ইসরাইলের প্রস্তাব প্রত্যাখ্যান করে যা বলল হামাস
নিজস্ব প্রতিবেদক: এবার আনুষ্ঠানিকভাবে ইসরাইলের দেওয়া সর্বশেষ যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তারা জানিয়েছে, গাজা যুদ্ধের অবসান এবং ফিলিস্তিনি বন্দিদের বিনিময়ে তারা সব জিম্মিকে মুক্ত করবে। এই লক্ষ্যে হামাস অবিলম্বে একটি সমঝোতা নিয়ে আলোচনায় বসতে প্রস্তুত।
বৃহস্পতিবার এক ভিডিও বিবৃতিতে হামাসের প্রধান আলোচক খালিল আল-হাইয়া এসব কথা বলেন।
তার ভাষায়, "আমরা কোনো আংশিক চুক্তি মেনে নেব না, যা (ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন) নেতানিয়াহুর রাজনৈতিক এজেন্ডাকে বাস্তবায়ন করার সুযোগ দেয়।"
রয়টার্স, বিবিসি এবং ইসরাইলি সংবাদমাধ্যমগুলির দাবি অনুযায়ী, বর্তমানে হামাসের হাতে ৫৯ জন ইসরাইলি জিম্মি আটক রয়েছেন, যার মধ্যে ২৪ জন জীবিত থাকার সম্ভাবনা রয়েছে। ইসরাইলের সর্বশেষ প্রস্তাবে ৪৫ দিনের যুদ্ধবিরতির বিনিময়ে ১০ জন জিম্মি মুক্তির উল্লেখ ছিল।
এদিকে হামাসের বক্তব্যের জবাবে ইসরাইলের কট্টরপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ হুমকি দিয়ে বলেছেন, "এখন হামাসের ওপর নরকের দরজা খুলে দেওয়ার সময় হয়েছে।"
অর্থাৎ, স্মোটরিচসহ ইসরাইল সরকার জানতো যে, হামাস তাদের এই প্রস্তাব মেনে নেবে না এবং তারা পুরো গাজা ধ্বংস ও দখল করার লক্ষ্যে পূর্ণ আক্রমণ চালাবে।
হামাস নেতা খালিল আল-হাইয়া এর ব্যাখ্যা দিয়ে বলেন, “নেতানিয়াহু ও তার সরকার এই ধরনের আংশিক চুক্তিকে রাজনৈতিক এজেন্ডার ঢাল হিসেবে ব্যবহার করছে, যাতে গাজায় তাদের গণহত্যা ও ক্ষুধার মাধ্যমে যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব হয়। তারা সব জিম্মিকেও বলি দিয়ে হলেও এটি করতে চায়।”
তবে হামাস এমন কিছু হতে দিতে চায় না। তারা একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি চায়। হামাস কর্মকর্তার ভাষায়, "আমরা এখনই আলোচনায় বসতে প্রস্তুত, যাতে সব জিম্মির বিনিময়ে একটি নির্ধারিত সংখ্যক ফিলিস্তিনি বন্দিকে মুক্ত করে যুদ্ধের সমাপ্তি ঘটানো যায়।"
ইসরাইলি সরকার জানিয়েছে, তাদের লক্ষ্য হল হামাসকে পুরোপুরি নিরস্ত্র ও ধ্বংস করা।
এদিকে ইসরাইলি বর্বর বোমা হামলায় গাজায় প্রতিদিন বহু মানুষ নিহত হচ্ছেন। কারাগারে পরিণত হওয়া অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক সহায়তা প্রবেশ করতে পারছে না।
দখলদার ইসরাইলের সর্বশেষ বিমান হামলায় গাজায় অন্তত ৩৭ জন নিহত হয়েছেন, যাদের অধিকাংশই ত্রাণশিবিরে বসবাসকারী বেসামরিক নাগরিক। গাজার হামাস-পরিচালিত নাগরিক প্রতিরক্ষা বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
আল-মাওয়াসির ওই হামলার পর প্রত্যক্ষদর্শীরা জানান, একটি শক্তিশালী বিস্ফোরণের পর তাঁবুগুলোতে আগুন ধরে যায় এবং অনেক ফিলিস্তিনি, বিশেষ করে শিশুরা, সেখানে নিহত হয়।
এক ব্যক্তি বিবিসির ‘গাজা লাইফলাইন’ প্রোগ্রামকে বলেন, “আমি দৌড়েঁ বাইরে বেরিয়ে আসি এবং দেখি, আমার পাশের তাঁবু আগুনে পুড়ছে।”
এদিকে ইসরাইলি সেনাবাহিনী এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি, তবে তারা হামলার তথ্য যাচাই করছে।
ইসরাইলি বাহিনী জানিয়েছে গত দুই দিনে তারা ‘সন্ত্রাসী ঘাঁটি, সামরিক স্থাপনা ও অবকাঠামোগত জায়গাসহ ১০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।’
নেতানিয়াহুর সরকার বলছে, তাদের পক্ষ থেকে সেনাবাহিনীকে সহায়তার কোনো ঘাটতি নেই। বরং গত ১ মার্চ থেকে হামাসের ওপর চাপ বাড়াতে গাজায় অবরোধ বজায় রেখেছে, যাতে হামাস অবশিষ্ট জিম্মিদের মুক্তি দিতে বাধ্য হয়।
তবে গাজার ১২টি প্রধান ত্রাণ সংস্থার প্রধানরা জানিয়েছেন, গাজায় মানবিক সহায়তা ব্যবস্থা “সম্পূর্ণভাবে ধ্বংসের মুখে”।
এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে অব্যাহতভাবে চলা ইসরাইলি সামরিক অভিযানে গাজায় প্রাণহানির সংখ্যা বেড়ে ৫১,০৬৫ জনে পৌঁছেছে, যাদের অধিকাংশই নারী ও শিশু।
গাজার তথ্য অফিস জানাচ্ছে, ধ্বংসস্তূপের মধ্যে এখনও হাজার হাজার নিখোঁজ ব্যক্তি রয়েছেন, যার ফলে নিহতের সংখ্যা ৬২ হাজার ছাড়িয়ে যেতে পারে। এছাড়া আহত হয়েছেন প্রায় ১ লাখ ২০ হাজার ফিলিস্তিনি।
কেএইচ/
পাঠকের মতামত:
- দিল্লির উত্তাল বিক্ষোভে সোচ্চার বিরোধীরা, কঠোর অবস্থানে পুলিশ!
- দুই ভাই-বোনের হাতে ডুবছে শেয়ারবাজারের ব্যাংকসহ দুই ব্যাংক
- সচিবালয়ের নিরাপত্তা নিয়ে গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য
- ডিবির হাতে গ্রেপ্তার মেজর (অব:) আখতারুজ্জামান
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- ঋণের চাপে সংকটে আইসিবি, ঘুরে দাঁড়ানোর মহাপরিকল্পনা
- মালয়েশিয়া যাওয়ার পথে সাগরে বিপদ, ১১ দালালসহ আটক ৭৬
- তিন মাস পর ফেসবুক ভিডিওতে মিলল স্ত্রীর সন্ধান
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ওয়্যারহাউসে অবৈধ মদের সন্ধান, সিলগালা
- পাসপোর্টে ভুয়া বাবা সাজিয়ে বিদেশ যাওয়ার চেষ্টা পণ্ড
- ডমিনেজ স্টিলের মালিকানা বদলানোর বিষয়ে বিএসইসির নির্দেশনা
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- মা বাসাবাড়িতে কাজ করে পড়িয়েছেন, চাকরি পেয়েও শেষ পর্যন্ত বাদ মিশন
- শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত আবহাওয়ার বড় পূর্বাভাস
- সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের ৪ গুদাম সিলগালা
- ঢাকার মেট্রোরেল নেটওয়ার্কে যুক্ত হচ্ছে আরও দুই লাইন
- রাস্তার পাশে অসহায় নারী, ভিডিও দেখে স্ত্রীকে চিনে ফেললেন স্বামী
- নিউ গিনি প্রপার্টিজ কাণ্ডে নতুন মোড়, রিমান্ডে গোলাম মোহিউদ্দিন
- পুরুষরা পোশাক পরার সময় যে ভুলটি প্রায়ই করেন
- শিক্ষকদের পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা
- ফের মৃদু ভূমিকম্প, জানাল আবহাওয়া অধিদপ্তর
- ফোনের অবস্থান জানিয়ে দিলেন স্ত্রী, এরপর তরুণীর সঙ্গে যা ঘটল
- হোয়াটসঅ্যাপে সন্তানকে নজরে রাখার নতুন সুযোগ
- ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়ে যা বললেন আম্মার
- ২০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়নে বড় ধাক্কা, চার মাসে গেল মাত্র ১১০ কোটি
- মিষ্টির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় সারজিসের প্রতিক্রিয়া
- ‘নো পেপার, নাথিং পেপার’—শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- তালিকাভুক্ত কোম্পানির আর্থিক হিসাবে উন্নতি, ৮ অক্টোবর আসছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত
- মিরপুরের রাড্ডা কাণ্ডে এমপি মিষ্টির বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত
- সূচক কমলেও লেনদেনে স্বস্তি, বাজারে সক্রিয়তা বাড়ছে বিনিয়োগকারীদের
- ১ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ১৬ লাখ ৪ হাজার ৬০৩টি শেয়ার হস্তান্তর সম্পন্ন
- মুনাফা ও নগদ প্রবাহে বড় উত্থান, ডিভিডেন্ডে বৃদ্ধির প্রত্যাশা তৈরি
- ঠিকানা অপরিবর্তিত রেখে অফিসের স্থান পরিবর্তন করবে তালিকাভুক্ত কোম্পানি
- সম্পদ পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত তালিকাভুক্ত কোম্পানির
- ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের স্পেস কেনার অনুমোদন
- সিভিও পেট্রোকেমিক্যালের কারখানা উৎপাদনে ফিরছে
- ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- একাদশ শ্রেণির ভর্তি ফল প্রকাশ আজ, জানুন দেখার নিয়ম
- সোনা-রুপার গহনার নতুন দাম নির্ধারণ
- ১ অক্টোবর তাপমাত্রা নিয়ে নতুন পূর্বাভাস জানাল আবহাওয়া অধিদপ্তর
- হাসিনার ফেরার আগেই দিল্লি খেলছে নতুন কার্ড
- সৌরবিদ্যুতের দাম ও গ্রিড ব্যবহারের মাশুল নির্ধারণ
- অবসর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন রোনালদো
- জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর-দুঃসংবাদ নয়
- বিশ্বের সর্বোচ্চ স্বীকৃতি পেতে যাচ্ছে হাসিনা!
- আমেরিকাকে উপেক্ষা করে বাংলাদেশকে চীনের উপহার
- দীর্ঘদিনের মন্দা কাটিয়ে শেয়ারবাজারে বিদেশিদের রাজকীয় প্রত্যাবর্তন
- টিসিবির নতুন কার্ড পেতে লাগবে যেসব কাগজপত্র
- ফের বাড়ছে জ্বালানি তেলের দাম
- ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার নির্দেশ
- চলতি সপ্তাহে আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড
- রেকর্ড পতন কাটিয়ে আস্থায় ফিরছে দুই কোম্পানির শেয়ার
- ৩০-৪০ বছর পুরনো জমির বায়া দলিল বের করবেন যেভাবে
- পাকিস্তানের আকাশসীমা বন্ধের পর ভারতের নজর চীন
- ইবনে সিনা ফার্মাসিইটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য নতুন নিয়ম
- ডিভিডেন্ড ঘোষণাসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে এপেক্স ফুটওয়্যার
- ‘নো পেপার, নাথিং পেপার’—শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- উৎপাদন চালুর পর সুখবর দিতে যাচ্ছে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি













