×
ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

শেয়ারবাজারের দুই ব্যাংকের নাম পরিবর্তন

২০২৩ অক্টোবর ১১ ১৫:৩৭:৪৩
শেয়ারবাজারের দুই ব্যাংকের নাম পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের দুই প্রতিষ্ঠানের নাম পরিবর্তনে সম্মতি দিয়েছে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক একচেঞ্জ বা ডিএসই। ব্যাংক দুটি হলো- শাহজালাল ইসলামী ব্যাংক এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড।

ডিএসই সূত্রে জানা গেছে, শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের পরিবর্তে ‘শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি’ এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের পরিবর্তে ‘ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি’ রাখার প্রস্তাব অনুমোদন করেছে ডিএসই।

আগামীকাল বৃহস্পতিবার (১২ অক্টোবর) থেকে কোম্পানিগুলোর নতুন নাম কার্যকর হবে।

নাম সংশোধন ছাড়া কোম্পানিগুলোর অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে ।

শেয়ারনিউজ, ১১ অক্টোবর ২০২৩

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে