অবশেষে দেশে চালু হলো ‘ব্যাংকাস্যুরেন্স’
নিজস্ব প্রতিবেদক : সব বাধা-বিপত্তি পেরিয়ে দেশে চালু হলো ‘ব্যাংকাস্যুরেন্স’। এখন থেকে দেশের সব তফসিলি ব্যাংক বিমা কোম্পানির এজেন্ট হিসেবে বিমা পণ্য বিপণন ও বিক্রির ব্যবসা করতে পারবে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এই সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।
নির্দেশনায় বলা হয়েছে, বাংলাদেশে কার্যরত তফসিলি ব্যাংকের মাধ্যমে ব্যাংকাস্যুরেন্স (Bancassurance) প্রবর্তন করা হয়েছে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৭(১)(ল) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ সরকারের অনুমোদনক্রমে সকল তফসিলি ব্যাংক বিমা কোম্পানির ‘কর্পোরেট এজেন্ট’ হিসেবে বিমা পণ্য বিপণন ও বিক্রয় ব্যবসা ১২ ডিসেম্বর (মঙ্গলবার) থেকে করতে পারবে।
খাতসংশ্লিষ্টরা জানান, ১৯৮০ সালের দিকে ফ্রান্স ও স্পেনে প্রথম চালু হয় ‘ব্যাংকাস্যুরেন্স’। এখন ইউরোপের বেশিরভাগ দেশে ব্যাংকের মাধ্যমে জীবনবিমা পলিসি বিক্রি হয়।
এশিয়ার বিভিন্ন দেশেও ‘ব্যাংকাস্যুরেন্স’ জনপ্রিয়তা পেয়েছে। প্রতিবেশী দেশ ভারতে এটি চালু হয় প্রায় তিন যুগ আগে। পাকিস্তান, শ্রীলঙ্কাও ব্যাংকাস্যুরেন্সে সফল হয়েছে।
‘ব্যাংকাস্যুরেন্স’ নীতিমালায় যা আছে-
অনুমোদিত নীতিমালা ও নির্দেশিকা অনুযায়ী ব্যাংকাস্যুরেন্স বাস্তবায়িত হবে মূলত দেশের ব্যাংকগুলোর শাখার মাধ্যমে। সহজ কথায় বলতে গেলে বিমা কোম্পানির করপোরেট এজেন্ট বা প্রতিনিধি হিসেবে কাজ করবে ব্যাংক। দীর্ঘদিন ধরেই এমন অভিযোগ রয়েছে যে বিমা খাতের প্রতি সাধারণ মানুষের আস্থা তুলনামূলক কম, তাই ব্যাংকাস্যুরেন্স হতে পারে মানুষের ভরসার জায়গা।
ধারণাটি এমন যে বিমাপণ্যের জন্য গ্রাহকদের বিমা কোম্পানিতে যেতে হবে না, ব্যাংকের শাখায় গেলেই চলবে। অর্থাৎ ব্যাংক তার নিজের গ্রাহকের কাছে ব্যাংকিং পণ্যের পাশাপাশি বিমাপণ্যও বিক্রি করবে। পণ্যগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পেনশন, স্বাস্থ্য, দুর্ঘটনা, দেনমোহর, শিক্ষা, ওমরাহ হজ ইত্যাদি।
বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণে থাকা ব্যাংকগুলো ব্যাংকাস্যুরেন্সের এজেন্ট হতে পারবে। এজন্য বিমা কোম্পানিগুলোর সঙ্গে চুক্তি করতে হবে। তবে কোনো ব্যাংকাস্যুরেন্স এজেন্ট তিনটির বেশি বিমা কোম্পানির সঙ্গে যুক্ত হতে পারবে না। এজন্য বিমা কোম্পানিকে আইডিআরএ এবং ব্যাংকাস্যুরেন্স এজেন্টকে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হবে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, দেশে ব্যাংকের মোট শাখা রয়েছে ১১ হাজার ২৩৯টি। এর মধ্যে গ্রামে শাখা আছে ৫ হাজার ২৮৭টি।
শেয়ারনিউজ, ১২ ডিসেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- ই-টিনের আইডি-পাসওয়ার্ড ভুলে গেলে পুনরুদ্ধার করবেন যেভাবে
- ভারতীয় চালের ভ-য়ং-ক-র রহস্য!
- শেয়ারবাজারের অনিয়ম তদন্তে ডিএসইকে আরও সতর্ক হওয়ার নির্দেশ
- সৌদি আরবে এক সপ্তাহে ৭,৯৩৪ প্রবাসীকে ফেরত পাঠানো
- টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না সেবা, জেনে নিন পুরো তালিকা
- মাইডাস ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- আয়কর সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব গুরুত্বপূর্ণ সেবা
- শিক্ষককে মারধরের ঘটনায় অ্যাটর্নি জেনারেলের স্পষ্ট বার্তা
- স্কয়ার টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা
- কোন কাগজ ছাড়াই বাপ-দাদার সম্পত্তি খুঁজে বের করবেন যেভাবে
- জাপান সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী আমজনতার তারেক
- সরকার পরিবর্তনের ডাকে উ'ত্তাল ই'সরায়েল
- রাসুল (সা.) কেন নিজে আযান দেননি—প্রামাণ্য তথ্য ও প্রচলিত ব্যাখ্যা
- ব্যাংকিং লেনদেন নিয়ে বড় বার্তা বাংলাদেশ ব্যাংকের
- শিল্প-প্রতিষ্ঠানে দীর্ঘমেয়াদি অর্থায়ন: কেন এগোতে পারছে না শেয়ারবাজার?
- সবুজ অর্থায়নে ইতিহাস: ব্র্যাক ব্যাংকের ১০০০ কোটি টাকার বন্ড
- ৬ লাইফ ইন্সুরেন্সে লালবাতি, বিপদে লাখ লাখ গ্রাহক
- পুলিশের তিন কর্মকর্তাকে নিয়ে নতুন আদেশ
- টঙ্গীর সেই শিক্ষকের জামিন নামঞ্জুর
- অর্থমন্ত্রীর হাতে ৬০ কোটি টাকার চেক তুলে দিল পল্লী সঞ্চয় ব্যাংক
- বিদেশি কার্ডের অর্থে ব্যবসায়ীদের নতুন সুবিধা
- সমুদ্রসৈকত বন্ধ, জেলে ও পর্যটকদের জন্য বিশেষ নির্দেশনা
- ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ
- সরকার, শেখ হাসিনা ও পুলিশ—এক ব্রিফিংয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম এক নজরে
- সেন্টমার্টিনে পর্যটকদের জন্য নতুন নির্দেশনা
- ভুল করে অন্যের নামে জমি রেকর্ড? সংশোধনের জন্য লাগবে যেসব কাগজ
- মিরাকেল ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফেসবুক ব্যবহারকারীদের জন্য বড় পরিবর্তন, বদলে যাচ্ছে যে হিসাব
- মিরাকেল ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- মেট্রোরেলের সব স্টেশনে বসছে নতুন সিস্টেম
- ঘড়ি ছাড়াই জীবনযাপনের দাবি, পরে জানা গেল ভিন্ন এক গল্প
- মক্কা-জেদ্দাসহ চার শহরে সতর্কতা জারি
- শিক্ষক-শিক্ষার্থীর আচরণ নিয়ে আজহারির স্পষ্ট বার্তা
- দুর্বল নজরদারি ও আস্থার সংকটে ডিভিডেন্ড মৌসুমেও বাজারে মন্দা
- অনির্দিষ্টকালের জন্য বন্ধ কিশোরগঞ্জ-মহাখালী বাস চলাচল
- ২৫ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৫ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ইউনাইটেড পাওয়ারের সহযোগী কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- শমরিতা হাসপাতালের প্রথম প্রান্তিক প্রকাশ
- সিভিও পেট্রোকেমিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলা
- স্টারলিংক দিয়ে মানুষ হত্যার অভিযোগ!
- বিনা মূল্যে ইউটিউব প্রিমিয়াম ব্যবহারের ৫টি বৈধ উপায়
- রিটার্ন জমার সময়সীমা ও জরিমানা নিয়ে করদাতাদের যা জানা দরকার
- দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ঘিরে ছয় প্রশ্নে সৌদিকে চিঠি ঢাকার
- সাদা প্লেট, কালো অক্ষর—নতুন নম্বরপ্লেট নিয়ে বিআরটিএর নির্দেশনা
- ২৫ অক্টোবর থেকে সোনার দামে পরিবর্তন
- সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সুইটিকে নিয়ে মুখ খুললেন নজরুলের বাবা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম এক নজরে
- শেয়ারবাজারে ১০ টেক্সটাইল বন্ধ, বিপাকে হাজারো ক্ষুদ্র বিনিয়োগকারী
- পাঁচ ব্যাংকের শেয়ারে বড় উত্থানের পূর্বাভাস গবেষণা প্রতিষ্ঠানের
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- সৌদিতে দুই বাংলাদেশির শির'চ্ছেদ যা বললেন শায়খ
- স্বর্ণের দাম কমেছে, ২৪ অক্টোবরের পূর্ণাঙ্গ মূল্যতালিকা
- সোনার দামে স্বস্তি, ২২ ক্যারেটের নতুন দর প্রকাশ
- ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ৫ লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ বিএসইসির
- দীর্ঘদিন লে-অফের পর কেয়া গ্রুপে নতুন সিদ্ধান্ত
- গ্রাহকদের টাকা দিতে ন্যাশনাল ব্যাংকের ওপর কেন্দ্রীয় ব্যাংকের ১১ শর্ত
- এজিএমের পরদিনই ডিভিডেন্ড বিতরণ: শেয়ারবাজারে ঐতিহাসিক রেকর্ড
- ১৫ টাকার শেয়ার ৪২ টাকা, তারপর ১১ টাকা: ডাবল ধাক্কায় সর্বশান্ত বিনিয়োগকারীরা
- নতুন কোম্পানির শেয়ারে প্রথম দিনেই বড় মুনাফার সুযোগ
- শেয়ারবাজারে আসছে সিটি গ্রুপ, লক্ষ্য ১২ হাজার কোটি টাকা উত্তোলন
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- শেয়ারবাজারের অনিয়ম তদন্তে ডিএসইকে আরও সতর্ক হওয়ার নির্দেশ
- মাইডাস ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- স্কয়ার টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা
- শিল্প-প্রতিষ্ঠানে দীর্ঘমেয়াদি অর্থায়ন: কেন এগোতে পারছে না শেয়ারবাজার?
- সবুজ অর্থায়নে ইতিহাস: ব্র্যাক ব্যাংকের ১০০০ কোটি টাকার বন্ড










