সূচকের জয়যাত্রা অব্যাহত, শেয়ারবাজারে ইতিবাচক বার্তা
নিজস্ব প্রতিবেদক: চলতি সপ্তাহে দেশের শেয়ারবাজারে ইতিবাচক প্রবণতা দেখা গেছে। যেখানে প্রধান সূচক উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ব্যাংক হলিডের কারণে মঙ্গলবার (০১ জুলাই) লেনদেন বন্ধ থাকলেও বাকি চার কর্মদিবসের মধ্যে তিন কর্মদিবসই ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ঊর্ধ্বমুখী ছিল, যা বিনিয়োগকারীদের স্বস্তি দিয়েছে।
সপ্তাহের প্রথম কর্মদিবস সোমবার (৩০ জুন) ডিএসইর প্রধান সূচক সামান্য এক পয়েন্ট কমেছিল। বাকি দিনগুলো বাজার ইতিবাচক ধারায়ই ছিল। রোববার ডিএসইর সূচক প্রায় ৭ পয়েন্ট বৃদ্ধি পায়। এরপর বুধবার প্রায় ২৭ পয়েন্ট এবং সপ্তাহের শেষ কর্মদিবস আজ বৃহস্পতিবার প্রায় ২৯ পয়েন্ট বেড়েছে। এতে দেখা যায়, চলতি সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ৪ হাজার ৮৩২ পয়েন্ট থেকে মোট ৬৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৯৪ পয়েন্টে দাঁড়িয়েছে। এই ধারাবাহিক উত্থান বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
তবে লেনদেনের চিত্রে কিছুটা মিশ্র প্রবণতা থাকলেও বেশিরভাগ দিনই ঊর্ধ্বমুখী ধারায় ছিল। রোববার ডিএসইতে লেনদেন হয়েছে ৪৯৪ কোটি ৩৪ লাখ টাকা। সোমবার কমে দাঁড়িয়েছে ৪৬৪ কোটি ৫৩ লাখ টাকায়। তবে বুধবার বেড়ে দাঁড়িয়েছে ৪৭৯ কোটি ৫২ লাখ টাকায়। আর বৃহস্পতিবার লেনদেনের পরিমাণ আরও বেড়ে দাঁড়িয়েছে ৫০৬ কোটি ১৮ লাখ টাকায়।
তবে আজ বৃহস্পতিবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স এবং ব্লু-চিপ ডিএস৩০ সূচক ইতিবাচক ধারায় থাকলেও শরীয়াহ-ভিত্তিক ডিএসইএস সূচক এক পয়েন্টের কম নেতিবাচক ছিল।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-এর চিত্রও ইতিবাচকল। আজ বৃহস্পতিবার আগের দিনের মতো সিএসইর সব সূচক বেড়েছে। তবে আজ লেনদেনের পরিমাণ আগের দিনের ৫৩ কোটি ৭৪ লাখ টাকার তুলনায় কমে ২১ কোটি ৪৫ লাখ টাকায় দাঁড়িয়েছে। তবুও সূচকের ঊর্ধ্বগতি বাজারের ইতিবাচক প্রবণতাকে নির্দেশ করে।
সার্বিকভাবে অর্থবছরের প্রথম দুই কর্মদিবস সূচকের ধারাবাহিক উত্থান এবং লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর বেশিরভাগের দাম বৃদ্ধি ইঙ্গিত দিচ্ছে, দেশের শেয়ারবাজার ধীরে ধীরে একটি স্থিতিশীল ও ইতিবাচক ধারার দিকে এগোচ্ছে, যা ভবিষ্যতের জন্য আশাব্যঞ্জক।
বৃহস্পতিবারের বাজার পর্যালোচনা
আজ (০৩ জুলাই) সপ্তাহের চতুর্থ কর্মদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৮.৭৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৯৪.০৬ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ০.৩৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৬৫.৩৯ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ১৮.৪২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮৩৬.১১ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৫৪টির দর বেড়েছে, ১৮১টির দর কমেছে এবং ৬২টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে আজ মোট ৪৭৯ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৪৭৯ কোটি ৫২ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ২৬ কোটি ৬৬ লাখ টাকা।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) আজ ২১ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৫ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২০৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১১৭টির, কমেছে ৫৫টির এবং পরিবর্তন হয়নি ৩৩টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৯৯.৬৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৬২৮.৪৪ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৯৩.১৯ পয়েন্ট বেড়েছিল।
মিজান/
পাঠকের মতামত:
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন নিয়ে বাংলাদেশিদের নতুন নির্দেশনা
- কাঁঠাল সবার জন্য নয়, যাদের এড়িয়ে চলা উচিত
- সেই আলম মণ্ডল পেলেন মৃত্যুদণ্ড
- অস্বাভাবিক দরবৃদ্ধি ও সন্দেহজনক লেনদেন খতিয়ে দেখতে বিএসইসির তদন্ত নির্দেশ
- ভারতের ব্যাখ্যা প্রত্যাখ্যানের পরও বৈঠকে অংশ নেবে বাংলাদেশ
- নেপালে বিক্ষোভ, চাপে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
- শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন, সরকারি হলো আরও এক বিদ্যালয়
- রুমিন ফারহানাকে নিয়ে প্রশ্ন তুললেন এনসিপির সামান্তা শারমিন
- সাদিক কায়েমের পর আরও ৮ কেন্দ্রীয় নেতা ছাড়লেন ছাত্রশিবির
- হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন বক্তব্য, যা জানালেন চিফ প্রসিকিউটর
- ছাত্রশিবিরকে বিদায় জানালেন ডাকসু ভিপি সাদিক কায়েম
- পিপলস লিজিংয়ের আর্থিক প্রতিবেদনে বড় ধরনের গরমিল
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স ফেরত দেওয়া নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- আইএমএফের নতুন ঋণ নিয়ে বড় আপডেট দিলেন অর্থমন্ত্রী
- প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে বদল হলো এইচএসসি কেন্দ্র
- অস্বাভাবিক দর বৃদ্ধির কারণে দুই কোম্পানির লেনদেন সাময়িক স্থগিত
- শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ডলার বাজারে নতুন সমন্বয়, বেড়েছে বিনিময় হার
- উর্ধ্বমুখী বাজারে বাড়ছে আস্থা, শেয়ার ধরে রাখছেন বিনিয়োগকারীরা
- ১৩ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৩ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৩ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৩ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- উদ্যোক্তা পরিচালকের শেয়ার হস্তান্তরের ঘোষণা
- সোনালী লাইফের প্রথম প্রান্তিক প্রকাশ
- অনলাইন সংবাদে প্রকাশিত তথ্যের বিষয়ে ডিএসইকে দুই আর্থিক প্রতিষ্ঠানের ব্যাখ্যা
- বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আমরা টেকনোলোজিসের ডিভিডেন্ড ঘোষণা
- সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- যুক্তরাষ্ট্রের পোশাক বাজারে বাংলাদেশের নতুন অর্জন
- নানীকে হ/ত্যা, আদালতে যা বললেন অভিযুক্ত নাতি
- জার্মানিতে ভিসামুক্ত ভ্রমণ, ৬২ দেশের তালিকা প্রকাশ
- ২১ বছরেও ইংলিশ পরীক্ষায় বসতে পারেননি মেসি
- ১৩ জুলাই আবহাওয়া নিয়ে নতুন পূর্বাভাস
- ভ্যাটসহ প্রতি ভরি সোনার গহনার দাম নির্ধারণ
- নিজ মেয়েকে হ/ত্যার লোমহর্ষক জবানবন্দি দিলেন বাবা
- নারীদের ‘বউ’ হিসেবে বিক্রি, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ
- হাসিনাকে নিয়ে নতুন বিশ্লেষণে উঠে এলো চাঞ্চল্যকর দাবি
- শেয়ার কারসাজিতে ১,৪৯৭ কোটি টাকার জরিমানা করেছে বিএসইসি: অর্থমন্ত্রী
- নতুন বিএসইসি গঠনের পর শেয়ারবাজারে আস্থা ফিরছে: সংসদে অর্থমন্ত্রী
- জামানত ছাড়াই ১০ লাখ, সুদ মাত্র ৭ শতাংশ—জানালেন অর্থমন্ত্রী
- প্রাথমিকের নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের জন্য সুখবর
- ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ
- ৫ বছরের শিশুকে নিয়ে নদীতে ঝাঁপের ঘটনায় নতুন মোড়
- ২৩ মিনিট চলার পর হঠাৎ ফেরি ফিরে এলো, কারণ জানতেই ক্ষুব্ধ যাত্রীরা
- সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য দুঃসংবাদ
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- বন্ধ কোম্পানি ইস্যুতে অবস্থান পরিষ্কার করল বিএসইসি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- বিদেশি বিনিয়োগকারীদের বড় প্রস্থানে চাপে শেয়ারবাজার
- ধানমন্ডির আবাসিক এলাকায় বড় পরিবর্তনের ইঙ্গিত
- হঠাৎ বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিত
- গ্রাহকদের জন্য নতুন চাপ! ব্যাংকের ১৪ সেবায় ফি বসানোর প্রস্তাব
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১২ দফা উদ্যোগ, কারসাজিকারীদের বিচার হবে: প্রধানমন্ত্রী
- জামানত ছাড়াই ১০ লাখ, সুদ মাত্র ৭ শতাংশ—জানালেন অর্থমন্ত্রী





.jpg&w=50&h=35)


