অজানা শঙ্কায় উত্থানের বাজারে ফের ছন্দপতন
নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ জাতীয় নির্বাচনের আগের দিন বৃহস্পতিবার শেয়ারবাজারে বড় উত্থানে আভাস দেখা গিয়েছিল। ওইদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছিল ৮ পয়েন্টের বেশি।
নির্বাচনের পরের দিন সোমবার উত্থানের সেই আভাসের প্রতিফলনও দেখা যায়। এদিন ডিএসইর সূচক বেড়েছিল প্রায় ২৫ পয়েন্ট।
আজ সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস মঙ্গলবার উত্থান দিয়েই লেনদেন শুরু হয়েছিল। কিন্তু উত্থানের পরশ বেশিক্ষণ টিকেনি। কিছুক্ষণ পরই বাজারে পতনের ডামাডোল শুরু হয়। লেনদেনের আধা ঘন্টার মধ্যেই সূচক পতনের বৃত্তে আচমকা ঢুকে পড়ে।
তারপর বড় হাউজগুলো থেকে সূচক ওপরে তোলার কিছু প্রয়াস চালানো হয়। সেই চেষ্টায় সূচক কিছুটা ওপরেও উঠে। কিন্তু বেলা দেড়টার কিছু আগে সূচকে বড় পতন ভর করে। এই সময়ে ডিএসইর সূচক আগের দিনের চেয়ে ৬ পয়েন্টের বেশি নিচে নেমে যায়।
তারপর সূচক আবারও তোলার চেষ্টা দেখা যায়। বেলা ২টার পর সূচক আগের দিনের চেয়ে প্রায় ২ পয়েন্ট বেড়ে লেনদেনও হয়। কিন্তু শেষ বেলায় সূচক ফের পতনের বৃত্তে স্থান নেয়। যা অ্যাডজাস্টমেন্টের কারণে কিছুটা ওপরে উঠে। তারপরও আজ ডিএসইর সূচকের পতন দুই পয়েন্টের ঘরে নির্ধারিত হয়।
ঘুষ দিয়ে আইপিও বাগিয়ে নেওয়া এশিয়াটিকের ভূয়া জমি উন্নয়ন সম্পদ
বাজার সংশ্লিষ্টরা বলছেন, আগের দিন সোমবার সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের প্রেক্ষিতে বাজারে বড় উত্থান দেখা যায়। বিকালে ভারত, রাশিয়া ও চীন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার বাংলাদেশকে অভিনন্দনও জানায়।
কিন্ত ব্যত্যয় দেখা দেয় সন্ধ্যার পর। যখন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য নির্বাচন সুষ্ঠু হয়নি বলে বাগড়া দেয়। যার কারণে আজ লেনেদেনের শুরুতেই বিনিয়োগকারীদের মধ্যে অজানা এক শঙ্কা দানা বাঁধতে থাকে। ফলশ্রুতিতে দিনভর লেনদেনে ছন্দপতন দেখা যায়। বাজার সংশ্লিষ্টরা বলছেন, বিনিয়োগকারীদের শঙ্কার যা চাপ, প্রথম পর্যায়ে তা আজ শেষ হয়ে গেছে। আজ যদি তেমন কিছু না হয়, আগামীকাল থেকে বাজার ফের ঘুরে দাঁড়াবে।
আজ ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ১.৬৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৬২৬৭.৮২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ০.৩৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৬৭.৩৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ০.৩২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২১০১.৯০ পয়েন্টে।
আজ ডিএসইতে ৪৯৫ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৫৪ কোটি ২৫ লাখ টাকা বেশি। আগের দিন ডিএসইতে ৪৪১ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
ডিএসইতে আজ ৩৪৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। যার মধ্যে দর বেড়েছে ৫৩টির, কমেছে ১১০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮৩টির।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ৬ কোটি ২৮ লাখ ৬২ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ১৪ কোটি ২৩ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার ও ইউনিট।
আজ সিএসইতে ১৬৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫১টির, কমেছে ৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৪টি প্রতিষ্ঠানের।
আগের দিন সিএসইতে ২০৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার মধ্যে দর বেড়েছিল ৫১টির, কমেছিল ৫৬টির এবং অপরিবর্তিত ছিল ৯৬টি প্রতিষ্ঠানের।
শেয়ারনিউজ, ০৯ জানুয়ারি ২০২৪
পাঠকের মতামত:
- এইচএসসি আন্দোলনে নতুন মোড়, সংসদের সামনে যা ঘটল
- বিতর্কিত মন্তব্য নিয়ে অবশেষে মুখ খুললেন শিক্ষামন্ত্রী
- রাতে ফোন ব্যবহারকারীদের জন্য সতর্কবার্তা, মোড নিয়ে নতুন তথ্য
- গোপনে ক্যামেরা বসানোর পর সামনে এলো চাঞ্চল্যকর অভিযোগ
- প্রধানমন্ত্রীর গাড়িবহরের ঘটনায় বিভ্রান্তি দূর করল পুলিশ
- শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যেই নড়েচড়ে বসল সরকার
- প্রায় দুই বছর পর কিউআইও অনুমোদন দিল বিএসইসি
- ইন্ট্রাডে ট্রেডিং চালু করতে স্টক এক্সচেঞ্জকে সম্মতি বিএসইসির
- তিন দফা দাবিতে এবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’
- বাতিলের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী, দিলেন বড় বার্তা
- যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে চীনের নতুন বার্তা, নজর হরমুজে
- এইচএসসি পরীক্ষা স্থগিত না করার কারণ জানালেন শিক্ষামন্ত্রী
- এবার বিচারকের ওপর কালো জাদু করতে গিয়ে গ্রেপ্তার
- ৫ বছর পর এমসি কলেজ ধর্ষণ মামলার রায় ঘোষণা
- তিন প্রতিষ্ঠানের অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহারের তথ্য প্রকাশ
- তালিকাভুক্ত দুই কোম্পানির ক্রেডিট রেটিং ঘোষণা
- ইরানের সেই পাহাড়ে যা আছে, ধ্বংস করতে চান ট্রাম্প
- ভেঙে গেল বিমানের জানালা, স্ত্রীর সাহসে প্রাণে বাঁচলেন স্বামী
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ৬ ও ৭ নম্বর প্রশ্ন নিয়ে বিতর্ক, যা জানালো শিক্ষা বোর্ড
- আরও ৪ কারখানার আন্তর্জাতিক স্বীকৃতি, শীর্ষে পোশাক খাত
- উত্থানের ধারা অব্যাহত, ৬ হাজার পয়েন্ট ছোঁয়ার দ্বারপ্রান্তে সূচক
- ১৪ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- অনলাইনে জমির পর্চা খুঁজে পাওয়া ও সংগ্রহের সহজ উপায়
- ১৪ জুলাই আবারও স্বর্ণের দামে বড় পরিবর্তন
- সরকারি কর্মকর্তাদের জন্য নতুন কড়াকড়ি, কমছে ভাতা ও সুবিধা
- ‘তুমি কে, আমি কে—ফার্মের মুরগি’
- প্রবাসীদের সুখবর: আরও ৩ দেশে চালু হচ্ছে এনআইডি সেবা
- হঠাৎ থেমে গেল রাজশাহীর সব দূরপাল্লার বাস, জানুন কারণ
- প্রথম প্রান্তিকে এসকে ট্রিমসের নগদ প্রবাহে ইতিবাচক অগ্রগতি
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন নিয়ে বাংলাদেশিদের নতুন নির্দেশনা
- কাঁঠাল সবার জন্য নয়, যাদের এড়িয়ে চলা উচিত
- সেই আলম মণ্ডল পেলেন মৃত্যুদণ্ড
- অস্বাভাবিক দরবৃদ্ধি ও সন্দেহজনক লেনদেন খতিয়ে দেখতে বিএসইসির তদন্ত নির্দেশ
- ভারতের ব্যাখ্যা প্রত্যাখ্যানের পরও বৈঠকে অংশ নেবে বাংলাদেশ
- নেপালে বিক্ষোভ, চাপে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
- শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন, সরকারি হলো আরও এক বিদ্যালয়
- রুমিন ফারহানাকে নিয়ে প্রশ্ন তুললেন এনসিপির সামান্তা শারমিন
- সাদিক কায়েমের পর আরও ৮ কেন্দ্রীয় নেতা ছাড়লেন ছাত্রশিবির
- হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন বক্তব্য, যা জানালেন চিফ প্রসিকিউটর
- ছাত্রশিবিরকে বিদায় জানালেন ডাকসু ভিপি সাদিক কায়েম
- পিপলস লিজিংয়ের আর্থিক প্রতিবেদনে বড় ধরনের গরমিল
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স ফেরত দেওয়া নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- আইএমএফের নতুন ঋণ নিয়ে বড় আপডেট দিলেন অর্থমন্ত্রী
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- বন্ধ কোম্পানি ইস্যুতে অবস্থান পরিষ্কার করল বিএসইসি
- জামানত ছাড়াই ১০ লাখ, সুদ মাত্র ৭ শতাংশ—জানালেন অর্থমন্ত্রী
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- বিদেশি বিনিয়োগকারীদের বড় প্রস্থানে চাপে শেয়ারবাজার
- ধানমন্ডির আবাসিক এলাকায় বড় পরিবর্তনের ইঙ্গিত
- হঠাৎ বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিত









