×
ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

অব্যবহৃত জিমেইল অ্যাকাউন্ট মুছে দেবে গুগল

২০২৩ নভেম্বর ১৩ ১৩:৪৮:৩৯
অব্যবহৃত জিমেইল অ্যাকাউন্ট মুছে দেবে গুগল

নিজস্ব প্রতিবেদক : চলতি বছরের মে মাসে সার্চ জায়ান্ট প্রতিষ্ঠান গুগল জানিয়েছিল তারা তাদের ইন্যাক্টিভিটি পলিসিতে ব্যাপক পরিবর্তন এনেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছিল, দুই বছরের বেশি সময় ধরে যেসব অ্যাকাউন্ট সচল হয়নি সেগুলো ডিলেট করে দেওয়া হবে চলতি বছরের ডিসেম্বরে।

তবে তারা এও স্পষ্ট জানিয়েছে, শুধু ব্যক্তিগত অ্যাকাউন্টই মুছে দেওয়া হবে। বিভিন্ন সংস্থার অ্যাকাউন্টের ক্ষেত্রে এমনটি হবে না।

গুগলের তরফে জানানো হয়েছে, অনেক অ্যাকাউন্টই পুরনো পাসওয়ার্ড ব্যবহার করে আবার সেগুলোতে কম্প্রোমাইজ করা হয়েছে। পাশাপাশি এসব অ্যাকাউন্টে নেই টু ফ্যাক্টর অথেনটিকেশন। গুগলের পর্যবেক্ষণে ইন্যাক্টিভ অ্যাকাউন্ট দশগুণ কম সক্রিয় থাকে।

তবে তারা সরাসরি ডিলেট করবে না। যেসব অ্যাকাউন্ট ডিলেট করার তালিকায় থাকবে সেগুলোতে কয়েক ধাপে নোটিফিকেশন পাঠানো হবে। শেষ ধাপে অ্যাকাউন্ট মুছে দেওয়া হবে। যদি আপনার অ্যাকাউন্টের ডিলিট হওয়ার আশঙ্কা থাকে তাহলে একটি কাজই করতে পারেন। দুই বছরের ব্যবধানে একবার হলেও লগিন করুন।

শেয়ারনিউজ, ১৩ নভেম্বর ২০২৩

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর

বিজ্ঞান ও প্রযুক্তি - এর সব খবর

উ
প
রে