×
ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

বিকালে আসছে ২ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস

২০২৩ নভেম্বর ০১ ১২:২০:০৯
বিকালে আসছে ২ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির পর্ষদ সভা আজ বুধবার (০১ অক্টোবরর) অনুষ্ঠিত হবে।

সভায় কোম্পানি দুটি ৩০ জুন, ২০২৩ অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে এবং প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ ও লঙ্কাবাংলা ফাইন্যান্স সূত্রে জানা গেছে, কোম্পানি দুটি হলো-এমারেন্ড ওয়েল ও আনোয়ার গ্যালভেনাইজিং লিমিটেড।

এমারেন্ড ওয়েলের পর্ষদ সভা বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করা হবে। এছাড়াও কোম্পানিটি ৩০ সেপ্টেম্বর, ২০২৩ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।

অন্যদিকে, আনোয়ার গ্যালভানাইজিংয়ের পর্ষদ সভা বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর, ২০২৩ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

শেয়ারনিউজ, ০১ নভেম্বর ২০২৩

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে