সক্রিয় হচ্ছে শেয়ারবাজারের অংশীজনেরা
নিজস্ব প্রতিবেদক : ফ্লোর প্রাইস প্রত্যাহারের প্রথম দিন শেয়ারবাজারে বড় ধস নেমেছিল। পতনের চাপে বিনিয়োগকারীরা এদিন দিশেহারা হয়ে পড়েছিল। সবার মুখে ছিল কেবল আতঙ্কের চাপ। ওইদিন লেনদেনের শুরুতে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ২১৫ পয়েন্টের বেশি উধাও হয়ে যায়। দিনভর আতঙ্ক ছড়িয়ে শেষবেলায় তা ৯৬ পয়েন্টে স্থির হয়।
তবে একদিন পরই আজ সোমবার (২২ জানুয়ারি) ভিন্ন মেজাজে ফিরেছে দেশের উভয় শেয়ারবাজার। আজ লেনদেনের শুরুতে কিছুটা চাপ থাকলেও কিছুক্ষণ পরই উভয় বাজার বেশ শক্তিমত্তা নিয়ে ঘুরে দাঁড়ায়। প্রথম ১০ মিনিট বাজার নেতিবাচক পরিধিতে গড়াগড়ি খেয়ে তারপর সামনে এগুতে থাকে। ২০ মিনিটের মাথায় উভয় বাজার রেডজোন থেকে গ্রীণজোনে প্রবেশ করে। তারপর বাজার আর পেছনে ফিরেনি।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, ফ্লোর প্রাইস তুলে নেওয়ায় বাজারে সব অংশীজনেরা সক্রিয় হতে শুরু করেছে। আজ বড় ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার কেনার চাপে আগের দিন যেসব শেয়ারের ক্রেতা খুঁজে পাওয়া যায়নি, আজ সেসব শেয়ারের মধ্যে অনেকগুলোর বিক্রেতা ছিল না। এতে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যেও আস্থা ফিরে আসছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, আগে যেখানে ফ্লোর প্রাইসের অচলায়তনে ১৫০-১৬০টির বেশি প্রতিষ্ঠান লেনদেন হতো না, আজ সেখানে ৩৯২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। আগে যেখানে টেনেটুনে লেনদেন ৪০০ কোটি পার করতে পারেনি, আজ সেখানে লেনদেন হাজার কোটি ছাড়িয়েছে।
হাজার কোটি ছাড়ানোর পথে শেয়াবাজারের লেনদেন
বাজার সংশ্লিষ্টরা বলছেন, বড় বিনিয়োগকারী ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সক্রিয় থাকলে খুব শিগগির বাজারে অনেক ইতিবাচক অগ্রগতি দেখা যাবে। তাঁদের মতে, বাজার পজিটিভ আচরণ করলে বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীদেরও চোখে পড়ার মতো বিনিয়োগ দেখা যাবে।
আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৪.০৫ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ২৫৪ পয়েন্টে। এছাড়া, ডিএসইর অপর সূচক ডিএসইএস ৬.৫৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৮০ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক ১০.৪৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৪৭ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ১ হাজার ৪২ কোটি ২২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছে ৫৮৮ কোটি ৮ লাখ টাকা।
বড় আতঙ্কের মধ্যেও শেয়ারবাজারে উত্থানের সুবাতাস
এদিন ডিএসইতে মোট ৩৯২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। তিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২০৭টির, দর কমেছে ১৪৫টির এবং ৪০টি দর অপরিবর্তিত রয়েছে।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ২১ কোটি ৮১ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ১২ কোটি ৭৪ লাখ ৮ হাজার টাকার শেয়ার ও ইউনিট।
আজ সিএসইতে ২৬৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২৩টির, কমেছে ১১৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টি প্রতিষ্ঠানের।
আগের দিন সিএসইতে ২১৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার মধ্যে দর বেড়েছিল ৪১টির, কমেছিল ১৫৮টির এবং অপরিবর্তিত ছিল ১৯টি প্রতিষ্ঠানের।
শেয়ারনিউজ, ২২ জানুয়ারি ২০২৪
পাঠকের মতামত:
- এইচএসসি আন্দোলনে নতুন মোড়, সংসদের সামনে যা ঘটল
- বিতর্কিত মন্তব্য নিয়ে অবশেষে মুখ খুললেন শিক্ষামন্ত্রী
- রাতে ফোন ব্যবহারকারীদের জন্য সতর্কবার্তা, মোড নিয়ে নতুন তথ্য
- গোপনে ক্যামেরা বসানোর পর সামনে এলো চাঞ্চল্যকর অভিযোগ
- প্রধানমন্ত্রীর গাড়িবহরের ঘটনায় বিভ্রান্তি দূর করল পুলিশ
- শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যেই নড়েচড়ে বসল সরকার
- প্রায় দুই বছর পর কিউআইও অনুমোদন দিল বিএসইসি
- ইন্ট্রাডে ট্রেডিং চালু করতে স্টক এক্সচেঞ্জকে সম্মতি বিএসইসির
- তিন দফা দাবিতে এবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’
- বাতিলের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী, দিলেন বড় বার্তা
- যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে চীনের নতুন বার্তা, নজর হরমুজে
- এইচএসসি পরীক্ষা স্থগিত না করার কারণ জানালেন শিক্ষামন্ত্রী
- এবার বিচারকের ওপর কালো জাদু করতে গিয়ে গ্রেপ্তার
- ৫ বছর পর এমসি কলেজ ধর্ষণ মামলার রায় ঘোষণা
- তিন প্রতিষ্ঠানের অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহারের তথ্য প্রকাশ
- তালিকাভুক্ত দুই কোম্পানির ক্রেডিট রেটিং ঘোষণা
- ইরানের সেই পাহাড়ে যা আছে, ধ্বংস করতে চান ট্রাম্প
- ভেঙে গেল বিমানের জানালা, স্ত্রীর সাহসে প্রাণে বাঁচলেন স্বামী
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ৬ ও ৭ নম্বর প্রশ্ন নিয়ে বিতর্ক, যা জানালো শিক্ষা বোর্ড
- আরও ৪ কারখানার আন্তর্জাতিক স্বীকৃতি, শীর্ষে পোশাক খাত
- উত্থানের ধারা অব্যাহত, ৬ হাজার পয়েন্ট ছোঁয়ার দ্বারপ্রান্তে সূচক
- ১৪ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- অনলাইনে জমির পর্চা খুঁজে পাওয়া ও সংগ্রহের সহজ উপায়
- ১৪ জুলাই আবারও স্বর্ণের দামে বড় পরিবর্তন
- সরকারি কর্মকর্তাদের জন্য নতুন কড়াকড়ি, কমছে ভাতা ও সুবিধা
- ‘তুমি কে, আমি কে—ফার্মের মুরগি’
- প্রবাসীদের সুখবর: আরও ৩ দেশে চালু হচ্ছে এনআইডি সেবা
- হঠাৎ থেমে গেল রাজশাহীর সব দূরপাল্লার বাস, জানুন কারণ
- প্রথম প্রান্তিকে এসকে ট্রিমসের নগদ প্রবাহে ইতিবাচক অগ্রগতি
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন নিয়ে বাংলাদেশিদের নতুন নির্দেশনা
- কাঁঠাল সবার জন্য নয়, যাদের এড়িয়ে চলা উচিত
- সেই আলম মণ্ডল পেলেন মৃত্যুদণ্ড
- অস্বাভাবিক দরবৃদ্ধি ও সন্দেহজনক লেনদেন খতিয়ে দেখতে বিএসইসির তদন্ত নির্দেশ
- ভারতের ব্যাখ্যা প্রত্যাখ্যানের পরও বৈঠকে অংশ নেবে বাংলাদেশ
- নেপালে বিক্ষোভ, চাপে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
- শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন, সরকারি হলো আরও এক বিদ্যালয়
- রুমিন ফারহানাকে নিয়ে প্রশ্ন তুললেন এনসিপির সামান্তা শারমিন
- সাদিক কায়েমের পর আরও ৮ কেন্দ্রীয় নেতা ছাড়লেন ছাত্রশিবির
- হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন বক্তব্য, যা জানালেন চিফ প্রসিকিউটর
- ছাত্রশিবিরকে বিদায় জানালেন ডাকসু ভিপি সাদিক কায়েম
- পিপলস লিজিংয়ের আর্থিক প্রতিবেদনে বড় ধরনের গরমিল
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স ফেরত দেওয়া নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- আইএমএফের নতুন ঋণ নিয়ে বড় আপডেট দিলেন অর্থমন্ত্রী
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- বন্ধ কোম্পানি ইস্যুতে অবস্থান পরিষ্কার করল বিএসইসি
- জামানত ছাড়াই ১০ লাখ, সুদ মাত্র ৭ শতাংশ—জানালেন অর্থমন্ত্রী
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- বিদেশি বিনিয়োগকারীদের বড় প্রস্থানে চাপে শেয়ারবাজার
- ধানমন্ডির আবাসিক এলাকায় বড় পরিবর্তনের ইঙ্গিত
- হঠাৎ বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিত









