×
ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

বৃহস্পতিবার দর পতনের শীর্ষ ১০ শেয়ার

২০২৩ অক্টোবর ১২ ১৫:০২:৫৮
বৃহস্পতিবার দর পতনের শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১২ অক্টোবর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩০৮টি প্রতিষ্ঠানের মধ্যে ৩১টি শেয়ার ও ইউনিটের দর কমেছে। এদিন সর্বোচ্চ দর কমেছে মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন মিরাকল ইন্ডাস্ট্রিজের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ২ টাকা ১০ পয়সা বা ৪.৯৬ শতাংশ। ফলে দর পতনের শীর্ষে রয়েছে কোম্পানিটি।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বিডিকম অনলাইনের শেয়ারদর কমেছে ৩.১৬ শতাংশ। আর ২.৩২ শতাংশ শেয়ারদর কমায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে এ্যাপেক্স ট্যানারি।

এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- সি পার্ল রিসোর্ট, মেঘনা সিমেন্ট মিলস, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, ফু-ওয়াং ফুড, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক,বাংলাদেশ অটোকার্স এবং দেশবন্ধু পলিমার লিমিটেড।

শেয়ারনিউজ, ১২ অক্টোবর ২০২৩

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে