×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

শেয়ারবাজার বন্ধ থাকবে আজ

২০২৪ মার্চ ১৭ ১১:১৮:৫২
শেয়ারবাজার বন্ধ থাকবে আজ

নিজস্ব প্রতিবেদক : হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে সরকারি ছুটি থাকায় আজ শেয়ারবাজার বন্ধ থাকবে।

সোমবার (১৮ মার্চ) আবার যথাযথ নিয়মে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন চালু হবে।

এদিকে রমজান উপলক্ষে ডিএসইর অফিস সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত খোলা থাকছে।

শেয়ারবাজারে লেনদেন সকাল ১০টায় শুরু হয়ে বেলা ১টা ৩০ মিনিট পর্যন্ত চালু থাকছে। এর মধ্যে বেলা ১টা ২০ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত পোস্ট ক্লোজিং সেশন।

ডিএসইর পক্ষ থেকে জানানো হয়, রমজান ও ঈদুল ফিতরের ছুটি শেষে এক্সচেঞ্জটির অফিস সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত খোলা থাকবে এবং লেনদেন সকাল ১০টায় শুরু হয়ে আড়াইটা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে।

ডিএসই আরো জানায়, অফিস চলাকালিন এ সময়ের মধ্যে ২টা ২০ থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত চলবে পোস্ট ক্লোজিং সেশন।

শেয়ারনিউজ, ১৭ মার্চ ২০২৪

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে