×
ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

বোর্ড সভার তারিখ জানাল সাত কোম্পানি

২০২৪ জানুয়ারি ২১ ১৮:১৭:২৩
বোর্ড সভার তারিখ জানাল সাত কোম্পানি

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত সাত কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। সভায় কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর’২৩) আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- আরামিট সিমেন্ট, আরামিট, এস্ক্যয়ার নিট কম্পোজিট, এস.আলম কোল্ড, ইউনিক হোটেল, এমবি ফার্মা ও ন্যাশনাল টি কোম্পানি।

কোম্পানিগুলোর মধ্যে এস.আলম কোল্ডের বোর্ড সভা আগামী ২৩ জানুয়ারি, আরামিট সিমেন্ট ও আরামিটের বোর্ড সভা ২৫ জানুয়ারি, ন্যাশনাল টির বোর্ড সভা ২৭ জানুয়ারি, এমবি ফার্মার বোর্ড সভা ২৮ জানুয়ারি এবং এস্ক্যয়ার নিট কম্পোজিট ও ইউনিক হোটেলের বোর্ড সভা ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

শেয়ারনিউজ, ২১ জানুয়ারি ২০২৪

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে