ক পারমিট বাতিলের ঘোষণা দিয়েছিল কানাডার কেন্দ্রীয় সরকার। অভিবাসন মন্ত্রীর এ ঘোষণার পর অনেক অস্থায়ী বাসিন্দাদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই শঙ্কায় রয়েছেন কখন তাদের চলে যেতে হয়। অন্যদিকে ভিজিটর ভিসায় এসে যারা অ্যাসাইলাম প্রোগ্রামে আবেদন করেছেন তাঁরাও এক ধরনের উৎকণ্ঠায় দিনযাপন করছেন।
প্রসঙ্গত, উন্নত জীবনযাত্রা ও সহজ অভিবাসন নিয়ম-কানুনের কারণে বিশ্বের বিভিন্ন দেশের অভিবাসনপ্রত্যাশীদের পছন্দের শীর্ষে রয়েছে কানাডা। দেশটির সরকারও সবসময় অভিবাসীদের স্বাগত জানিয়ে আসছে। কিন্তু গত কয়েক বছরে রেকর্ডসংখ্যক অভিবাসী এসেছে দেশটিতে। এতে ব্যাপক সংকট শুরু হয়েছে দেশটির আবাসন ও নাগরিক পরিষেবা খাতে। দিন দিন এই সংকট তীব্র হচ্ছে, ফলে চাপ বাড়ছে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং তার নেতৃত্বাধীন সরকারের ওপর।
শেয়ারনিউজ, ২৭ মার্চ ২০২৪
পাঠকের মতামত:
- এমবাপ্পের পেনাল্টি মিস নিয়ে মুখ খুললেন হালান্ড
- যে গুনাহের বিচার মানুষের হাতে ছেড়ে দিয়েছেন আল্লাহ
- ১০ জুলাই স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ
- জুমার নামাজ ফরজ নাকি ওয়াজিব, কোরআন ও হাদিসের আলোকে উত্তর
- নতুন দুটি নদীবন্দর ঘোষণা, গেজেট প্রকাশ সরকারের
- নেতানিয়াহু পরিবারের বিতর্কের মাঝেই ছেলের বড় সিদ্ধান্ত
- এবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক, নজরে প্রসেনজিৎ
- খেলাপি ঋণ উদ্ধারে আসছে আধুনিক আইনি কাঠামো
- দুই বছর পর ভ্রমণ ভিসায় ভারতে যাত্রা শুরু
- ছয় নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যা সতর্কতা জোরালো
- দেশে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট
- কুয়েত-বাহরাইনে ফের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা
- যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন ১৭২ কর্মকর্তা
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- এক দশকে শেয়ারবাজার ছেড়েছে ১৫ লাখ বিনিয়োগকারী
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- এক সময়ের ব্লু-চিপ, এখন লোকসানের অতল গহ্বরে
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- ইরা মনির গলা কেটে দেওয়া বাবু শেখকে মৃত্যুদণ্ড
- অস্বাভাবিক দর বৃদ্ধিতে বন্ধ দুই শেয়ারের লেনদেন
- তারেক রহমানের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন মীর শাহে আলম
- সামনে এলো গোপন নিয়োগের অভিযোগ, তদন্তে বিএসসিএল
- আলোচিত শিশু ধর্ষ/ণ মামলার রায় প্রকাশ
- নিজেদের সময় করা আইনের মুখোমুখি আওয়ামী লীগ!
- একটি ভুলেই শেষ সেমিফাইনালের স্বপ্ন! বিপদে ১৮ ফুটবলার
- বিকল্প অর্থায়নের নতুন উৎস খুঁজছে বাংলাদেশ: অর্থমন্ত্রী
- স্থিতিশীল আউটলুকসহ মার্কেন্টাইল ব্যাংকের নতুন ক্রেডিট রেটিং প্রকাশ
- ১৫ লাখ বিও হিসাব কমে যাওয়ার পেছনে যে কারণগুলো সামনে এলো
- দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত
- দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- স্ত্রীর মৃত্যুর পর মেয়েকে ধর্ষ/ণচেষ্টার অভিযোগে বাবা আটক
- হাইকোর্টের রায়ে বদলে গেল চট্টগ্রাম-২-এর সমীকরণ!
- শেয়ারবাজারে বড় সংস্কারের বার্তা দিলেন বিএসইসি চেয়ারম্যান
- পাঁচ ব্রোকারেজ হাউজে ১০ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- সরকারি ইতিবাচক বার্তায় চাঙা শেয়ারবাজার
- সাত দফা দাবিতে ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ
- সম্মিলিত ইসলামী ব্যাংকের পর্ষদে যুক্ত হলেন নতুন দুই পরিচালক
- প্রয়াত স্পন্সর পরিচালকের শেয়ার হস্তান্তর সম্পন্ন
- রাইট ইস্যুর সময়সূচি জানালো ইউসিবি
- কর্মী পাঠানো নিয়ে সরকারের সতর্কবার্তা
- ‘মুসলিম মেয়ে বলেই এত আন্দোলন’
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- বিদ্যুতের দাম বৃদ্ধির আসল কারণ জানাল সরকার
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১২ দফা উদ্যোগ, কারসাজিকারীদের বিচার হবে: প্রধানমন্ত্রী
- কাঁঠাল নিয়ে চীনের আগ্রহ, যা জানালেন প্রধানমন্ত্রী
- টার্মিনাল সরানোর সিদ্ধান্ত, মিলল সরকারি অনুমোদন
- আগস্টে দুই দফায় লম্বা ছুটির সুযোগ
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- স্থিতিশীল আউটলুক বজায় রেখে দুই কোম্পানির ক্রেডিট রেটিং ঘোষণা
- শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন যে তিন জন
- সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য দুঃসংবাদ
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- গুলশানের ১৯৬ নম্বর বাসভবনকে কেপিআই ঘোষণা
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- ধানমন্ডির আবাসিক এলাকায় বড় পরিবর্তনের ইঙ্গিত
- প্রায় ২১ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১২ দফা উদ্যোগ, কারসাজিকারীদের বিচার হবে: প্রধানমন্ত্রী
- আড়াই বছর পর সুখবর দিলো এমারেল্ড অয়েল
- ডিভিডেন্ড ঘোষণা ও আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- টার্মিনাল সরানোর সিদ্ধান্ত, মিলল সরকারি অনুমোদন
- উদ্যোক্তা পরিচালকের শেয়ার ক্রয়ের ঘোষণা













