টাকা না দিয়েই তাঁরা হয়ে গেলেন তালিকাভুক্ত বিমা কোম্পানির পরিচালক
নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত জীবনা বিমা প্রতিষ্ঠান সোনালী লাইফ ইনস্যুরেন্সের চেয়ারম্যান মোস্তফা গোলাম কুদ্দুস কোনো টাকা না দিয়েই কোম্পানিটির পরিচালক হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) সূত্রে জানা গেছে,মোস্তফা গোলাম কুদ্দুস পরিচালক হতে অভিনব জালিয়াতির আশ্রয় নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। কোম্পানির দুটি ব্যাংক হিসাব বন্ধক রেখে এর বিপরীতে ঋণ নিয়েছেন। সেই ঋণের টাকাই আবার পে-অর্ডার করেছেন তিনি।
মোস্তফা গোলাম কুদ্দুসের বিরুদ্ধে আরও অভিযোগ, তিনি নিজের পরিবারের সদস্যদেরও একইভাবে সুবিধাভোগী বানিয়েছেন। এঁদের মধ্যে তাঁর স্ত্রী ফজলেতুন নেছা, ছেলে মোস্তফা কামরুস সোবহান, ছোট মেয়ে তাসনিয়া কামরুন আনিকাসহ আরও অনেক পরিচালক ও শেয়ারহোল্ডার রয়েছেন।
বিমা আইন অনুযায়ী জীবনবিমা কোম্পানির পরিশোধিত মূলধন হতে হয় কমপক্ষে ৩০ কোটি টাকা। এর মধ্যে উদ্যোক্তাদের অংশ ১৮ কোটি। বাকি ১২ কোটি টাকা শেয়ারবাজারের মাধ্যমে সংগ্রহের বিধান রয়েছে।
২০১৩ সালে প্রতিষ্ঠাকালে সোনালী লাইফের উদ্যোক্তা পরিচালক ছিলেন ১২ জন। যা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে। শুরুর দিকে মোস্তফা গোলাম কুদ্দুসের বড় মেয়ে ফৌজিয়া কামরুন সোবহান, বড় ছেলে মোস্তফা কামরুস সোবহানের স্ত্রী সাফিয়া সোবহান চৌধুরী এবং ছোট মেয়ে তাসনিয়া কামরুন আনিকার স্বামী শেখ মোহাম্মদ ড্যানিয়েল পরিচালক হন। পরে মোস্তফা গোলাম কুদ্দুসসহ তাঁর পরিবারের অন্য সদস্যরা পরিচালক হন।
আইডিআরএর প্রাথমিক অনুসন্ধান অনুযায়ী, যেসব পরিচালক ও শেয়ারহোল্ডার টাকা জমা না দিয়ে সোনালী লাইফের পরিচালক ও শেয়ারহোল্ডার হয়েছেন তাঁদের মধ্যে রয়েছেন মোস্তফা গোলাম কুদ্দুস; তাঁর স্ত্রী ফজলেতুন নেছা; ছেলে মোস্তফা কামরুস সোবহান ও তাঁর স্ত্রী সাফিয়া সোবহান চৌধুরী; দুই মেয়ে ফৌজিয়া কামরুন তানিয়া ও তাসনিয়া কামরুন আনিকা; তাসনিয়া কামরুন আনিকার স্বামী শেখ মোহাম্মদ ড্যানিয়েল এবং নুরুন্নবী, আবদুল লতিফ মানিক, বোরহান উদ্দিন, ওয়াসের হোসাইন।
বিএসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক রেজাউল করিম এই বিষয়ে সংবাদ মাধ্যমকে বলেন, ‘পরিশোধিত মূলধনের অর্থ পরিশোধ না করা গুরুতর অন্যায়। সোনালী লাইফের পরিচালনা পর্ষদের সদস্যরা যদি এই অন্যায়ের সঙ্গে জড়িত থাকেন, আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব। তবে এই ব্যাপারে প্রাথমিক দায়িত্ব হচ্ছে আইডিআরএর।’
যেভাবে কারসাজি করে হলেন পরিচালক-
২০১৮ সালের ১৫ মে উদ্যোক্তাদের অংশে ১০ কোটি ৫০ লাখ টাকা পরিশোধিত মূলধন বৃদ্ধির অনুমোদন দেয় আইডিআরএ। এরপর ওই বছরের ২৬ জুন ১০ কোটি ৫০ লাখ টাকার শেয়ার ক্রয় দেখানো হয় ১০ জন উদ্যোক্তা পরিচালকের নামে। এটা নিয়েই উঠেছে মূল অভিযোগ। ১০ টাকা অভিহিত মূল্যের নতুন করে ছাড়া মোট শেয়ারের পরিমাণ হচ্ছে ১ কোটি ৫ লাখ।
আইডিআরএ সূত্রে জানা গেছে, মোস্তফা গোলাম কুদ্দুস ও কয়েকজন পরিচালক নিজ নিজ নামে আলাদা পে-অর্ডার করে কোম্পানির তহবিলে শেয়ারের মূল্য পরিশোধ করেছেন বলে দেখিয়েছেন। তবে পে-অর্ডারগুলো করা হয়েছিল সোনালী লাইফের স্থায়ী আমানত (এফডিআর) বন্ধক রেখে নেওয়া ঋণের টাকা তুলে। সাউথ বাংলা অ্যাগ্রিকালচারাল অ্যান্ড কমার্স ব্যাংকে (এসবিএসি) সোনালী লাইফের এফডিআর ছিল ১০ কোটি টাকা। ওই এফডিআরের বিপরীতে এক চেকে ৮ কোটি ৯৫ লাখ টাকা তুলে নেওয়া হয়।
আরেকটি হিসাব থেকে ভিন্ন চেকে ১ কোটি ৫৫ লাখ টাকা তুলে নেওয়া হয়। আলাদা পে-অর্ডারে ১০ কোটি ৫০ লাখ টাকা জমা দেখানো হয় এসএবিসিতে থাকা সোনালী লাইফের আরেকটি ব্যাংক হিসাবে। এর মধ্যে ছয়জন পরে শোধ করলেও মোস্তফা গোলাম কুদ্দুসসহ তাঁর পরিবারের তিন সদস্য এবং আরও কয়েকজন টাকা পরিশোধ করেননি।
তবে সোনালী লাইফের চেয়ারম্যান মোস্তফা গোলাম কুদ্দুস এই বিষয়ে দাবি করেন, তিনি কোনো জালিয়াতি বা কারসাজির সঙ্গে যুক্ত নন। কোম্পানিটি ভালো করছে বলে একটি গোষ্ঠীর ঈর্ষার কারণ হয়েছে। এই কারণেই নানা কথা ছড়ানো হচ্ছে।
এদিকে আইডিআরএর তথ্য বিশ্লেষণে দেখা যায়, ১ কোটি ৫ লাখ শেয়ারের মধ্যে ৭৩ লাখ ৯০ হাজার শেয়ার বিক্রি দেখানো হয় ফৌজিয়া কামরুন তানিয়া, শেখ মোহাম্মদ ড্যানিয়েল, সাফিয়া সোবহান চৌধুরী ও রূপালী ইনস্যুরেন্সের নামে।
তাঁদের শেয়ার থেকে পরে আরও ছয়জনের নামে শেয়ার হস্তান্তর দেখানো হয়। এই ছয়জনের মধ্যে মোস্তফা গোলাম কুদ্দুস, তাঁর স্ত্রী ফজলেতুন নেছা, ছেলে মোস্তফা কামরুস সোবহান ও মেয়ে তাসনিয়া কামরুন আনিকা রয়েছেন। আরও আছেন সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের স্ত্রী হানুফা আক্তার রিক্তা ও নুরুন্নবী নামের একজন।
কোম্পানি সূত্রে জানা গেছে, ছয়জন পরিচালক পরে শেয়ারের মূল্য পরিশোধ করেছেন। তাঁরা হলেন নূর ই হাফজা, কামরুন নাহার, মায়া রানী রায়, আহমেদ রাজিব সামদানি, হুদা আলী সেলিম ও হাজেরা হোসাইন।
এই বিষয়ে আইডিআরএর মুখপাত্র ও পরিচালক জাহাঙ্গীর আলম সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমরা এখন সোনালী লাইফের বিনিয়োগের গতিবিধি পর্যবেক্ষণ করছি। বিনিয়োগের সঙ্গে অন্য অনেক বিষয়ও উঠে আসছে। তবে দুই দফায় তথ্য চাওয়া হলেও কোম্পানিটি সব তথ্য দিতে গড়িমসি করছে।’ পরিচালকদের পক্ষ থেকে পরিশোধিত মূলধনের টাকা পরিশোধ না করার বিষয়টি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ভালো বলতে পারবে বলে জানান জাহাঙ্গীর আলম।
শেয়ারনিউজ, ২৯ ডিসেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- শিক্ষকদের টিকটক নিয়ে সরকারের অবস্থান জানালেন প্রতিমন্ত্রী
- অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিলেন আনাস
- অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়িতে, তদন্তে নতুন মোড়
- মেঘনা ইকোনমিক জোনে জার্মান পার্লামেন্টারি প্রতিনিধি দল
- বৃষ্টির পর দেশের আবহাওয়ার বড় পরিবর্তনের আভাস
- ভোরে নামাজ পড়ছিলেন স্ত্রী, এরপরই ঘটল ভয়াবহ ঘটনা
- ডিজিটাল ব্যাংকিং নিয়ে সরকারের নতুন পরিকল্পনা, যা জানালেন অর্থমন্ত্রী
- দাঁড়িয়ে পেশাব করা হারাম, মাকরুহ নাকি জায়েজ; জেনে নিন সঠিক বিধান
- ব্রয়লার মুরগি কেনার সময় ৩ ভুল করবেন না
- ছয় মাসের স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সাফল্যের’ তালিকা দিলেন হাসনাত
- রাত ৯টার পর দোকান বন্ধ, বিয়েতে শুধু এক পদ— নতুন কড়াকড়ি
- ‘এক আইফোনের জন্য মেরে ফেললি, ১০ ফোন চাইলে দিতাম’
- সিটিজেনস ব্যাংকের চেয়ারম্যান পুনঃনির্বাচিত হানিফ শোয়েব
- শেয়ারবাজারে প্রতিদিন বিনিয়োগ শিক্ষা, বিএসইসির নতুন উদ্যোগ
- নতুন পে-স্কেলে বেতন পেতে তথ্য জমা দেওয়ার সহজ নিয়ম
- একাদশে ভর্তির চূড়ান্ত ফল আজ রাত ৮টায়, জানবেন যেভাবে
- ডাচ-বাংলা ব্যাংকের এক্সিকিউটিভ কনক্লেভ, নেওয়া হলো যেসব সিদ্ধান্ত
- নতুন পে-স্কেলে শিক্ষকদের জন্য বড় দুঃসংবাদ
- ৬ লাখ কোটি ছাড়িয়েছে খেলাপিঋণ, সামনে আরও বড় ঝুঁকির সতর্কতা
- ডিএমপিতে বড় রদবদল, একসঙ্গে বদলি ৪ উচ্চপর্যায়ের কর্মকর্তা
- পুলিশের ভাতায় বড় পরিবর্তন, দেখে নিন বিস্তারিত হিসাব
- প্রথমবারের মতো সব সরকারি কর্মচারী পাবেন যে ভাতা
- ব্যাংকিং খাত এখন ‘প্রিক্যারিয়াস’, খেলাপি ঋণ আরও বাড়তে পারে
- চলতি সপ্তাহে ৩ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে ৮ কোম্পানির এজিএম
- আগামী ১০ বছরে যে চাকরিগুলোর চাহিদা বাড়তে পারে
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- সরকারি চাকরিজীবীদের উচ্চতর গ্রেড নিয়ে নতুন পে-স্কেলে যা আছে
- অবশেষে নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি
- ‘খোকন মামুর এই অবস্থা হতো না’
- জেমিনিকে পরীক্ষা করতে গিয়ে ঘটল অপ্রত্যাশিত ঘটনা
- ১০ দিনেও সন্ধান নেই একই পরিবারের দুই গৃহবধূর
- মানুষের চোখ এত নিখুঁত, কোরআনের মিলল গুরুত্বপূর্ণ ইঙ্গিত
- সরকারি চাকরিজীবীদের সুখবর, আজই নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন
- লংমার্চে নাহিদের কড়া বক্তব্য, টার্গেট তারেক রহমান
- গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য নতুন শর্ত ট্রাম্প প্রশাসনের
- ২০২৭ সালের হজে যেতে পারবেন না যারা
- মাহবুবার হলফনামায় ব্যারিস্টার লেখা নিয়ে নতুন ব্যাখ্যা
- আওয়ামী লীগের নেতৃত্বে আসছে নতুন সমীকরণ
- ব্যাংক-বীমা-সিমেন্টের শেয়ারে সুখবর, সপ্তাহজুড়ে শেয়ারবাজারের চিত্র
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও বেড়েছে
- কিম জং উনের বিলাসী জীবনের অজানা তথ্য
- বাংলাদেশও পেতে পারে ১২৩ কোটি টাকা, ফিফাকে চিঠি
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে যে কারণে বাড়ে বাংলাদেশের বাজারের খরচ
- দুধের চেয়েও বেশি ক্যালসিয়াম পাবেন যেসব খাবারে
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের সর্বশেষ দর
- বৈশাখী ভাতা নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য দুঃসংবাদ
- হাসিনা আমলের চুক্তি নিয়ে ঢাকাকে দিল্লির হুমকি
- ছয় ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়ার নতুন খবর
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- বিনিয়োগকারীদের জন্য ৩ কোম্পানির সুখবর
- দেশের বাজারে আজকের সোনার দাম এক নজরে
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত








.jpg&w=50&h=35)

