যেসব শর্ত না মানলে হতে পারবেন না ওসি
নিজস্ব প্রতিবেদক: পুলিশ কর্মকর্তার বয়স ৫৪ বছরের বেশি হলে কোনোক্রমেই তাকে ওসি হিসাবে পদায়ন দেওয়া হবে না। ওসি পদায়ন সংক্রান্ত নতুন নীতিমালায় এসব বিষয় উল্লেখ করা হচ্ছে। নতুন নীতিমালা করা হচ্ছে পুলিশ পরিদর্শকদের (নিরস্ত্র, সশস্ত্র ও ট্রাফিক) পদায়নের ক্ষেত্রেও। পুলিশে চাকরিরত অবস্থায় তিনটি গুরুদণ্ড (চাকরি থেকে বরখাস্ত, অপসারণ, পদাবনতি, বেতন বৃদ্ধি স্থগিত ও পদোন্নতি স্থগিত) পেলে কোনো কর্মকর্তা থানার ওসি (অফিসার ইনচার্জ) হতে পারবেন না।
নীতিমালায় বলা হচ্ছে, ওসি হিসাবে সর্বোচ্চ চারটি থানা বা আট বছর দায়িত্ব পালন করলে (যেটি আগে হবে) পরবর্তী সময়ে তাকে আর ওসি হিসাবে পদায়ন করা যাবে না। ওসি হিসাবে পদায়নের ক্ষেত্রে অবশ্যই প্রশিক্ষণের ফলাফল মূল্যায়ন করতে হবে। বিগত পাঁচ বছরের বার্ষিক গোপনীয় প্রতিবেদনে (এসিআর) অন্তত ৮০ নম্বর থাকতে হবে।
শুধু তাই নয়, ওসি হিসাবে পদায়নের জন্য ফিটলিস্ট (পদায়নের জন্য যোগ্য কর্মকর্তা নির্বাচন) প্রণয়ন করবে পুলিশ সদর দপ্তর। এক্ষেত্রে ছয় বা ততোধিক সদস্যবিশিষ্ট একটি সিলেকশন বোর্ড গঠিত হবে। এর সভাপতি হবেন অতিরিক্ত আইজিপি (প্রশাসন) এবং সদস্য সচিব হবেন পার্সোনাল ম্যানেজমেন্ট (পিএম-২)।
পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করে যুগান্তরকে জানায়, পুলিশের পেশাগত দক্ষতা বৃদ্ধি, মাঠ প্রশাসনে গতিশীলতা আনয়ন, শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং কাঙ্ক্ষিত সেবা নিশ্চিতের বিষয়কে সামনে রেখে নীতিমালার খসড়া তৈরি হয়েছে। এর আগে বিভিন্ন সময়ে জারি করা নির্দেশনাবলি সংশোধন, পরিবর্তন ও পরিমার্জন করেই নীতিমালা প্রস্তুত হচ্ছে।
সূত্র জানায়, নতুন নীতিমালায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সততা, মেধা, জ্যেষ্ঠতা, প্রশিক্ষণ ও সন্তোষজনক চাকরির বিষয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে। এই নীতিমালার খসড়া প্রস্তাব নিয়ে ১৬ এপ্রিল বাংলাদেশ পুলিশের পলিসি গ্রুপের সভায় আলোচনা হয়। প্রস্তাব দেওয়া হয়, ৫২ বছরের ঊর্ধ্বের কোনো পুলিশ কর্মকর্তাকে থানার ওসি হিসাবে পদায়ন করা হবে না।
তবে এই প্রস্তাবটি নাকচ করে দেন পলিসি গ্রুপের বেশির ভাগ সদস্য। সভায় ওসি পদায়নের জন্য সুনির্দিষ্ট ২৮টি এবং পরিদর্শক পদে পদায়নে ২১টি প্রস্তাব নিয়ে আলোচনা হয়। আগামী মাসে ফের অনুষ্ঠিত হবে পলিসি গ্রুপের সভা। ওই সভায় প্রস্তাবগুলো পাশ হওয়ার সম্ভাবনা আছে।
খসড়া নীতিমালায় বলা হয়েছে, ওসি হিসাবে ফিটলিস্টভুক্তির জন্য পরিদর্শক (নিরস্ত্র) পদে ন্যূনতম তিন বছর চাকরি করতে হবে। শিক্ষাগত যোগ্যতা অন্তত এইচএসসি বা সমমান হতে হবে। কোনো কর্মকর্তা আর্থিক অনিয়ম বা নৈতিক স্খলনের কারণে পরিদর্শক থাকা অবস্থায় একটি গুরুদণ্ড পেলে ওসি হিসাবে পদায়নের অযোগ্য হবেন। থানায় পাদায়ন করা ফিটলিস্টভুক্ত পরিদর্শকদের মধ্য থেকে সিনিয়র পরিদর্শককে প্রয়োজনীয় শর্তাবলি পূরণ সাপেক্ষে ওসি হিসাবে পদায়ন করতে হবে।
পরিদর্শক (তদন্ত/অপারেশন্স) পদে দায়িত্ব পালনকারী কর্মকর্তাকে ধারাবাহিকভাবে একই থানার ওসি হিসাবে পদায়ন করা যাবে না। তবে অন্য কোনো ইউনিটে ন্যূনতম ছয় মাস চাকরি করার পর তাকে পদায়ন করা যাবে। কোনো কর্মকর্তা একবার ওসি হিসাবে দায়িত্ব পালন করলে ওই থানায় দ্বিতীয়বার তাকে ওসি হিসাবে পদায়ন করা যাবে না। ওসি হিসাবে দুই বছর চাকরির পর অন্যত্র বদলি করা হবে। এক্ষেত্রে একই থানায় ধারাবাহিকভাবে সর্বোচ্চ তিন বছর চাকরি করার সুযোগ থাকবে।
আরও বলা হয়েছে, কোনো থানার ওসিকে দেড় বছরের আগে অন্যত্র বদলি, প্রত্যাহার বা সংযুক্তি করার প্রয়োজন হলে পুলিশ সদর দপ্তরের পূর্বানুমতি নিতে হবে। ওসি হিসাবে সর্বোচ্চ চারটি থানা বা আট বছর দায়িত্ব পালন করলে (যেটি আগে হবে) পরবর্তী সময়ে তাকে ফের ওসি হিসাবে পাদায়ন করা যাবে না। অব্যবহিত (দুটি কাজের মাঝে যখন সময় ব্যবধান থাকে না) পূর্বের কর্মস্থল, জেলা পুলিশ বা ইউনিটে ওসি হিসাবে পদায়ন করা যাবে না।
থানার ওসি পদে পদায়নের ক্ষেত্রে অবশ্যই পুলিশ স্টেশন ম্যানেজমেন্ট কোর্স (পিএসএমসি) সম্পন্ন করতে হবে। মূল্যায়ন করতে হবে সংশ্লিষ্ট কর্মকর্তার প্রশিক্ষণের ফলাফল। বিগত পাঁচ বছরের বার্ষিক গোপনীয় প্রতিবেদনে (এসিআর) অন্তত ৮০ নম্বর থাকতে হবে। সবশেষ তিন বছরের এসিআর-এ ‘বিরূপ মন্তব্য’ থাকলে ওসি হিসাবে পদায়নের অযোগ্য হবেন।
পরিদর্শক (নিরস্ত্র) পদে পদায়নের ক্ষেত্রে খসড়া নীতিমালায় বলা হচ্ছে, পুলিশের যে ইউনিটে থাকা অবস্থায় পদোন্নতি হবে, পদোন্নতি পাওয়ার পর প্রথমে সেখানে চাকরি করতে হবে। একটি কর্মস্থলে বা ইউনিটে দুই বছর চাকরি করার পর সাধারণত অন্যত্র বদলি করা যাবে।
তবে একই জেলা বা ইউনিটে ধারাবাহিকভাবে তিন বছরের বেশি চাকরি করতে পারবেন না। এছাড়া একই রেঞ্জ বা ইউনিটি (পুলিশ সদর দপ্তর ও র্যাব ছাড়া) ধারাবাহিকভাবে ছয় বছরের বেশি চাকরি করতে পারবেন না। একই ধরনের শর্ত থাকছে পরিদর্শক (সশস্ত্র) ও পরিদর্শক (ট্রাফিক) পদে পদায়নের ক্ষেত্রেও।
জানাতে চাইলে বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি (চলতি দায়িত্বে) বলেন, ওসি এবং পুলিশ পরিদর্শক পদায়নের বিষয়টি নিয়ে ১৬ এপ্রিল পলিসি গ্রুপের সভায় বিস্তারিত আলোচনা হয়েছে। এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এ নিয়ে আরও সভা হবে। উত্থাপিত প্রস্তাবের চুলচেরা বিশ্লেষণ শেষে এ বিষয়ে যথাযথ সিদ্ধান্ত নেওয়া হবে।
কেএইচ/
পাঠকের মতামত:
- কানাডায় আশ্রয়প্রার্থীদের আবেদন প্রক্রিয়ায় আসছে বড় পরিবর্তন
- প্রবল ঝড় সাইমনের হুমকি, বন্যা-জলোচ্ছ্বাসের শঙ্কা
- হানি ট্র্যাপে ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল, ছাত্রদল নেতা বহিষ্কার
- ‘হাসিনার কবর দেওয়ার সাহসও আওয়ামী লীগের নেই’
- শাহজালাল ৩য় টার্মিনাল: গ্রাউন্ড হ্যান্ডলারের দৌড়ে গ্লোবাল ৪ অপারেটর
- তরুণীকে নিয়ে কুয়াকাটায়, পরিবারের খোঁজে বেরিয়ে এলো ভিন্ন পরিচয়
- অস্ট্রেলিয়ার কাছে যেন পাত্তাই পেল না বাংলাদেশের মেয়েরা
- আগামী ২৪ ঘণ্টায় দিনের-রাতের তাপমাত্রা নিয়ে যা জানাল অধিদপ্তর
- তাজমিনের মৃত্যুর ঘটনায় সিএনজিচালক সুমনকে শনাক্ত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- পাঠাওয়ের ১ কোটির বেশি অ্যাকাউন্টের তথ্য হ্যাক, যা জানাল প্রতিষ্ঠান
- সব শাখা-এটিএমে অর্থ রাখার ঘোষণা, গ্রাহকদের জন্য নতুন বার্তা
- প্রধানমন্ত্রীর কাছে এক মাসের ক্ষমতা চাইলেন মিলন, দিলেন বড় চ্যালেঞ্জ
- ডিসেম্বরে ঘনিয়ে আসছে মহাবিপদ!
- ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ
- ৫ ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন, রহস্য বাড়াচ্ছে অটোরিকশা
- মোদিকে ৩ প্রশ্ন ছুড়ে দিলেন ধ্রুব রাঠি
- সোনা কিনতে যাওয়ার আগে জেনে নিন শুক্রবারের দাম
- সুদমুক্ত ইসলামিক ক্রেডিট কার্ড নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা
- বিদেশ ভ্রমণকারীদের জন্য ডলার কেনার সীমা বাড়ল, জানুন নতুন নিয়ম
- বিদ্যুৎ বিভ্রাটের আগে প্রস্তুতি নিন, ৪১ এলাকার নাম জেনে নিন
- ব্যাংক থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছাড়িয়েছিল সরকার, এবার নতুন হিসাব
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা













