নামেই শুধু ইসলামি বীমা কোম্পানি, বাস্তবে নেই কোন সেবা
নিজস্ব প্রতিবেদক : জীবন বীমার অন্তত ১১টি প্রতিষ্ঠান নামের সঙ্গে ‘ইসলামি’ শব্দ জুড়ে দিয়ে ইসলামি বীমা কোম্পানি হিসেবে রিচিতি লাভ করেছে। কিন্তু কোম্পানিগুলো ইসলামী কোনো পণ্য নেই।
বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) নজরে এসেছে যে বাস্তবে এসব কোম্পানির কোনো ইসলামি পণ্যসেবা নেই। এমনকি ইসলামি ভাবধারায়ও চলছে না কোম্পানিগুলো।
এই অবস্থায় আইডিআরএ দেশে প্রথমবারের মতো ইসলামি বীমা বিধিমালা প্রণয়ন করতে যাচ্ছে। সংস্থাটি এই নিয়ে একটি খসড়া তৈরি করে সেটি ১০ মার্চ বিভিন্ন বেসরকারি কোম্পানি, বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরাম, বাংলাদেশ ইনস্যুরেন্স একাডেমিসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর কাছে মতামতের জন্য পাঠিয়েছে। আগামী ১৭ মার্চের মধ্যে ই-মেইলে মতামত দিতেও বলা হয়েছে।
আইডিআরএর তথ্য অনুযায়ী বর্তমানে যেসব কোম্পানি নামের সঙ্গে ‘ইসলামি’ শব্দ জুড়ে দিয়ে জীবন বীমা কোম্পানি পরিচালনা করছে, সেগুলো হচ্ছে আলফা ইসলামী লাইফ, ফারইস্ট ইসলামী লাইফ, মার্কেন্টাইল ইসলামী লাইফ, বেঙ্গল ইসলামী লাইফ, পদ্মা ইসলামী লাইফ, প্রাইম ইসলামী লাইফ, প্রটেকটিভ ইসলামী লাইফ, ট্রাস্ট ইসলামী লাইফ, জেনিথ ইসলামী লাইফ, এনআরবি ইসলামিক লাইফ ও আকিজ তাকাফুল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি।
রাষ্ট্রায়ত্ত জীবন বীমা করপোরেশন, বিদেশি মেটলাইফ ও ভারতের এলআইসির পাশাপাশি ইসলামি নাম যুক্ত করেনি, এই রকম আরও ২৩টি জীবনবীমা কোম্পানি রয়েছে দেশে।
আইডিআরএর মুখপাত্র ও পরিচালক মো. জাহাঙ্গীর আলম এই বিষয়ে সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমরা দেখেছি যে বেশ কিছু কোম্পানির নামের সঙ্গে শুধু “ইসলামি” শব্দটা আছে, আর কিছু নেই। পরিপূর্ণ কোনো ইসলামি বীমা পরিকল্প বা পণ্য নেই।’
তিনি বলেন, ‘এভাবে কোম্পানিগুলো চলতে পারে না। তাই একটা বিধিমালা করা হচ্ছে। এই সংক্রান্ত খসড়ায় সবার মতামত চাওয়া হয়েছে।’
ইসলামি বীমা বিধিমালা হয়ে গেলে শৃঙ্খলার সঙ্গে ইসলামি বীমাপণ্য বিক্রি করা সম্ভব হবে বলে মনে করেন তিনি।
ইসলামি বীমা বিধিমালার খসড়ায় বলা হয়েছে, ইসলামি বীমা ব্যবসা করতে গেলে আগে আইডিআরএর কাছে আবেদন করতে হবে। আর্থিক সংগতি, শরিয়াহর ভিত্তিতে পরিচালনার সক্ষমতা ও ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়ে সন্তুষ্ট হলে আইডিআরএ অনুমতি দেবে। অনুমতি ছাড়া ইসলামি বীমা ব্যবসা করা যাবে না।
প্রতি পঞ্জিকা বছরে কোম্পানিগুলোকে শরিয়াহ কাউন্সিল থেকে এ মর্মে প্রত্যয়নপত্র নিতে হবে যে তারা শরিয়াহসম্মতভাবে ব্যবসা পরিচালনা করেছে। সেই প্রত্যয়নপত্র আইডিআরএর কাছে দাখিল করতে হবে।
আইডিআরএ যদি দেখে যে শরিয়াহ পরিপালন লঙ্ঘিত হয়েছে, তখন কারণ দর্শানোর নোটিশ দিয়ে সংস্থাটি সংশ্লিষ্ট কোম্পানির ইসলামি বীমা ব্যবসা স্থগিত বা বাতিল করতে পারবে।
শেয়ারনিউজ, ১৬ মার্চ ২০২৪
পাঠকের মতামত:
- আওয়ামী লীগকে নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
- সুইডেনের নাগরিকত্ব নিয়ে বড় সিদ্ধান্ত, যাদের হারাতে হতে পারে পাসপোর্ট
- নিষেধাজ্ঞা অমান্য করে শেয়ার লেনদেন, বিএসইসির নজরে কর্মকর্তারা
- বিমা খাতে ভয়াবহ চিত্র, ৭৩ শতাংশ দাবি পরিশোধ হয়নি
- সরকারি কাজ নেই, ধস নেমেছে বিবিএস ক্যাবলসের ব্যবসায়
- জুলাই-সেপ্টেম্বর’২৬ লোকসানে ৮ ব্যাংক
- জুলাই-সেপ্টেম্বর’২৬ প্রান্তিকে আয় কমেছে ৭ ব্যাংকের
- আয় বেড়েছে ১৫ ব্যাংকের, লোকসান থেকে মুনাফায় ২টি
- ফেসবুক প্রোফাইল বন্ধের ঘোষণা, তথ্য সংরক্ষণ করবেন যেভাবে
- পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে নতুন মোড়, অনুমোদন দিল কেন্দ্রীয় ব্যাংক
- শেয়ারবাজারের ১০ কোম্পানির নিরীক্ষা প্রতিবেদনে উঠে এলো যেসব বিষয়
- ড. ওসমান ফারুকের পদত্যাগের কারণ জানালেন জুলকারনাইন সায়ের
- উৎপাদনে ফিরেছে অ্যাপেক্স স্পিনিং
- দুই কোম্পানির নিরীক্ষা প্রতিবেদনে অডিটরের মন্তব্য
- বাজারে মিশ্র চিত্র, সূচক বাড়লেও বিনিয়োগকারীদের সতর্ক অবস্থান
- ঢাবি, বুয়েট, জাবি ও রাবির ভর্তি পরীক্ষা নিয়ে আদালতের আদেশ
- ব্যয় বৃদ্ধি ও আঞ্চলিক অস্থিরতায় চাপে ইউনিক হোটেলের মুনাফা
- যে কারণে মোজাফফর হোসেন স্পিনিংয়ের মুনাফায় ধস
- যে কারণে এপেক্স ফুটওয়্যারের মুনাফা ও নগদ প্রবাহে উন্নতি
- বিক্রয় আয় বাড়ায় আমান ফিডের মুনাফায় ইতিবাচক প্রবৃদ্ধি
- সমতা লেদারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- গ্রামীণ ব্যাংকে হামলা নিয়ে জাতিসংঘের কড়া বার্তা
- ডিএনসিসি প্রশাসক মিল্টনের কার্যালয়ে হামলার নেপথ্যে
- চারবারের সাবেক সংসদ সদস্য হিরু এবার গ্রেপ্তার
- ৫১ সদস্যের কমিটির বিএনপির ৩১ নেতার পদত্যাগ!
- স্পনসর ছাড়াই অস্ট্রেলিয়ায় স্থায়ী বসবাস ও কাজের সুযোগ
- স্বর্ণের বাজারে স্বস্তি, আজকের দাম প্রকাশ
- ফের শ্রমিক বিক্ষোভ, ১০ কারখানায় ছুটি; বন্ধ ৩৯টি
- কফি পৌঁছে দিতে গিয়ে ডেলিভারিম্যানের সামনে এলো অপ্রত্যাশিত ঘটনা
- আ.লীগের অডিও বিতর্ক, নতুন করে আলোচনায় হুমায়ূন আহমেদের উপন্যাস
- হাসিনাকে ফেরাতে ঢাকার আইনি প্রক্রিয়া শেষ!
- যে কারণ দেখিয়ে পদত্যাগ করলেন বিএনপির এমপি
- সাদ্দাম থেকে সাঈদ খোকন, চেহারা বদলে আলোচনায় যেসব পলাতক
- বিদেশি বিনিয়োগকারীদের ডিভিডেন্ড বিতরণে নতুন নিয়ম
- পদ্মা অয়েলের ব্যাংক আমানত, পাওনা ও মজুত ব্যবস্থাপনায় নিরীক্ষকের আপত্তি
- ৯৩৯ কোটি টাকার লেনদেন, বাজারে ফিরছে কি বিনিয়োগকারীদের আগ্রহ?
- সার্কিট ব্রেকারে সর্বোচ্চ চূড়ায় ৬ কোম্পানির শেয়ার
- ১৭ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৭ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সূচক ও লেনদেন বাড়লেও আস্থার সংকট কাটানোই শেয়ারবাজারের প্রধান চ্যালেঞ্জ
- আমরানেটওয়ার্কসের আর্থিক প্রতিবেদনে শর্তযুক্ত মতামত নিরীক্ষকের
- অপু-পরীমনির দ্বন্দ্বে নতুন মোড়
- ব্যাংক এশিয়ায় স্থায়ী কোম্পানি সেক্রেটারি, রিং শাইনে ভারপ্রাপ্ত নিয়োগ
- ৯৯.৯৯৮ শতাংশ ভোটে ফান্ড রূপান্তরের প্রস্তাব অনুমোদন
- গ্রেফতার হলেন সাবেক মেয়র সাঈদ খোকন
- ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- বিএমআরই প্রকল্প নিয়ে নতুন ঘোষণা মেট্রো স্পিনিংয়ের
- ইউরোপের বাজারে রেনাটার নতুন যাত্রা
- যুক্তরাষ্ট্রের পরেই যুক্তরাজ্য, বাংলাদেশের পোশাকের বৃহত্তম বাজার
- আপনার ফোনের তথ্য নিচ্ছে কোন অ্যাপ, ১০ মিনিটেই যেভাবে ধরবেন
- ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- এসি সিঙ্গেল কেবিন নিয়ে নতুন আদেশ জারি
- বিএসইসির কঠোর অ্যাকশন: ১০ কোম্পানির পর্ষদকে বিশাল অর্থদণ্ড
- চাকরিজীবীদের ৬ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সিটি ব্যাংক
- তারেক রহমানকে মাইনাস করলেন খলিলুর রহমান
- শেয়ারবাজারের একসঙ্গে দুই কোম্পানির বড় সিদ্ধান্ত
- সায়হাম কটনের প্রথম প্রান্তিক প্রকাশ
- গার্মেন্টসের সাধারণ কর্মী থেকে শিল্পপতি, অনন্ত জলিলের উত্থানের গল্প
- শার্প ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- বিদেশি বিনিয়োগকারীদের নজরে আসছে বাংলাদেশের ছয় শেয়ার
- বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- শেয়ারবাজারে নতুন আশার আলো, জিডিপির ৫ শতাংশ হবে মিউচুয়াল ফান্ড
- সঞ্চয়পত্রের কর নিয়ে বড় পরিবর্তন, বদলে যাচ্ছে হিসাবের নিয়ম
- বেস্ট হোল্ডিংসের ডিভিডেন্ড ঘোষণা









