×
ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

রোববার দর পতনের শীর্ষ ১০ শেয়ার

২০২৩ অক্টোবর ২৯ ১৫:১৩:৪৫
রোববার দর পতনের শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৯ অক্টোবর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ২৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে ৯১টি শেয়ার ও ইউনিটের দর কমেছে। এদিন সর্বোচ্চ দর কমেছে প্রিমিয়ার সিমেন্ট মিলস পিলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন প্রিমিয়ার সিমেন্টের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৭ টাকা ৪০ পয়সা বা ১২.৫৬ শতাংশ। ফলে দর পতনের শীর্ষে রয়েছে কোম্পানিটি।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আলিফ ইন্ডাস্ট্রিজের শেয়ারদর কমেছে ৫.৭১ শতাংশ। আর ৫.৬১ শতাংশ শেয়ারদর কমায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে আরামিট লিমিটেড।

এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- তসরিফা ইন্ডাস্ট্রিজ, মার্কেন্টাইল ইসলামী ইন্সুরেন্স, ইস্টার্ন লুব্রিকেন্টস, এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেড (প্রাণ), হাওয়েল টেক্সটাইল, আনলিমায়ার্ন ডেয়িং এবং ক্রিস্টাল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড।

শেয়ারনিউজ, ২৯ অক্টোবর ২০২৩

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে