×
ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

৩ কোম্পানির সাথে একীভূত হতে চায় দেশবন্ধু পলিমার

২০২৩ অক্টোবর ১১ ১০:৪২:১০
৩ কোম্পানির সাথে একীভূত হতে চায় দেশবন্ধু পলিমার

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত দেশবন্ধু পলিমার লিমিটেড তিন কোম্পানির সাথে একীভূত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ কারণে কোম্পানিটি আগামী ১৬ অক্টোবর বিকাল ৩টায় বোর্ড সভা করবে কোম্পানিটি। সভায় কোম্পানিগুলোর একীভূতকরণের বিষয়ে সম্ভব্য সমীক্ষা যাচাই করবে।

জানা যায়, কোম্পানিটি দেশবন্ধু সুগার মিলস, দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ এবং দেশবন্ধু প্যাকেজিং লিমিটেডের সাথে একীভূত হবে। কোম্পানিগুলোর শেয়ার অধিগ্রহণের মাধ্যমে একীভূত হবে দেশবন্ধু পলিমার।

শেয়ারনিউজ, ১১ অক্টোবর ২০২৩

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে