×
ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

রেকর্ড ডেট জানিয়েছে ফার কেমিক্যাল

২০২৩ অক্টোবর ১১ ১৩:১১:০৩
রেকর্ড ডেট জানিয়েছে ফার কেমিক্যাল

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সাথে একীভূত হবে এস.এফ টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটি শেয়ার বরাদ্দের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আগামী ৩১ অক্টোবর কোম্পানিটি রেকর্ড ডেট নির্ধারণ করেছে। এ দিন কোম্পানিটি নতুন পর্ষদ গঠন করবে। কোম্পানি দুইটির একীভূতকরণের হিসাব প্রস্তুত ও প্রকাশ করা হবে। কোম্পানি দুইটির একীভূতকরণের বিষয়ে বিএসইসি অনুমতি দিয়েছে। এ বিষয়ে কোম্পানিটিকে হাইকোর্টের নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।

২০২১ সালের নভেম্বরে এই দুই কোম্পানির পরিচালনা পর্ষদ একীভূতকরণের সিদ্ধান্ত নেয়। আইন অনুসারে, একীভূতকরণ স্কিমের অনুমতি চেয়ে হাইকোর্টের কাছে আবেদন করা হয়।

২০২৩ জানুয়ারি মাসে হাইকোর্ট কোম্পানি দুটির আবেদন অনুমোদন করে চূড়ান্ত রায় দেন। এ রায়ে একীভূতকরণের বেশ কিছু নির্দেশনাও দেওয়া হয়। হাইকোর্টের সম্মতির পাওয়ার পর এ বিষয়ে নিয়ন্ত্রক সংস্থার অনুমতি চেয়ে আবেদন করা হলে সম্প্রতি বিএসইসি তাদেরকে ওই অনুমতি দিয়েছে।

একীভূতকরণ স্কীম অনুসারে, এ প্রক্রিয়ায় এসএফ টেক্সটাইল ইন্ডাস্ট্রিজের সব সম্পদের মালিক হবে ফার কেমিক্যাল। একইভাবে এসএফ টেক্সটাইলের সব দায়ও ফার কেমিক্যালের কাঁধে বর্তাবে।

শেয়ারনিউজ, ১১ অক্টোর ২০২৩

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে