বিমানবন্দরে নির্যাতনের শিকার সৌদি আরব প্রবাসী
নিজস্ব প্রতিবেদক : জীবিকার তাগিদে মানুষ বিচিত্র পথে যাত্রা করে। আর পরিবারের প্রধান যিনি, তার উপার্জনেই চলে একেকটি পরিবার। পরিবারে হাল ধরতে আবার কেউ কেউ বেছে নেয় প্রবাস জীবন। জীবিকার তাগিদে পরিবার-পরিজন রেখে দেশ ছেড়ে যাওয়া যে কতটা কষ্টের তা কেবল মাত্র একজন প্রবাসী ছাড়া অন্য কেউ অনুভব করতে পারে না। দেশ ত্যাগের এই মূহুর্তে তারা থাকেন বেদনায় আপ্লুত। ফলে বিমানবন্দরে প্রবেশের মুহূর্তে একটু বেশি সময় পরিবারের পাশে থাকতে চান প্রবাসীরা। আবার স্বজনরা তার সাথে আরো কিছু সময় কাটাতে চায়।
এমনই এক ঘটনা ঘটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্ধরে। দেশ ত্যাগের মুহূর্তে সৌদি আরব প্রবাসী জাহিদ হাসান বিমানবন্দরে তার বাবাকে একটু বেশি সময় কাছে রাখতে গিয়ে আর্মড পুলিশের হাতে নির্যাতনের শিকার হয়েছেন। প্রবাসী জাহিদ হাসানের মতো অনেকেই বিমানবন্দরে এসে আর্মড পুলিশের রূঢ় আচরণের মুখোমুখি হচ্ছেন বলে অভিযোগ আছে।
গত রোববার (২৪ মার্চ) সকাল ১০টার দিকে সৌদি আরব প্রবাসী জাহিদ হাসান জেদ্দা যাওয়ার জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। জাহিদ হাসানের গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামের কালিকাপুরে।
বিকাল ৩টা ৩৫ মিনিটে এসভি ৮৮১ ফ্লাইটে সৌদি এয়ারলাইন্সে তিনি জেদ্দা যাবেন। বিমানবন্দরে তার বাবা হারুন অর রশীদ আসেন ছেলেকে বিদায় জানাতে। দুই নম্বর গেটের বাইরে চেয়ারে বসে বাবার সঙ্গে কথা বলছিলেন প্রবাসী জাহিদ।
এ সময় দুই নম্বর গেটে দায়িত্বরত আর্মড পুলিশের একজন নারী সদস্য যাত্রী ব্যতীত অন্যদের টার্মিনালের ড্রাইভওয়ে থেকে চলে যেতে বলেন। আর্মড পুলিশের নারী সদস্যকে প্রবাসী জাহিদ হাসান তার বাবাকে আরও কিছু সময় থাকার সুযোগ দেওয়ার অনুরোধ করেন। কিন্ত জাহিদের অনুরোধে মন গলেনি আর্মড পুলিশের। তাকে ধমকানো শুরু করেন সেই নারী পুলিশ সদস্য। দেশ ত্যাগের মুহূর্তে বাবার সামনে পুলিশ সদস্যের এমন আচরণে হতবাক হয়ে পড়েন জাহিদ হাসান।
পুলিশ সদস্যের এমন আচরণের প্রতিবাদ জানালে সেখানে আর্মড পুলিশের নারী সদস্য ক্ষিপ্ত হয়ে জাহিদ হাসানকে আরও উচ্চস্বরে ধমকাতে থাকেন। হইচই শুনে আর্মড পুলিশের অন্য সদস্যরা সেখানে এগিয়ে আসেন। যাত্রীকে শান্ত করার পরিবর্তে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন তারাও।
একপর্যায়ে আর্মড পুলিশের এস আই রহমতের নেতৃত্বে প্রায় ১৫ জন পুলিশ সদস্য মিলে প্রবাসী জাহিদ হাসানকে মারধর করতে থাকেন। প্রবাসী জাহিদ ঘটনাস্থল ত্যাগ করতে চাইলেও আর্মড পুলিশ সদস্যরা তার হাত টেনে ধরে রাখেন। একজন আর্মড পুলিশ সদস্য তার হাত ধরে রাখেন, অন্যরা তাকে নির্মমভাবে মারতে থাকেন। পরবর্তীকালে সেদিনই সৌদি আরবে চলে যান প্রবাসী জাহিদ হাসান। দেশে না থাকায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি গণমাধ্যমের।
এ বিষয়ে জানতে চাইলে বেবিচক চেয়ারম্যান বলেন, ‘এগুলো অন্যায়। আমি অবশ্যই এপিবিএনের সঙ্গে এ বিষয়ে কথা বলবো।’
এর আগে, বিমানবন্দর আর্মড পুলিশ জানিয়েছে, ২৪ মার্চ সকাল আনুমানিক ১০টার সময় এয়ারপোর্ট এপিবিএনের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে অতিরিক্ত সহযাত্রী এবং অনাহুত বহিরাগত ব্যক্তিদের সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে বহির্গমন টার্মিনালের ড্রাইভওয়েতে সুইপিং করার সময় জাহিদ হাসান নামক একজন যাত্রীর সঙ্গে এপিবিএন সদস্যদের অনাকাঙ্ক্ষিতভাবে তর্কাতর্কির সূত্রপাত হয়।
এক পর্যায়ে যাত্রী উত্তেজিত হয়ে পড়লে এপিবিএন সদস্যরা তাকে নিবৃত করতে গেলে ধাক্কাধাক্কি হয়। এমতাবস্থায় ডিউটি অফিসার উক্ত যাত্রীর সঙ্গে ঘটনাটির বিষয়ে কথা বলেন এবং যাত্রীর অভিযোগ গ্রহণ করেন।
প্রাথমিক তদন্তে এই ঘটনায় অপেশাদার আচরণ করার জন্য জড়িত এপিবিএন সদস্যদের চিহ্নিত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর বিশেষ প্রতিবেদন প্রদান করা হয়েছে।
শেয়ারনিউজ, ২৬ মার্চ ২০২৪
পাঠকের মতামত:
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বিওয়াইডির গাড়ি আনতে টেকনিক্যাল লাইসেন্স চুক্তি করবে রানার অটোমোবাইলস
- অনুমোদন ছাড়াই রিফাইনারি! সুপার পেট্রোকেমিক্যালকে ঘিরে বড় প্রশ্ন
- আদালতের আদেশে সি পার্লের ১৬তম এজিএমের তারিখ ও স্থান নির্ধারণ
- রানার অটোমোবাইলসের অনুমোদিত মূলধন দ্বিগুণ করার প্রস্তাব
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- ভুল করে পচা ডিম খেয়ে ফেললে শরীরে যা ঘটতে পারে
- কলেজ পছন্দে ভুল করলেই বিপদ, একাদশের আবেদনে আসছে নতুন নিয়ম
- টানা দাম বাড়ার পর আজ স্বর্ণের ভরি যত টাকা
- বিওয়াইডির গাড়ি এবার রানারের হাত ধরে বাংলাদেশে
- বাংলাদেশ–ভারত সম্পর্ক নিয়ে যা বললেন জয়শঙ্কর
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- প্রধানমন্ত্রীর ভারত সফর: আপডেট জানালেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- মন্ত্রী পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন, পেলেন নতুন দায়িত্ব
- পে স্কেলের গেজেট নিয়ে কাটছে দীর্ঘ প্রতীক্ষার অবসান
- পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী কেন, জানালেন শামা
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- শেয়ারবাজারে টানা পতনের চাপ, কমল বাজার মূলধন ও লেনদেন
- চলতি সপ্তাহে তালিকাভুক্ত ইউসিবির রাইট আবেদন শুরু
- সপ্তাহজুড়ে ১৪ ফান্ডের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- রাষ্ট্রপতি হতেই শূন্য হলো মির্জা ফখরুলের আসন
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- মার্জিন বিধিমালা গেজেট প্রকাশ : মার্জিন অর্থায়নে নতুন কাঠামো, বাড়ল বিনিয়োগকারীর ইক্যুইটি শর্ত
- দুই মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা, ঋণ নিয়ে এলো বড় সুখবর
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- বাজার সামলাতে ব্যর্থতার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা













