লোকসান থেকে মুনাফায় দুই কোম্পানি
নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে শেয়ারবাজারে তালিকাভুক্ত ২০টির বেশি কোম্পানি চলতি অর্থবছরের অর্ধবার্ষিকী অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এরমধ্যে দুটি কোম্পানি অর্থবছরের প্রথম প্রান্তিকে বড় লোকসানে ছিল। কিন্তু দ্বিতীয় প্রান্তিকে মুনাফায় ফিরেছে। যেগুলো হলো- বিবিএস কেবলস ও রানার অটোমোমোবাইলস। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
বিবিএস কেবলস
২০১৭ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিএস কেবলস তালিকাভুক্তির পর প্রতিবছরই বিনিয়োগকারীদের ভালো ডিভিডেন্ড দিয়ে আসছিল। প্রথম বছর অর্থাৎ ২০১৭ সালে কোম্পানিটি ১৫ শতাংশ ক্যাশ ও ১৫ শতাংশ বোনাস মিলিয়ে মোট ৩০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল। পরের বছর ২০১৮ সালেও ১৫ শতাংশ ক্যাশ ও ১৫ শতাংশ বোনাস মিলিয়ে মোট ৩০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে।
এরপর ২০১৯ সালে ২০ শতাংশ (১০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ বোনাস), ২০২০ সালে ২০ শতাংশ (১০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ বোনাস), ২০২১ সালে ১৫ শতাংশ (১০ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ বোনাস) এবং ২০২২ সালে ১৩ শতাংশ (৮ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ বোনাস) ডিভিডেন্ড দিয়েছে। কিন্তু ২০২৩ সালে কোম্পানিটির মুনাফা কমে যাওয়ায় ডিভিডেন্ড কমে গেছে ২ শতাংশে।
গত পাঁচ বছরের প্রাপ্ত আর্থিক প্রতিবেদনে দেখা যায়, ২০১৯ সালে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৯ টাকা ১৭ পয়সা, ২০২০ সালে ৬ টাকা ৬৬ পয়সা, ২০২১ সালে ৪ টাকা ৮৪ পয়সা এবং ২০২২ সালে ৪ টাকা ১ পয়সা। ২০২৩ সালে ইপিএসে নেমে গেছে ৪৬ পয়সায়।
আর্থিক প্রতিবেদনে দেখা যায়, ২০২৩ সালের শেষ প্রান্তিক থেকেই কোম্পানিটি মুনাফা থেকে বড় লোকসানে চলে যায়। ওই বছরের শেষ প্রান্তিকে (এপ্রিল-জুন’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয় ২ টাকা ৫৫ পয়সা।
এরপর চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৩) বিবিএস কেবলসের শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩২ পয়সা। যেখানে আগের বছর শেয়ার প্রতি আয় ছিল ১৪ পয়সা।
তবে অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৩) কোম্পানিটি ফের মুনাফায় ফিরেছে। দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি মুনাফা হয়েছে ১২ পয়সা। যেখানে আগের বছর একই সময়ে শেয়ার প্রতি মুনাফা ছিল ৯ পয়সা।
এতে দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) শেয়ার প্রতি লোকসান ৩২ পয়সার বিপরীতে দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) মুনাফা হয়েছে ১২ পয়সা।
লোকসানের কারণ হিসাবে কোম্পানিটি আর্থিক প্রতিবেদনে উল্লেখ করেছে, ডলারের মূল্য বেড়ে যাওয়ায় কোম্পানিটির কাঁচামালের মূল্য বেড়ে গিয়েছিল। বিপরীতে আগের থেকে বিভিন্ন কোম্পানির সাথে চুক্তি থাকায় উৎপাদিত পণ্যের দাম বাড়ানো সম্ভব হয়নি।
আর মুনাফায় ফেরার কারণ হিসাবে জানিয়েছে, বর্তমানে কাঁচামালের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে উৎপাদিত পণ্যের দাম বাড়ানো হচ্ছে। এছাড়া, নতুন পণ্যও উৎপাদন করা হচ্ছে।
গত দুই বছরের মধ্যে কোম্পানিটির সর্বোচ্চ শেয়ারদর ছিল ৬২ টাকা ৫০ পয়সা। আর সর্বনিম্ন দর ছিল গত বৃহস্পতিবার ( ২৫ জানুয়ারি)। ওইদিন শেয়ারটি লেনদেন হয়েছে ৩৬ টাকা ৪০ পয়সায়।
কোম্পানিটির ফ্লোর প্রাইস ছিল ৪৯ টাকা ৯০ পয়সা। ফ্লোর প্রাইস ওঠার পর এক সপ্তাহে কোম্পানিটির দর কমেছে ১৩ টাকা ৫০ পয়সা বা ২৭ শতাংশের বেশি। মুনাফায় ইতিবাচক খবর আসার পরও কোম্পানিটির শেয়ার দামে উপর্যুপরি পতন দেখা গেছে।
রানার অটোমোবাইলস
২০১৯ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত রানার অটোমোবাইলস তালিকাভুক্তির বছরে ১৫ শতাংশ (১০ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ বোনাস ডিভিডেন্ড দিয়েছে। এরপর ২০২০ সালে ১০ শতাংশ ক্যাশ, ২০২১ সালে ১০ শতাংশ ক্যাশ এবং ২০২২ সালেও ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। কিন্তু ২০২৩ সালে লোকসানের কারণে কোম্পানিটি কোনো ডিভিডেন্ড দিতে পারেনি।
আর্থিক প্রতিবেদনে দেখা যায়, ২০১৯ সালে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা হয়েছে ৫ টাকা ৭ পয়সা, ২০২০ সালে ১ টাকা ৯৭ পয়সা, ২০২১ সালে ২ টাকা ৭০ পয়সা এবং ২০২২ সালে ২ টাকা ৪০ পয়সা। কিন্তু ২০২৩ সালে কোম্পানিটির লোকসান হয়েছে শেয়ার প্রতি ৭ টাকা ৭৫ পয়সা।
আর্থিক প্রতিবেদনে দেখা যায়, ২০২৩ সাল থেকে কোম্পানিটি মুনাফা থেকে লোকসানে চলে যায়। ওই বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয় ৮১ পয়সা, দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২২) লোকসান হয় ২ টাকা ৮ পয়সা, তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৩) লোকসান হয় ১ টাকা ৪১ পয়সা এবং শেষ প্রান্তিকে (এপ্রিল-জুন’২৩) লোকসান হয়েছে ৩ টাকা ৪৪ পয়সা। অর্থাৎ ২০২৩ সালে শেয়ার প্রতি মোট লোকসান দাঁড়ায় ৭ টাকা ৭৫ পয়সায়।
চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান আরও বেড়ে যায়। প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি লোকসান হয় ২ টাকা ২৭ পয়সা। যেখানে আগের বছর শেয়ার প্রতি লোকসান ছিল ৮১ পয়সা।
তবে চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটি মুনাফায় ফিরেছে। দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৫ পয়সা। যেখানে আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ২ টাকা ৮০ পয়সা।
তবে দ্বিতীয় প্রান্তিকে মুনাফায় ফিরলেও প্রথম প্রান্তিকের বড় লোকসানের কারণে দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান রয়েছে ২ টাকা ২২ পয়সা।
লোকসানের কারণ হিসাবে কোম্পানিটি আর্থিক প্রতিবেদনে উল্লেখ করেছে, ডলারের মূল্য বেড়ে যাওয়ায় কোম্পানিটির গাড়ীল মূল্য বেড়ে গিয়েছিল। কিন্তু স্থানীয় বাজারে দাম বাড়ানো যায়নি।
আর মুনাফা ফেরা প্রসঙ্গে কোম্পানিটি জানিয়েছে, থ্রি হুইলার ব্যবসায় মুনাফা বৃদ্ধি পাওয়ায় দ্বিতীয় প্রান্তিকে লোকসান কাটিয়ে মুনাফায় ফিরেছে কোম্পানিটি। এছাড়া, উৎপাদন মূল্যের সাথে সঙ্গতি রেখে গাড়ীর দামও বাড়ানো হচ্ছে।
শেয়ারবাজারে আসার পর রানার অটোমোবাইলসের শেয়ার ১২০ টাকা পর্যন্ত লেনদেন হয়েছে। গত দুই বছরের মধ্যে বেশিরভাগ সময় কোম্পানিটির শেয়ার ৬০ টাকার ঘরে লেনদেন হয়েছে।
শেয়ারটির ফ্লোর প্রাইস ছিল ৪৮ টাকা ৪০ পয়সা। ফ্লোর প্রাইস ওঠার পর এক সপ্তাহে কোম্পানিটির দর কমেছে ১২ টাকা বা ২৫ শতাংশ।এরমধ্যে মুনাফায় ইতিবাচক খবর আসার পরও কোম্পানিটির শেয়ার দামে পতন হয়েছে।
হোয়াটস অ্যাপে শেয়ার কারসাজি, দায়ীদের চিহ্নিত করতে তদন্ত কমিটি
শেয়ারনিউজ, ২৭ জানুয়ারি ২০২৪
পাঠকের মতামত:
- বর্জ্য ব্যবস্থাপনায় বড় পদক্ষেপ, চুক্তিতে পৌরসভা-স্কয়ার-ব্র্যাক
- ফেসবুক বিজ্ঞাপনের বিল দিতে আর কার্ডের প্রয়োজন নেই, জানুন নতুন নিয়ম
- ভারতে জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে মুখ খুললেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
- শেয়ারবাজার শক্তিশালী করতে নতুন পরিকল্পনা বিএসইসির
- বক্তব্যের মাঝেই বিদ্যুৎ চলে গেল, যা বললেন রাশেদ খান
- লটারি বাদ দিয়ে স্কুলে ভর্তি, দ্বিতীয়-নবম শ্রেণিতে নতুন নিয়ম
- পুলিশে বড় রদবদল, একসঙ্গে বদলি ৫ কর্মকর্তা
- ইসরায়েলের মুখোশ খেললেন ইসরায়েলিরাই
- জাতীয় নিরাপত্তা ইস্যুতে ভয়ংকর হিসাব সামনে
- দরপতনের চাপে ডিএসইর বাজার মূলধনে ধস
- যে কারণে টকশোতে অংশ নেওয়া নেতাদের ডাকলেন প্রধানমন্ত্রী
- রুমিন ফারহানার বাবার সাথে শেখ মুজিবের যা ঘটোছিল
- ‘বিশ্বসেরা অভিনেত্রী’ শেখ হাসিনা, বিস্ফোরক মন্তব্য হাফিজের
- ছাত্রদলের ২ দিনের বিশেষ কর্মসূচি ঘোষণা
- অপরিশোধিত বিমা দাবি নিষ্পত্তিতে আইডিআর এর বড় উদ্যোগ
- চলতি সপ্তাহে ৫ কোম্পানির এজিএম
- পে-স্কেল নিয়ে ৭ এসআরওতে থাকছে যাদের জন্য আলাদা নিয়ম
- দুর্বল ৫ ব্যাংকের পরিণতিতে নতুন মোড়, গ্রাহকদের আচরণে স্বস্তি
- আগামী ১০ দিনে দেশের আবহাওয়ায় বড় পরিবর্তন
- সব ধর্মে একজন স্বামীর একাধিক স্ত্রী হলে সম্পত্তি ভাগ হবে যেভাবে
- কাগজে জন্ম, ৪৫ দিনেই মৃত্যু! ৭৪ শিশুকে নিয়ে চাঞ্চল্যকর কাণ্ড
- ২,৫৯৮ কোটি টাকার প্রকল্পের দায়িত্ব পেলেন বিতর্কিত সেই প্রকৌশলী!
- এক ক্লিকে ৩০০ খবর, আ.লীগের অপপ্রচারের রহস্য ফাঁস
- ১২ সেপ্টেম্বর ২২, ২১ ও ১৮ ক্যারেটের স্বর্ণের দর একনজরে
- সৌদির মরিয়া চেষ্টা, সরাসরি হামলায় ট্রাম্পের ‘না’
- যুক্তরাষ্ট্রের আপত্তি সত্ত্বেও বদলে গেলো পৃথিবীর মানচিত্র!
- হাসিনার নতুন পরিকল্পনায় শামিল হলো পুতুল
- ১২ টাকার বিদ্যুৎ ৪ টাকায়, ছাদ বিক্রি করছে বিদ্যুৎ
- বাংলাদেশকে আবারো বন্ধুত্বের প্রমান দিলো পাকিস্তান
- সোনার দামে বড় পরিবর্তন, নতুন দর জানাল বাজুস
- ঢাকা দক্ষিণে ৩ হেভিওয়েট মেয়র প্রার্থী, কঠিন সমীকরণে বিএনপি
- ডিবি হারুনের যত কোটি টাকার সম্পদ পাওয়া গেল
- শেনজেনের পর এবার এক ভিসায় মিলবে ৬ দেশ ভ্রমণের সুযোগ
- ৫ থেকে ৭ দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী
- নিজের ইচ্ছায় নয়, কুকুরের নির্দেশেই করতেন খুন!
- ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের জন্য সুখবর, বড় সিদ্ধান্ত শিক্ষা বোর্ডের
- প্রধানমন্ত্রীর নতুন নিয়মে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কপালে চিন্তার ভাঁজ
- হৃদয়বিদারক ঘটনা, ছাগল নিয়ে যা বললেন আসিফ নজরুল
- বাংলাদেশি টাকায় সকল দেশের আজকের টাকার রেট ১২ সেপ্টেম্বর ২০২৬
- আজকের নামাজের সময়সূচি: ঢাকাসহ সারাদেশ
- জামায়াতের লং মার্চ নিয়ে বিস্ফোরক মন্তব্য মাহফুজ আনামের
- চট্টগ্রামের এক বাড়িতে ৬৩ বিদেশি নাগরিক, বেরিয়ে আসছে রহস্য
- আজকের দিনে মুক্তি পেয়েছিলেন খালেদা জিয়া
- কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সে বীমা দাবি ও এফডিআরে বড় ঝুঁকি
- বিনিয়োগকারীর অর্থ সরানোর অভিযোগ, তদন্তের নির্দেশ বিএসইসির
- কেউ জাহান্নামের ভয়ে ইবাদত করলে কবুল হবে?
- সীমান্তে একের পর এক অ্যাকশনে বাংলাদেশীরা
- শেখ হাসিনার নতুন ঘোষণায় দুই ভাগে বিভক্ত আ. লীগ
- অবশেষে ভারত নয়, বাংলাদেশই ভারতকে চালায়
- আন্তর্জাতিক পর্যায়ে দুটি গুরুত্বপূর্ণ সম্মাননা পেল বাংলাদেশ ব্যাংক
- নাম বদলাল সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- শেয়ারবাজারে বড় উত্থানের পূর্বাভাস, ডিএসইএক্স যাবে ১০ হাজারে
- চীনের ভিসা পেতে বাংলাদেশিদের জন্য নতুন সুবিধা
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তন
- নবম জাতীয় পে-স্কেল ২০২৬: ২০ গ্রেডের বেতন এক নজরে
- ‘তুই শুধু রিটেনটা পাস কর, বাকিটা আমি দেখতেছি’
- ইসরায়েলকে প্রকৃতির মোক্ষম জবাব
- জানা গেলো পাটোয়ারীর পৌনে ৩ কোটির প্রাডোর মালিকের পরিচয়
- মূলধন দ্বিগুণ করতে পূবালী ব্যাংকের বড় সিদ্ধান্ত
- হাসিনার নতুন পরিকল্পনায় শামিল হলো পুতুল
- ঢাকার এক সিদ্ধান্তে দিশেহারা কলকাতা
- কারসাজির খেলায় অস্বাভাবিক দর, তদন্তের খবরে বড় পতন
- ২৩ লাখ ৫০ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা
- মুরগির ১০ অংশ কখনোই খাবেন না
- প্রধানমন্ত্রীর নতুন নিয়মে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কপালে চিন্তার ভাঁজ
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- শেয়ারবাজার শক্তিশালী করতে নতুন পরিকল্পনা বিএসইসির
- দরপতনের চাপে ডিএসইর বাজার মূলধনে ধস
- অপরিশোধিত বিমা দাবি নিষ্পত্তিতে আইডিআর এর বড় উদ্যোগ
- চলতি সপ্তাহে ৫ কোম্পানির এজিএম





.jpg&w=50&h=35)
.jpg&w=50&h=35)



