ব্যাংকাসুরেন্স সেবা চালু করল ব্র্যাক ব্যাংক
নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্র্যাক ব্যাংক পিএলসি গ্রাহকদের সরাসরি ইনস্যুরেন্স সেবা দিতে ব্যাংকাসুরেন্স সেবা চালু করেছে। জীবন বিমা এবং সাধারণ বিমা উভয় ক্ষেত্রেই গ্রাহকেরা দেশব্যাপী সকল ব্রাঞ্চ থেকে এই সুবিধাটি নিতে পারবেন।
বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী ব্র্যাক ব্যাংকের ব্যাংকাসুরেন্স সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার এবং অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব অমল কৃষ্ণ মণ্ডল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর. এফ. হোসেন, মেটলাইফ বাংলাদেশ-এর মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ, গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ফারজানাহ চৌধুরী, ব্র্যাক ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং এসএমই ব্যাংকিং প্রধান সৈয়দ আব্দুল মোমেন এবং চিফ ব্যাংকাসুরেন্স অফিসার মাহবুবুর রহমান।
ব্যাংকাসুরেন্স সেবা চালু প্রসঙ্গে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর. এফ. হোসেন বলেন, ‘দেশের ক্রমবর্ধমান উন্নতি এবং মাথাপিছু আয়ের বৃদ্ধির ফলে গ্রাহকদের কাছে ব্যাংকিং সেবার পাশাপাশি বিমা পণ্যের চাহিদাও ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। ব্যাংক এবং বিমা কোম্পানির মধ্যে এই সহযোগিতামূলক প্রচেষ্টার ফলে গ্রাহকেরা সহজেই ইনস্যুরেন্স প্রোডাক্টগুলো নিতে পারবেন, যা আর্থিক প্রতিষ্ঠানের প্রতি তাঁদের আস্থা এবং বিশ্বাস আরও বৃদ্ধি করবে। আর্থিক খাতে এই ধরনের উদ্যোগ আর্থিক অন্তর্ভুক্তির প্রসার এবং আর্থিক নিরাপত্তা বৃদ্ধির পাশাপাশি দেশের বিমা ব্যবসায়কে আরও ত্বরান্বিত করবে।’
তিনি আরও বলেন, ‘গ্রাহককেন্দ্রিক বিষয়ে আমাদের অবিচল প্রতিশ্রুতির অংশ হিসেবে এখন থেকে আমাদের সম্মানিত গ্রাহকেরা আস্থার সঙ্গে ব্র্যাক ব্যাংক চ্যানেল ব্যবহার করে ইনস্যুরেন্স প্রোডাক্টগুলো নিতে পারবেন। এভাবে আমরা আমাদের গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে নতুন নতুন সেবা চালু করতে সব সময় সচেষ্ট রয়েছি।’
গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ফারজানাহ চৌধুরী বলেন, ১বীমা সেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ব্র্যাক ব্যাংকের সঙ্গে আমাদের অংশীদারত্বের করতে পেরে আমরা আনন্দিত। ব্যাংকাস্যুরেন্স বিমার জন্য একটি বিকল্প বিতরণ চ্যানেল তৈরি করবে যা বিমা সেবাকে আরও প্রসার করবে। এটি দেশে আর্থিক অন্তর্ভুক্তিকে ত্বরান্বিত করবে এবং বিশেষ করে নারী ও তরুণ প্রজন্মের জন্য বিমাকে আরও সুবিধাজনক করে তুলবে।’
মেটলাইফ বাংলাদেশ-এর মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, ‘দেশের একটি শীর্ষস্থানীয় ও অন্যতম বিশ্বস্ত আর্থিক প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংক পিএলসির সঙ্গে ব্যাংকাসুরেন্স উদ্যোগের মাধ্যমে আমরা বাংলাদেশের জনগণের জন্য বিমার পরিধি প্রসারিত করতে চাই। আমি আনন্দিত যে, এই গুরুত্বপূর্ণ উদ্যোগে আরও লাখ লাখ গ্রাহক এখন আত্মবিশ্বাসের সঙ্গে তাদের আর্থিক পরিকল্পনায় মেটলাইফের বিশ্বমানের বিমা সুরক্ষা অন্তর্ভুক্ত করতে পারবেন।’
ব্যাংকাসুরেন্স হলো— ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে গ্রাহকদের কাছে ইনস্যুরেন্স প্রোডাক্ট বিক্রির উদ্দেশ্যে ব্যাংক এবং ইনস্যুরেন্স কোম্পানির একটি যৌথ উদ্যোগ। ব্যাংকাসুরেন্স সেবা দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংক এবং বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) কাছ থেকে অনুমতি ও লাইসেন্স পেয়েছে ব্র্যাক ব্যাংক।
প্রাথমিকভাবে ব্যাংকটি গ্রাহকদের মেটলাইফ বাংলাদেশ এবং গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স কোম্পানির ইনস্যুরেন্স প্রোডাক্ট অফার করবে। গ্রাহক চাহিদার ওপর ভিত্তি করে পরবর্তীতে আরও বেশি বিমা কোম্পানির সঙ্গে ব্যাংকাসুরেন্স চুক্তি করার পরিকল্পনা রয়েছে ব্যাংকটির।
শেয়ারনিউজ ১৪ মার্চ ২০২৪
পাঠকের মতামত:
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন নিয়ে বাংলাদেশিদের নতুন নির্দেশনা
- কাঁঠাল সবার জন্য নয়, যাদের এড়িয়ে চলা উচিত
- সেই আলম মণ্ডল পেলেন মৃত্যুদণ্ড
- অস্বাভাবিক দরবৃদ্ধি ও সন্দেহজনক লেনদেন খতিয়ে দেখতে বিএসইসির তদন্ত নির্দেশ
- ভারতের ব্যাখ্যা প্রত্যাখ্যানের পরও বৈঠকে অংশ নেবে বাংলাদেশ
- নেপালে বিক্ষোভ, চাপে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
- শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন, সরকারি হলো আরও এক বিদ্যালয়
- রুমিন ফারহানাকে নিয়ে প্রশ্ন তুললেন এনসিপির সামান্তা শারমিন
- সাদিক কায়েমের পর আরও ৮ কেন্দ্রীয় নেতা ছাড়লেন ছাত্রশিবির
- হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন বক্তব্য, যা জানালেন চিফ প্রসিকিউটর
- ছাত্রশিবিরকে বিদায় জানালেন ডাকসু ভিপি সাদিক কায়েম
- পিপলস লিজিংয়ের আর্থিক প্রতিবেদনে বড় ধরনের গরমিল
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স ফেরত দেওয়া নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- আইএমএফের নতুন ঋণ নিয়ে বড় আপডেট দিলেন অর্থমন্ত্রী
- প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে বদল হলো এইচএসসি কেন্দ্র
- অস্বাভাবিক দর বৃদ্ধির কারণে দুই কোম্পানির লেনদেন সাময়িক স্থগিত
- শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ডলার বাজারে নতুন সমন্বয়, বেড়েছে বিনিময় হার
- উর্ধ্বমুখী বাজারে বাড়ছে আস্থা, শেয়ার ধরে রাখছেন বিনিয়োগকারীরা
- ১৩ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৩ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৩ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৩ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- উদ্যোক্তা পরিচালকের শেয়ার হস্তান্তরের ঘোষণা
- সোনালী লাইফের প্রথম প্রান্তিক প্রকাশ
- অনলাইন সংবাদে প্রকাশিত তথ্যের বিষয়ে ডিএসইকে দুই আর্থিক প্রতিষ্ঠানের ব্যাখ্যা
- বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আমরা টেকনোলোজিসের ডিভিডেন্ড ঘোষণা
- সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- যুক্তরাষ্ট্রের পোশাক বাজারে বাংলাদেশের নতুন অর্জন
- নানীকে হ/ত্যা, আদালতে যা বললেন অভিযুক্ত নাতি
- জার্মানিতে ভিসামুক্ত ভ্রমণ, ৬২ দেশের তালিকা প্রকাশ
- ২১ বছরেও ইংলিশ পরীক্ষায় বসতে পারেননি মেসি
- ১৩ জুলাই আবহাওয়া নিয়ে নতুন পূর্বাভাস
- ভ্যাটসহ প্রতি ভরি সোনার গহনার দাম নির্ধারণ
- নিজ মেয়েকে হ/ত্যার লোমহর্ষক জবানবন্দি দিলেন বাবা
- নারীদের ‘বউ’ হিসেবে বিক্রি, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ
- হাসিনাকে নিয়ে নতুন বিশ্লেষণে উঠে এলো চাঞ্চল্যকর দাবি
- শেয়ার কারসাজিতে ১,৪৯৭ কোটি টাকার জরিমানা করেছে বিএসইসি: অর্থমন্ত্রী
- নতুন বিএসইসি গঠনের পর শেয়ারবাজারে আস্থা ফিরছে: সংসদে অর্থমন্ত্রী
- জামানত ছাড়াই ১০ লাখ, সুদ মাত্র ৭ শতাংশ—জানালেন অর্থমন্ত্রী
- প্রাথমিকের নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের জন্য সুখবর
- ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ
- ৫ বছরের শিশুকে নিয়ে নদীতে ঝাঁপের ঘটনায় নতুন মোড়
- ২৩ মিনিট চলার পর হঠাৎ ফেরি ফিরে এলো, কারণ জানতেই ক্ষুব্ধ যাত্রীরা
- সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য দুঃসংবাদ
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- বন্ধ কোম্পানি ইস্যুতে অবস্থান পরিষ্কার করল বিএসইসি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- বিদেশি বিনিয়োগকারীদের বড় প্রস্থানে চাপে শেয়ারবাজার
- ধানমন্ডির আবাসিক এলাকায় বড় পরিবর্তনের ইঙ্গিত
- হঠাৎ বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিত
- গ্রাহকদের জন্য নতুন চাপ! ব্যাংকের ১৪ সেবায় ফি বসানোর প্রস্তাব
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১২ দফা উদ্যোগ, কারসাজিকারীদের বিচার হবে: প্রধানমন্ত্রী
- জামানত ছাড়াই ১০ লাখ, সুদ মাত্র ৭ শতাংশ—জানালেন অর্থমন্ত্রী





.jpg&w=50&h=35)


