বগুড়ার ৩টি আসনে প্রার্থী হচ্ছেন বিএনপির সাবেক নেতারা
নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ সংসদ নির্বাচনে বগুড়ায় বিএনপির তিন সাবেক নেতা জেলার তিনটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিয়েছেন। ইতোমধ্যে দুজন মনোনয়ন ফরমও সংগ্রহ করেছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে তারা নির্বাচনে লড়ার কথা বললেও তাদের দলীয় প্রার্থী করতে চায় বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)। এ বিষয়ে প্রাথমিক আলাপ হয়ে গেছে বলেও গুঞ্জন রয়েছে।
সাবেক তিন নেতারা হলেন— জেলা বিএনপির সাবেক উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শোকরানা, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাজাহানপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সরকার বাদল এবং জেলা বিএনপির সাবেক মহিলাবিষয়ক সম্পাদক ও শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিউটি বেগম।
এর মধ্যে মোহাম্মদ শোকরানা বগুড়া-১ (সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলা) এবং সরকার বাদল বগুড়া-৭ (গাবতলী ও শাজাহানপুর উপজেলা) আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে সোমবার (২০ নভেম্বর) জেলা নির্বাচন কার্যালয় থেকে মনোয়ন ফরম সংগ্রহ করেছেন। বিউটি বেগম নির্বাচন কার্যালয় থেকে ভোটার তালিকাসংক্রান্ত সিডি কিনেছেন। দুয়েক দিনের মধ্যে মনোনয়ন ফরমও সংগ্রহ করবেন।
গণমাধ্যমকে বগুড়ার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান জানান, জেলার ৭টি আসনের মধ্যে বগুড়া-৫ (শেরপুর ও ধুনট উপজেলা) ছাড়া বাকিগুলোর জন্য ২১ নভেম্বর পর্যন্ত মোট ২১জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাদের মধ্যে বিএনপির ওই তিন নেতাও রয়েছেন।
জানা যায়, বগুড়ায় যুবলীগের প্রতিষ্ঠাকালীন নেতা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শোকরানা ১৯৯৯ সালে তারেক রহমানের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগ দেন। পরে তিনি জেলা বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন এবং একপর্যায়ে দলের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হন।
২০০৮ সালে তিনি বগুড়া-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচন করে পরাজিত হন। বগুড়ার তিন তারকা খচিত হোটেল নাজ গার্ডেনের স্বত্বাধিকারী শোকরানা পরে ২০১৮ সালের নির্বাচনেও বিএনপির মনোনয়ন চেয়েছিলেন। তবে ব্যর্থ হয়ে ২০১৯ সালে তিনি স্বেচ্ছায় বিএনপি থেকে পদত্যাগ করেন।
সরকার বাদল নব্বই দশকের শুরুতে বিএনপিতে যোগ দেন। এরপর ২০০৩ সালে তিনি বৃহত্তর সদর উপজেলা (বর্তমানে দুটি উপজেলা হয়েছে) বিএনপির সভাপতি নির্বাচিত হন। তিনি বিএনপি সমর্থিত প্রার্থী হিসেবে ২০১৪ সালে শাজাহানপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর ২০১৮ সালে তিনি বগুড়া-৭ আসনে বিএনপির মনোনয়ন চান।
সর্বশেষ ২০২২ সালে বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। তখন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর হেনা জানিয়েছিলেন, সরকার বাদলকে অনেক আগেই দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি এখন বিএনপির কেউ নন।
বিউটি বেগম নিজ এলাকা শিবগঞ্জে দেড় দশক আগে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হন। একপর্যায়ে তিনি বগুড়া জেলা বিএনপির মহিলাবিষয়ক সম্পাদক নির্বাচিত হন। বিউটি বেগম ২০১৪ সালে দলের সমর্থিত প্রার্থী হিসেবে শিবগঞ্জ উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হন। তবে ২০১৮ সালে তিনি দলীয় সিদ্ধান্ত অমান্য করে ওই উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হলে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।
শেয়ারনিউজ, ২২ নভেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- লিন্ডে বিডির তৃতীয় প্রান্তিক প্রকাশ
- বিকন ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- সালভো কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- এমারেল্ড অয়েলের উৎপাদন শুরুর পথে বাধা বিদ্যুৎ ও ধানের কুঁড়ার সংকট
- ভারতের উত্তাল অবস্থার মধ্যেই নতুন করে উত্তাল পাকিস্তান
- রক্ষণাবেক্ষণ ও পণ্যের মানসংক্রান্ত সমস্যায় রিংশাইনের কারখানায় সাময়িক ছাঁটাই
- হানাফি হলে ৩ তালাক একসাথে হয় সালাফি হলে ১ তালাক হয় কিন্তু কেন?
- দরপত্রে বিক্রি বন্ধে নগদ প্রবাহে সংকট, ব্যাখ্যা দিল টেকনো ড্রাগ
- মক্কার ইমামের ভুল ধরেছিলেন বাংলাদেশী আলেম
- পাঁচ ধরনের জ্বরের লক্ষণ ও পার্থক্য এক নজরে
- শেখ হাসিনা ফেরা-না ফেরার যত বিপদ!
- সারা দেশে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা, বিপাকে কোটি মানুষ
- অনির্দিষ্টকালের জন্য ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
- প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ঘটনা যেখানে, অভিযুক্ত কালু গ্রেপ্তার
- বাংলাদেশ ল্যাম্পসের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসআরএম স্টিলের ডিভিডেন্ড ঘোষণা
- সূচকে ৪৫ পয়েন্টের পুনরুদ্ধার, তবুও আস্থার সংকট কাটেনি
- বিক্ষোভে অংশ নেওয়ার পর বড় বিপাকে বলিউড অভিনেতা ইমরান!
- ১৫ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৫ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- চার কোম্পানির শেয়ার লেনদেন ও বোর্ড সভা সংক্রান্ত ঘোষণা
- গুগলে পুরুষদের সবচেয়ে বেশি সার্চ করা ৫ প্রশ্ন
- পোশাক টেনে অপমান ও মারধরের অভিযোগ নিয়ে নতুন বিতর্ক
- ৭০০ কোটি ডলার হাতিয়ে নেওয়ার তথ্য, শেয়ারবাজারে প্রতারণার নতুন উদ্বেগ!
- বাংলাদেশকে ঘিরে চীনের নতুন চাল
- ককরোচ পার্টির পর মাঠে মাছি জনতা পার্টি, জানুন তার পরিচয়
- আটকের বিতর্কের মধ্যেই ধ্রুব রাঠিকে নিয়ে মোদির নতুন চাল
- মানচিত্র নিয়ে মুখোমুখি ভারত-চীন, বাড়ছে উত্তেজনা
- রেনউইক যজ্ঞেশ্বরের বড় ঘোষণা, সম্পদ পুনর্মূল্যায়নে নতুন হিসাব
- আইভীর জামিন শুনানির পর যা ঘটল, গ্রেপ্তার আইনজীবীসহ তিনজন
- শনিবার শিক্ষার্থীদের ক্লাস হবে কি, জানা গেল সর্বশেষ সিদ্ধান্ত
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার দামের নতুন তালিকা
- আজকের আবহাওয়া নিয়ে নতুন পূর্বাভাস
- বিশ্বের যে দুই দেশে বিবাহবিচ্ছেদের সুযোগ নেই
- ইউনাইটেড ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- উত্তরা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- তালিকাভুক্ত কোম্পানির তথ্য ফাঁসের দায়ে বিএসইসি কর্মকর্তার শাস্তি
- বিএসইসির নতুন নির্দেশনা, শেয়ারবাজারে বিনিয়োগ করতে পারবেন পরিচালকেরা
- বিএসআরএম লিমিটেডের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১০ কোম্পানি
- শাহজালাল ইসলামী ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- ফারইস্ট নিটিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- হাসিনার পর এবার মোদি, ওয়াশিংটনের চূড়ান্ত সিদ্ধান্ত
- আলোচনায় শাহরিয়ার আলমের স্ত্রীর পরিচয়
- শেয়ারবাজারে ওয়াশ ট্রেড ও ইনসাইডার ট্রেডিং, বিএসইসির কঠোর ব্যবস্থা
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার দামের নতুন তালিকা
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১০ কোম্পানি
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- বাংলাদেশের গানের সুরে এবার উত্তাল ভারত
- বিএসআরএম লিমিটেডের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- ফারইস্ট নিটিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের আজকের দাম একনজরে
জাতীয় এর সর্বশেষ খবর
- শেখ হাসিনা ফেরা-না ফেরার যত বিপদ!
- সারা দেশে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা, বিপাকে কোটি মানুষ
- প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ঘটনা যেখানে, অভিযুক্ত কালু গ্রেপ্তার
- আইভীর জামিন শুনানির পর যা ঘটল, গ্রেপ্তার আইনজীবীসহ তিনজন
- শনিবার শিক্ষার্থীদের ক্লাস হবে কি, জানা গেল সর্বশেষ সিদ্ধান্ত













