যে কারণে ইউরোপে বাংলাদেশিদের আশ্রয়ের সুযোগ কমছে
নিজস্ব প্রতিবেদক: নিরাপদ দেশের তালিকায় বাংলাদেশ ছাড়াও রয়েছে কসোভো, কলম্বিয়া, মিশর, ভারত, মরক্কো ও তিউনিসিয়া। ইইউ’র নতুন এই ঘোষণার ফলে এসব দেশ থেকে আগত নাগরিকদের আশ্রয় প্রার্থনার আবেদন দ্রুত নিষ্পত্তি করা হবে। অর্থাৎ, বাংলাদেশ থেকে ইউরোপে গিয়ে আশ্রয় চাওয়া নাগরিকদের আবেদন এখন আগের চেয়ে অনেক দ্রুত খারিজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
ইউরোপীয় কমিশন জানিয়েছে, ২০২৪ সালে গৃহীত অভিবাসন ও আশ্রয় সংক্রান্ত নতুন আইন ২০২৬ সালের জুন মাস থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও, বাস্তবতা বিবেচনায় এর দুটি গুরুত্বপূর্ণ দিক আগেই চালু করার সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে একটি হলো— যেসব দেশের নাগরিকদের আন্তর্জাতিক সুরক্ষা পাওয়ার হার ২০ শতাংশের নিচে, তাদের আবেদন দ্রুত প্রক্রিয়ায় নিষ্পত্তি করা। বাংলাদেশিদের আবেদন গৃহীত হওয়ার হার মাত্র ৩.৯৪ শতাংশ, অর্থাৎ ৯৬ শতাংশেরও বেশি আবেদন খারিজ হয়ে যায়।
২০২৪ সালে ৪৩ হাজার ২৩৬ জন বাংলাদেশি ইউরোপে আশ্রয়ের আবেদন করেন এবং একই সময় ৪৭ হাজার ৭৭৮টি আবেদন ঝুলে ছিল। ইউরোপীয় কমিশনের মতে, বেশিরভাগ বাংলাদেশি যে কারণ দেখিয়ে আশ্রয় প্রার্থনা করেন, তা বাস্তবসম্মত নয়, তাই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে বাংলাদেশিদের আবেদন তিন মাসের মধ্যে নিষ্পত্তি করা হবে এবং আবেদন বাতিল হলে নিজ দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হবে।
বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্তের ফলে যারা সত্যিকার সংকটে আছেন, তাদের আশ্রয় পাওয়ার সম্ভাবনাও কমে যাবে। অভিবাসন বিশেষজ্ঞ শরীফুল হাসান বলেন, “আগে রাজনৈতিক অস্থিরতা বা নির্যাতনের প্রেক্ষাপটে বাংলাদেশিদের অনেকেই আশ্রয় পেতেন। এখন অনেকেই শুধুমাত্র অর্থনৈতিক কারণে ইউরোপে গিয়ে বলছেন, দেশে নিরাপদ না। কিন্তু বাস্তবে ইউরোপ এসব কারণকে গ্রহণ করছে না।”
ইউরোপের বিভিন্ন দেশে অভিবাসন নীতির সংস্কার চলছে ২০১৫-১৬ সালের অভিবাসন সংকটের পর থেকেই। নতুন এই প্রক্রিয়ার অংশ হিসেবে ইইউ চায় সদস্য রাষ্ট্রগুলো নিরাপদ দেশগুলোর নাগরিকদের দ্রুত ফেরত পাঠাতে পারবে। ইতালির সরকার এই তালিকাকে স্বাগত জানিয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ, মিশর ও তিউনিসিয়াকে তালিকাভুক্ত করাকে রোম সরকারের জন্য “একটি সাফল্য” বলে অভিহিত করেছেন।
তবে মানবাধিকার সংগঠনগুলো বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তারা মনে করছেন এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে সত্যিকার আশ্রয়প্রার্থীরাও ন্যায্য বিচার পাবেন না। ইউরোপীয় কমিশন জানিয়েছে, তালিকাটি ‘ডায়নামিক’, সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হতে পারে এবং প্রয়োজন হলে কোনো দেশকে তালিকা থেকে বাদও দেওয়া যাবে।
কেএইচ/
পাঠকের মতামত:
- প্রবাসী আয়ে বড় অঙ্কের টাকা, ১৯ দিনের হিসাব প্রকাশ
- লংমার্চ নিয়ে পোস্ট করেই বিপাকে পুলিশ কর্মকর্তা
- বাংলাদেশ নিয়ে নিজের ফাঁদেই আটকে ভারত
- রাতের আঁধারে কড়া নিরাপত্তায় আল-আকসায় নেতানিয়াহু
- ফাতেহা-ই-ইয়াজদাহমে ছুটি, বন্ধ থাকবে যেসব প্রতিষ্ঠান
- আমেরিকায় চীনা বিলিয়নিয়ারের ১০০+ সন্তানের রহস্য
- সোমবার লেনদেনে ফিরছে ২ কোম্পানি
- গ্যাসে স্বয়ংসম্পূর্ণ হওয়ার সুযোগ, তবু কেন আমদানিনির্ভর বাংলাদেশ?
- উত্থানের ধারাবাহিকতায় চাঙা শেয়ারবাজার, আস্থা ফেরার ইঙ্গিত
- প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ৩৫ জন, তালিকায় যারা
- ১১ বছর পর নতুন পে-স্কেল, সর্বনিম্ন থেকে সর্বোচ্চ বেতন জানুন
- অপ্রতিম হত্যার ঘটনায় আসামিদের জবানবন্দিতে চাঞ্চল্যকর তথ্য
- ২০ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২০ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সুশাসন ফেরাতে নিজেদের নিয়ম বদলাচ্ছে এনসিসি ও এসবিএসি ব্যাংক
- বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ, আবেদন যেভাবে
- সোনার চেয়েও দামি যে গাছ, ১ গ্রাম ১২ কোটি টাকা
- ১ হাজার ৭৫৩টি শেয়ার উপহার হিসেবে গ্রহণ সম্পন্ন
- শিশুকে নিয়ে হঠাৎ উধাও বাবা, ৯৯৯-এ ফোনে যা জানলেন পুলিশ
- হাসিনা ছাড়া দেশের আইনশৃঙ্খলা কেউ ঠিক করতে পারবে না
- আজকের মুদ্রার বাজারদর: ডলার থেকে রুপি, জেনে নিন সব রেট
- বাথরুমের দরজার দোয়ার স্টিকার লাগানো নিয়ে ইসলামের নির্দেশনা
- চীনের প্রেসিডেন্টের খাবারের পছন্দ জানলে অবাক হতে পারেন
- অপ্রতিম হত্যার তদন্তে আটক তুহিন সম্পর্কে যা জানা গেল
- সরকারি চাকরিজীবীদের নতুন বেতন নির্ধারণ যেভাবে
- সরকারি কোম্পানির আর্থিক চিত্রে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে ‘রেড ফ্ল্যাগ’ দেবে এআই, বড় পরিবর্তনের আভাস
- ‘সময় আসলে উত্তরটা নিজেরাই পেয়ে যাবেন’
- রাষ্ট্রপতির এডিসি মেজর ঋষভের অবসর, আলোচনায় যে কারণ
- ৮ বছরেই উচ্চতর গ্রেড! নবম পে-স্কেলের নতুন নিয়ম জানুন
- ঢাকা দুই সিটিতে বিএনপির সম্ভাব্য প্রার্থী যারা
- ডিএসইর অনুমোদনে নাম বদলে যাচ্ছে তালিকাভুক্ত কোম্পানির
- ৩০ লাখ ৬৩ হাজার শেয়ার হস্তান্তর
- স্বর্ণের দামে নতুন পরিবর্তন, আজকের বাজারদর এক নজরে
- শেয়ারবাজারে আজকের চার গুরুত্বপূর্ণ খবর
- ‘তারে পাইলে শান্তি পাইতাম’—চতুর্থ শ্রেণির ছাত্রীর লাশের পাশে চিরকুট
- জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রীর বহর নিয়ে নতুন তথ্য
- রূপপুরে বদলে গেল বাংলাদেশের পরিচয়
- আজ থেকেই একাদশে ভর্তি শুরু, সঙ্গে রাখতে হবে যেসব কাগজপত্র
- সপ্তাহজুড়ে বেক্সিমকোর শেয়ারদরে বড় পরিবর্তন
- ইউসিবির রাইট শেয়ার নিয়ে বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য
- শিক্ষকদের টিকটক নিয়ে সরকারের অবস্থান জানালেন প্রতিমন্ত্রী
- অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিলেন আনাস
- অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়িতে, তদন্তে নতুন মোড়
- মেঘনা ইকোনমিক জোনে জার্মান পার্লামেন্টারি প্রতিনিধি দল
- বৃষ্টির পর দেশের আবহাওয়ার বড় পরিবর্তনের আভাস
- ভোরে নামাজ পড়ছিলেন স্ত্রী, এরপরই ঘটল ভয়াবহ ঘটনা
- ডিজিটাল ব্যাংকিং নিয়ে সরকারের নতুন পরিকল্পনা, যা জানালেন অর্থমন্ত্রী
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত
- ‘ছোট দেশ’ ধারণা বদলে দিচ্ছে বাংলাদেশ, চীনকে ঘিরে নতুন সমীকরণ
আন্তর্জাতিক এর সর্বশেষ খবর
- বাংলাদেশ নিয়ে নিজের ফাঁদেই আটকে ভারত
- রাতের আঁধারে কড়া নিরাপত্তায় আল-আকসায় নেতানিয়াহু
- আমেরিকায় চীনা বিলিয়নিয়ারের ১০০+ সন্তানের রহস্য
- চীনের প্রেসিডেন্টের খাবারের পছন্দ জানলে অবাক হতে পারেন
- রাষ্ট্রপতির এডিসি মেজর ঋষভের অবসর, আলোচনায় যে কারণ













