×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

প্রথম ঘন্টায় লেনদেন ১৩১ কোটি টাকা

২০২৪ মার্চ ১৪ ১১:১২:৩৮
প্রথম ঘন্টায় লেনদেন ১৩১ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের শেষ কর্মদিবস আজ বৃহস্পতিবার (১৪ মার্চ) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব সূচকের উত্থানে চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় বৃদ্ধি পেয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

এদিন বেলা ১০ টা ৩০ পর্যন্ত ডিএসইতে ১৩১ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আজ প্রথম ঘন্টায় ডিএসইতে ৩৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। যার মাঝে দর বেড়েছে ২৫০ টির, কমেছে ৫০টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৫ টির।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৬.৯১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৯৯১ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪.৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩০৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩.৬১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬০ পয়েন্টে।

শেয়ারনিউজ ১৪ মার্চ ২০২৪

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে