চার কারণে ব্যাংকের আমানতে সুদিন
নিজস্ব প্রতিবেদক : চলতি অর্থবছরে ব্যাংক খাতে আমানতের প্রবৃদ্ধিতে বেশ গতি এসেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) ব্যাংকগুলোতে আমানত বেড়েছে প্রায় ২৩ হাজার কোটি টাকা। আর গত এক বছরে বেড়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা।
উচ্চ মূল্যস্ফীতির এই সময়ে ব্যাংক খাতে আমানতে এই গতির পেছনে চারটি কারণ চিহ্নিত করেছেন অর্থনীতিবিদসহ সংশ্লিষ্টরা। এগুলো হলো- আমানতের সুদের হার বৃদ্ধি, নির্বাচন সামনে রেখে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগে মন্দা, ফ্ল্যাট ও প্লটের রেজিস্ট্রেশন ব্যয় বৃদ্ধি এবং বাসায় টাকা রাখার নিরাপত্তাজনিত ঝুঁকি। যদিও সম্প্রতি ফ্ল্যাট ও প্লটের রেজিস্ট্রেশন ব্যয় কিছুটা কমানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ সংবাদ মাধ্যমকে বলেন, গত জুলাই থেকে নতুন পদ্ধতিতে ঋণের সুদের হার নির্ধারণ করা হচ্ছে। এর পর ঋণের সঙ্গে আমানতের সুদের হারও বাড়তে শুরু করেছে। আবার নির্বাচন সামনে রেখে ব্যবসায়ী ও উদ্যোক্তা নতুন বিনিয়োগে ঝুঁকি নিতে চাইছেন না। তাদের টাকা বিনিয়োগে ব্যবহার না হয়ে ব্যাংকে ঢুকতে পারে।
তিনি বলেন, এছাড়া চলতি অর্থবছরের বাজেটে ফ্ল্যাট ও প্লটের রেজিস্ট্রেশন খরচ বাড়ানো হয়েছে। ফলে মানুষ এসব জায়গায় টাকা না খাটিয়ে ব্যাংকে এফডিআর করে রাখছেন। আর সর্বশেষ হলো- বাসা-বাড়ি ও অফিস-আদালতে নগদ টাকা রাখা নিরাপদ নয়। চুরি-ডাকাতির ঝুঁকি থাকে। ফলে নিরাপত্তার কথা চিন্তা করেও মানুষ ব্যাংকেই টাকা রাখছেন।
একই ধরনের অভিমত দেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ড. এবি মির্জ্জা আজিজুল ইসলামও। তিনি সংবাদ মাধ্যমকে বলেন, আমানত বৃদ্ধির মূল কারণ- এই খাতে সুদের হার আগের চেয়ে বেড়েছে। এখন তো আর নয়ছয় সুদের সীমাবদ্ধতা নেই। ফলে ব্যাংকগুলো আমানতে এখন ৬ শতাংশেরও বেশি সুদ দিতে পারছে। আরেকটি কারণ হলো- সামনে জাতীয় নির্বাচন। এই নির্বাচন সামনে রেখে নতুন বিনিয়োগে কেউ ঝুঁকি নিতে চাইছেন না।
জানা যায়, গত বছরের শেষ দিকে কয়েকটি ব্যাংকের ঋণ অনিয়মের খবর জানাজানি হওয়ার পর ব্যাংক খাতের প্রতি মানুষের আস্থার সংকট তৈরি হয়। এর পর সংশ্লিষ্ট ব্যাংকগুলো থেকে টাকা তুলে নিতে থাকেন গ্রাহকরা। আবার সেই সময় ব্যাংকগুলোতে নতুন আমানত আসাও কমে যায়। এতে ব্যাংকগুলোতে নগদ টাকার সংকট তৈরি হয়।
এছাড়া দীর্ঘদিন ধরে দেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে। এতে জীবনযাত্রার খরচ বেড়েছে। কিন্তু একই সময় মানুষের আয় খুব একটা বাড়েনি। আবার উচ্চ মূল্যস্ফীতির সময়ে ব্যাংকে আমানতের সুদের হার যেভাবে বাড়ার কথা সেভাবে বাড়েনি। এতে ব্যাংকে টাকা রেখে প্রকৃত অর্থে মুনাফা পাচ্ছিলেন না আমানতকারীরা। ফলে গত বছরের জুন থেকে চলতি বছরের জুনের মধ্যে মানুষের মধ্যে নগদ টাকা হাতে রাখার প্রবণতা ছিল অস্বাভাবিক। তবে চলতি অর্থবছরে এসে সেই প্রবণতা কমে এসেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে- চলতি অর্থবছরের আগস্ট শেষে ব্যাংক খাতের আমানতের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১৬ লাখ ১৭ হাজার ৬৭৫ কোটি টাকা, যা গত অর্থবছরের জুন শেষে ছিল ১৫ লাখ ৯৪ হাজার ৫৯০ কোটি টাকার। এই হিসাবে দুই মাসে আমানত বেড়েছে প্রায় ২৩ হাজার ৮৫ কোটি টাকা। অন্যদিকে গত অর্থবছরের আগস্টে এই খাতে আমানতের পরিমাণ ছিল ১৪ লাখ ৬৮ হাজার ২৯৪ কোটি টাকা। ফলে গত এক বছরের ব্যবধানে এই খাতে আমানত বেড়েছে প্রায় ১ লাখ ৪৯ হাজার ৩৮১ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, গত এক বছরে ব্যাংক খাতে আমানতের বার্ষিক প্রবৃদ্ধির হার ১০.১৭ শতাংশ, যা গত জুনে ছিল ৮.৪০ শতাংশ। আর গত জুলাইতে ছিল ৯.৬৭ শতাংশ। অথচ গত বছরের ডিসেম্বরে আমানতের বার্ষিক প্রবৃদ্ধি নেমে এসেছিল মাত্র ৫.৬৬ শতাংশে, যা ছিল ইতিহাসে এই যাবতকালের সর্বনিম্ন প্রবৃদ্ধি।
এদিকে চলতি অর্থবছরের (জুলাই-আগস্ট) প্রথম দুই মাসে মানুষের হাতে থাকা অর্থের মধ্যে সাড়ে ৩৩ হাজার কোটি টাকা ব্যাংকে ফিরেছে। গত জুন পর্যন্ত ব্যাংকের বাইরে থাকা টাকার পরিমাণ ছিল (মানুষের হাতে) ২ লাখ ৯১ হাজার ৯১৩ কোটি টাকা। আগস্টে সেটি কমে দাঁড়িয়েছে ২ লাখ ৫৮ হাজার ৩৫৬ কোটি টাকায়।
শেয়ারনিউজ, ১১ অক্টোবর ২০২৩
পাঠকের মতামত:
- মার্জিন বিধিমালা নিয়ে বিভ্রান্তিকর সংবাদে বিএসইসির স্পষ্টীকরণ
- মির্জা ফখরুলের শারীরিক অবস্থা নিয়ে নতুন তথ্য
- গণঅভ্যুত্থান, ভারত ও নির্বাচন নিয়ে একসঙ্গে যা বললেন জামায়াত আমির
- ডিএসইতে অনিয়মের অভিযোগ, উচ্চপর্যায়ের তদন্ত চেয়ে দুদকে আবেদন
- প্রয়াত রাষ্ট্রপতি হত্যা মামলার আসামি নিয়ে বড় তথ্য দিল সেনাবাহিনী
- আমদানি বাণিজ্যে নতুন নিয়ম জারি বাংলাদেশ ব্যাংকের
- হাদী হত্যা মামলায় আসামিদের ফেরাতে তিন দিনের মধ্যে যা করেছে সরকার
- ঋণখেলাপিদের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন ‘এক্সিট প্ল্যান’
- চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা, নতুন তথ্য দিল সরকার
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী আটক
- মক্কা-মদিনায় জমির দাম; বিশ্বের সবচেয়ে দামী ভূমির নতুন হিসাব
- উদ্যোক্তাদের ইওআই হাইকোর্টে পাঠানোর সিদ্ধান্ত পিপলস লিজিংয়ের
- ছয় শিক্ষার্থীর মধ্যে একসঙ্গে ৪ মাদ্রাসা ছাত্রীর মৃ'ত্যু
- সালমান এফ রহমানের জামিন মঞ্জুর
- ইতিবাচক সপ্তাহের শেষে কিছুটা স্বস্তির সংশোধন
- ১৬ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৬ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৬ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৬ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- পরিচালনা পর্ষদ পুনর্গঠন প্রক্রিয়ায় নতুন অগ্রগতি, হাইকোর্টে আবেদন পাঠানোর সিদ্ধান্ত
- বিআইএফসির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- সেনা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- রাজধানীর যানজট কমাতে মহাখালীর বাস যাচ্ছে পূর্বাচলে
- ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা বোর্ডের সভা অনুষ্ঠিত
- নেপালের প্রধানমন্ত্রীকে নিয়ে সংসদে তীব্র সমালোচনা
- পাঁচ ইসলামী ব্যাংকের একীভূতকরণে নেতৃত্বে আবেদুর রহমান সিকদার
- উৎপাদন ব্যাহত, অনির্দিষ্টকালের জন্য বন্ধ এক কোম্পানি
- ব্যাংকের খেলাপি ঋণ উদ্ধারে বড় পরিবর্তন, নতুন আইনের খসড়া প্রকাশ
- ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা এসএমএসে তালাক—বিধান নিয়ে যা জানা জরুরি
- ফোনে মেসেজ পাঠালেও হতে পারে মৃত্যুদণ্ড
- বাজুসের নতুন দর অনুযায়ী আজকের স্বর্ণের দাম
- দেশের নাগরিকদের জন্য দুবাইয়ের ৫ বছরের ভিসা, জেনে নিন শর্ত
- বিশ্বকাপ ম্যাচ দেখে ফেরার পথে প্রাণ হারালেন দুই সাংবাদিক
- বিরক্তিকর নোটিফিকেশন ও ট্যাগিং বন্ধ করবেন যেভাবে
- জয়ের উল্লাসেই নতুন বিতর্ক, তদন্তের মুখে আর্জেন্টিনা
- ২৬ কার্যদিবস শেষে শেষ হলো বাজেট অধিবেশন
- ঐতিহাসিক জুলাই শহীদ দিবস আজ
- সাদিক কায়েম জামায়াতে যোগ দেননি, যা জানাল দলটি
- নবম পে-স্কেল নিয়ে সিদ্ধান্তহীনতা, জানা গেল বিলম্বের আসল কারণ
- ইংল্যান্ডকে হারিয়ে বড় বিতর্কে আর্জেন্টিনা
- মার্কিন অবরোধ রুখতে পারস্য উপসাগরে ইরানের 'ডার্ক ভেসেল'!
- ইংলিশদের হৃদয় ভেঙে স্বপ্নপূরণের মঞ্চে মেসিরা
- জাতীয় ঐক্য রক্ষায় সবাইকে আহ্বান প্রধানমন্ত্রীর
- শিক্ষামন্ত্রীর পদত্যাগে নতুন সময়সীমা দিল শিক্ষার্থীরা
- বিদেশি বিনিয়োগ টানতে নতুন নীতিমালা বাংলাদেশ ব্যাংকের
- আল-আরাফাহ ব্যাংকে বড় পরিবর্তন, ফিরলেন পুরোনো মালিকরা
- বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল
- হাসিনা ও আওয়ামী লীগ প্রসঙ্গে একসঙ্গে বড় মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর
- বিনিয়োগকারীবান্ধব আইপিও ব্যবস্থা গড়তে নীতি ও আইন সংস্কারের ইঙ্গিত বিএসইসি চেয়ারম্যানের
- নতুন পরিচয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, প্রকাশ পেল চূড়ান্ত লোগো
- ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- অনলাইনে জমির পর্চা খুঁজে পাওয়া ও সংগ্রহের সহজ উপায়
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- বন্ধ কোম্পানি ইস্যুতে অবস্থান পরিষ্কার করল বিএসইসি
- জামানত ছাড়াই ১০ লাখ, সুদ মাত্র ৭ শতাংশ—জানালেন অর্থমন্ত্রী
- সরকারি কর্মকর্তাদের জন্য নতুন কড়াকড়ি, কমছে ভাতা ও সুবিধা
- ইন্ট্রাডে ট্রেডিং চালু করতে স্টক এক্সচেঞ্জকে সম্মতি বিএসইসির
- বিদেশি বিনিয়োগকারীদের বড় প্রস্থানে চাপে শেয়ারবাজার
- ডেটলাইন ২০ জুলাই : ১০ থেকে ২০ শতাংশ মুনাফা পাওয়া যাবে ৩ কোম্পানিতে
- অস্বাভাবিক দর বৃদ্ধির কারণে দুই কোম্পানির লেনদেন সাময়িক স্থগিত
- গ্রাহকদের জন্য নতুন চাপ! ব্যাংকের ১৪ সেবায় ফি বসানোর প্রস্তাব
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- মার্জিন বিধিমালা নিয়ে বিভ্রান্তিকর সংবাদে বিএসইসির স্পষ্টীকরণ
- ডিএসইতে অনিয়মের অভিযোগ, উচ্চপর্যায়ের তদন্ত চেয়ে দুদকে আবেদন
- উদ্যোক্তাদের ইওআই হাইকোর্টে পাঠানোর সিদ্ধান্ত পিপলস লিজিংয়ের
- ইতিবাচক সপ্তাহের শেষে কিছুটা স্বস্তির সংশোধন
- ১৬ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন











