×
ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

হঠাৎ রক্তের মতো লাল আকাশ

২০২৩ ডিসেম্বর ০৪ ১২:৫৫:০৬
হঠাৎ রক্তের মতো লাল আকাশ

নিজস্ব প্রতিবেদক : হঠাৎ করেই রক্তের মত লাল হয়ে উঠল আকাশ। শুক্রবার (০২ ডিসেম্বর) এমন আশ্চর্য ঘটনার সাক্ষী হয়েছে চীনের স্বায়শাসিত অঞ্চল মঙ্গোলিয়ার জনগণ। বিজ্ঞানীরা বলছেন, আকাশের রংবদলের নেপথ্যে রয়েছে সৌরঝড়। যা পৃথিবীতে আঘাত হানার পরই আকাশ হয়ে উঠেছে রক্তলাল।

তাঁদের মতে, এটি এক ধরনের মেরুপ্রভা (অরোরা)। সাধারণত যা দেখতে পাওয়া যায় মেরু এলাকায়। বেশির ভাগ সময়েই তার রং হয় সবুজ। কিন্তু মঙ্গোলিয়া মেরুর কাছাকাছি নয়। তাই অরোরার রং রক্তলাল।

বিজ্ঞানীদের একাংশের ধারণা, এটি একটি মহাজাগতিক বিরল ঘটনা। যেখানে পৃথিবীর উচ্চ অক্ষাংশে সৌরঝড়ের সঙ্গে অক্সিজেনের ঘর্ষণে এমন রং তৈরি হয়ে তা প্রতিফলিত হয়েছে মঙ্গোলিয়ার আকাশে।

ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার সারা দিন এবং শনিবারের বেশ কিছুটা সময় মঙ্গোলিয়ার আকাশ নীল এবং কালোর বদলে রক্তলাল রং ধারণ করেছিল। তার পর ক্রমশ তা মিলিয়ে যায়। ফেরে আকাশের চিরচেনা চেহারা। অরোরা বোরিয়ালিসের সবচেয়ে অস্বাভাবিক রং হল রক্তলাল। যা অতি বিশেষ পরিস্থিতিতেই একমাত্র তৈরি হতে পারে।

শেয়ারনিউজ, ০৪ ডিসেম্বর ২০২৩

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর

বিজ্ঞান ও প্রযুক্তি - এর সব খবর

উ
প
রে