প্রিমিয়ার সিমেন্টের বিরুদ্ধে সাড়ে ৫৫ কোটি টাকা কর ফাঁকির অভিযোগ
নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেড কর ফাঁকি দিতে অনিয়ম করছে বলে অভিযোগ উঠেছে। কোম্পানিটি এক করবর্ষে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস এবং রিটেইন আর্নিংস হিসেবে হস্তান্তর করতে পারবে প্রায় ১৯ কোটি টাকা। কিন্তু হস্তান্তর করেছে প্রায় ৩২৩ কোটি টাকা। বিধিবহির্ভূতভাবে হস্তান্তর করা এই টাকার ওপর প্রায় ৩২ কোটি টাকার আয়কর পরিশোধ করা হয়নি।
অন্যদিকে, বিদেশ থেকে যে মূল্যের কাঁচামাল ও মেশিনারিজ আমদানি করেছে, বার্ষিক প্রতিবেদনে (অডিট রিপোর্ট) তার মূল্য কম দেখানো হয়েছে। দুই করবর্ষে কাঁচামাল ও মেশিনারিজের মূল্য কম দেখানো হয়েছে প্রায় ১৫৬ কোটি টাকা। কর না দিতেই মূল্য কম দেখানো হয়েছে। তবে অনিয়ম করেও আয়কর বিভাগের নজর এড়াতে পারেনি কোম্পানিটি। ২০২০-২১ ও ২০২১-২২ করবর্ষের আয়কর নথি ও বার্ষিক প্রতিবেদন যাচাই করে এই অনিয়ম উদ্ঘাটন করেছে কর পরিদর্শন পরিদপ্তর, ঢাকা। অনিয়ম করা খাতে কর আদায়ের ব্যবস্থা নিতে এনবিআর ও সংশ্লিষ্ট কর সার্কেলকে এই সংক্রান্ত প্রতিবেদন দেয়া হয়েছে।
সূত্রমতে, কর পরিদর্শন পরিদপ্তরের কর্মকর্তারা কর অঞ্চল-১, চট্টগ্রাম-এর সার্কেল-৭ (কোম্পানিজ) পরিদর্শন প্রতিবেদন দেয়ার উদ্যোগ নেন। এরই পরিপ্রেক্ষিতে ওই সার্কেলের পাঁচটি কোম্পানি ও একজন করদাতার ২০২০-২১ ও ২০২১-২২ করবর্ষের আয়কর নথি পর্যালোচনা করে প্রতিবেদন দিয়েছেন, যাতে প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেডের আয়কর নথি যাচাই করে আয়কর সংক্রান্ত এসব অনিয়ম পেয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেড শেয়ারবাজার তালিকাভুক্ত কোম্পানি। এই করদাতা কোম্পানির ২০২১-২২ করবর্ষের আয়কর রিটার্ন যাচাই করা হয়েছে। রিটার্নে ইক্যুইটি খাতে ‘রিজার্ভ অ্যান্ড সারপ্লাস’ এবং ‘রিটেইন আর্নিংস’-এ (৬৯৫,৬৪,৮০,৯৯২-৩৭২,২৪,৫৭,৫৬৩) বা ৩২৩ কোটি ৪০ লাখ ২৩ হাজার ৪২৯ টাকা হস্তান্তর করা হয়েছে। করদাতা কোম্পানির পূর্ববর্তী করবর্ষের কর পরিশোধিত নিট আয় দেখানো হয়েছে ২৭ কোটি ১২ লাখ ৪০ হাজার টাকা। আয়কর আইন, ২০২৩-এর ২২ ধারা অনুযায়ী, করদাতা কোম্পানি ১৮ কোটি ৯৮ লাখ ৬৮ হাজার টাকা রিজার্ভ অ্যান্ড সারপ্লাস এবং রিটেইন আনিংস হিসেবে হস্তান্তর করতে পারবে।
২২ ধারায় বলা হয়েছে, ‘সংরক্ষিত আয় (রিটেইন আর্নিংস, সঞ্চিতি বা রিজার্ভ), উদ্বৃত্ত (সারপ্লাস) ইত্যাদির ওপর করারোপÑএই আইন বা আপাতত বলবৎ অন্য কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেন, যদি কোনো করবর্ষে কোম্পানি আইন, ১৯৯৪-এর (১৮নং আইন) অধীনে নিবন্ধিত এবং বাংলাদেশ স্টক এক্সচেঞ্জ তালিকাভুক্ত কোনো কোম্পানি কর্তৃক সংরক্ষিত আয়ে অথবা কোনো তহবিল, সঞ্চিতি বা উদ্বৃত্ত যে নামেই অভিহিত হউক না কেন, পূর্ববর্তী করবর্ষের কর পরিশোধিত নিট আয় থেকে অর্থ স্থানান্তর করিয়া থাকে এবং এই স্থানান্তরিত অর্থের পরিমাণ পূর্ববর্তী করবর্ষে কোম্পানি কর্তৃক যে-ই পরিমাণ অর্থ স্থানান্তরিত হয়েছে, তার ওপর ১০ শতাংশ হারে কর প্রদেয় হবে।’
প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রিমিয়ার সিমেন্ট মিলস কোম্পানি আয়কর আইনবহির্ভূতভাবে ৩২৩ কোটি ৪০ লাখ ২৩ হাজার ৪২৯ টাকা রিজার্ভ অ্যান্ড সারপ্লাস এবং রিটেইন আর্নিংস হিসেবে হস্তান্তর করেছে। আইনের ২২ ধারা অনুযায়ী, ২০২১-২২ করবর্ষে আইনবহির্ভূতভাবে হস্তান্তর করা এই টাকার ওপর ১০ শতাংশ হারে ৩২ কোটি ৩৪ লাখ দুই হাজার ৩৪২ টাকা কর আদায় করতে হবে, যা প্রতিষ্ঠান পরিশোধ করেনি।
রিজার্ভ অ্যান্ড সারপ্লাস এবং রিটেইন আর্নিংস হিসেবে ৩২৩ কোটি ৪০ লাখ ২৩ হাজার ৪২৯ টাকা হস্তান্তরের বিষয়ে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিরুল হক সংবাদ মাধ্যমকে বলেন, ‘একটা ফিন্যান্সিয়াল ইয়ারে প্রিমিয়ার সিমেন্টের এত টাকা প্রফিট হয়নি। হস্তান্তর করার সুযোগ নেই। আমাদের ইপিএস, প্রফিট দেখলে সহজে বলতে পারবেন। আমাদের ফিন্যান্সিয়াল স্টেটমেন্ট চেক করলে দেখতে পাবেন। এরপরও আমরা যাচাই করে দেখছি। কর বিভাগ তাদের দৃষ্টিকোণ থেকে বলেছে। প্রতিটা আইন তার নিজস্ব গতিতে চলে। আমাদের কাছে এখনও কোনো চিঠি আসেনি। এলে ব্যবস্থা নেব।’
অপরদিকে প্রিমিয়ার সিমেন্টে ২০২১-২২ করবর্ষের রিটার্নে আমদানি করা কাঁচামাল ও মেশিনারিজ খাতের যে ব্যয় বা মূল্য দেখিয়েছে, সেখানেও অনিয়ম পেয়েছে পরিদর্শন পরিদপ্তর। প্রতিবেদনে বলা হয়েছে, কোম্পানির বার্ষিক প্রতিবেদন বা অডিট রিপোর্ট অনুযায়ী, ২০২১-২২ করবর্ষে মোট ৯০৩ কোটি ৪৩ লাখ ২১ হাজার ৮২৩ টাকার কাঁচামাল আমদানি দেখানো হয়েছে।
এছাড়া স্থায়ী সম্পদ সংযোজনে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারিজ খাতে আমদানি করা ক্যাপিটাল মেশিনারিজের মূল্য দেখানো হয়েছে ৬১ লাখ দুই হাজার ৩৯ টাকা, মোটর ভেহিক্যাল আমদানি চার কোটি ৮২ লাখ ৩৭ হাজার ৩৩৯ টাকা, এয়ার কম্প্রেশনার দুই কোটি ১০ লাখ ১২ হাজার ১৪৬ টাকা ও গ্রাউন্ডিং মিডিয়া দুই কোটি ৫০ লাখ ৪৪ হাজার ৪৯৭ টাকা। কাঁচামাল ও মেশিনারিজের মোট মূল্য দেখানো হয়েছে (৯০৩,৪৩,২১,৮২৩ + ৬১,০২,০৩৯ + ৪,৮২,৩৭,৩৩৯ + ২,১০,১২,১৪৬ + ২,৫০,৪৪,৪৯) বা ৯১৩ কোটি ৪৭ লাখ ১৭ হাজার ৮৪৪ টাকা। পরিদর্শন পরিদপ্তরের কর্মকর্তারা এনবিআরের অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেম থেকে প্রিমিয়ার সিমেন্টের ২০২১-২২ করবর্ষের আমদানির তথ্য যাচাই করেছে।
এতে দেখা গেছে, ২০২১-২২ করবর্ষে কোম্পানির আমদানি করা কাঁচামাল ও মেশিনারিজের মোট মূল্য ৯৬০ কোটি ৫৮ লাখ ৬৫ হাজার ৫৮৯ টাকা। সে হিসেবে করদাতা কোম্পানি ওই করবর্ষে কাঁচামাল ও মেশিনারিজের মূল্য কম দেখিয়েছে (৯৬০,৫৮,৬৫,৫৮৯- ৯১৩,৪৭,১৭,৮৪৪) ৪৭ কোটি ১১ লাখ ৪৭ হাজার ৭৪৫ টাকা। প্রতিষ্ঠান কর ফাঁকি দিতে কম মূল্য দেখিয়েছে। আয়কর আইনের ২০ ধারা অনুযায়ী ৪৭ কোটি ১১ লাখ ৪৭ হাজার ৭৪৫ টাকার ওপর ৫০ শতাংশ হারে ২৩ কোটি ৫৫ লাখ ৭৩ লাখ ৮৭২ টাকা কর প্রতিষ্ঠানকে পরিশোধ করতে হবে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রিমিয়ার সিমেন্ট ২০২০-২১ করবর্ষেও ২০২১-২২ করবর্ষের মতো একইভাবে কাঁচামাল ও মেশিনারিজের মূল্য কম দেখিয়ে অনিয়ম করেছে। রিটার্নের সঙ্গে দাখিল করা কোম্পানির বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ২০২০-২১ করবর্ষে মোট কাঁচামাল আমদানি দেখানো হয়েছে ৭৩০ কোটি ৮৭ লাখ ৪৫ হাজার ৭১ টাকা।
এছাড়া প্লান্ট মেশিনারিজ খাতে আমদানি করা ক্যাপিটাল মেশিনারিজের মূল্য এক কোটি ৫৭ লাখ ২৮ হাজার ২৭ টাকা এবং মোটর ভেহিক্যাল ১৪ লাখ ৬৯ হাজার ৫০০ টাকা দেখানো হয়েছে। ওই করবর্ষে আমদানি কাঁচামাল ও মেশিনারিজের মোট মূল্য দেখানো হয়েছে মোট (৭৩০,৮৭,৪৫,০৭১ + ১,৫৭,২৮,০২৭ + ১৪,৬৯,৫০০) ৭৩২ কোটি ৫৯ লাখ ৪২ হাজার ৫৯৮ টাকা। কর কর্মকর্তারা এনবিআরের অ্যাসাইকুডা ওয়ার্ল্ড থেকে ২০২০-২১ করবর্ষের প্রতিষ্ঠানের আমদানির তথ্য যাচাই করেছে, যাতে দেখা গেছে, কোম্পানি ওই করবর্ষে মোট ৮৪১ কোটি ৮১ লাখ ৬০ হাজার ৬৯০ টাকার কাঁচামাল ও মেশিনারিজ আমদানি করেছে। সে হিসেবে ওই করবর্ষে কোম্পানি কাঁচামাল ও মেশিনারিজ খাতে কম দেখিয়েছে (৮৪১,৮১,৬০,৬৯০- ৭৩২,৫৯,৪২,৫৯৮) বা ১০৯ কোটি ২২ লাখ ১৮ হাজার ৯২ টাকা। আইনের ২০ ধারা অনুযায়ী এই টাকার উপর ৫০ শতাংশ হারে প্রযোজ্য কর ৫৪ কোটি ৬১ লাখ ৯ হাজার ৪৬ টাকা। এসব অনিয়ম করায় ২১৩ ধারা অনুযায়ী কার্যক্রম গ্রহণ করতে কর সার্কেলকে প্রতিবেদনে নির্দেশ দেয়া হয়েছে।
কাঁচামাল আমদানি ও মেশিনারিজের মূল্য পার্থক্য বিষয়ে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিরুল হক সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমদানির ক্ষেত্রে তিনটা ক্ষেত্রে কাজ হয়। বিল অব এন্ট্রি দাখিল, অ্যাসেসমেন্ট ও রিলিজ। এমনটা হতে পারে যে, বিল অব এন্ট্রি ৩০ জুন অ্যাসাইকুডাতে রেকর্ড হয়ে গেল। বাকি কাজ জুলাইয়ে হয়েছে। এতে আমদানি দুটা ফিন্যান্সিয়াল ইয়ারে চলে গেছে। ’
তিনি বলেন, ‘যেটা জুনে হলো, মালটা আমার ফ্যাক্টরিতে যতক্ষণ পৌঁছাবে না ততক্ষণ পর্যন্ত আমরা এন্ট্রি দিতে পারব না। তারা যদি বলে, এই বিল অব এন্ট্রি খাতায় নেই। সেটা আমরা স্পেসিফিক জমা দিতে পারি। কিন্তু একটা ইয়ারের মধ্যে সব হিসাব করে বের করার কোনো কায়দা নেই। কারণ শত শত বিল অব এন্ট্রি, কয়টা চেক করবেন? এর জন্য হিসাবে গরমিল হতে পারে।’
সূত্রমতে, প্রতিবেদনে দুই করবর্ষের রিটার্ন যাচাই করে আরও কয়েকটি অনিয়ম পেয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, প্রিমিয়ার সিমেন্ট কোম্পানি করদাতা ২০২১-২২ করবর্ষে প্রশাসনিক ও ফাইন্যান্সিয়াল খরচ হিসেবে মেরামত ও রক্ষণাবেক্ষণ, সিমেন্ট টেস্ট, প্রশাসনিক ও ফাইন্যান্সিয়াল এবং বিক্রয় ও বিপণন খাতের স্টেশনারি, ট্রেডিং, পে-লোডার খাতে খরচ দাবি করা হয়েছে। এসব খাত উৎসে কর কর্তনযোগ্য হলে কর্তন করেনি।
এছাড়া ২০২০-২১ করবর্ষে কারখানার দালান খাতে বিনিয়োগ, বিদ্যুৎ ইনস্টলেশন, অফিস ইক্যুইপমেন্ট, ভেসেল, পোর্টেবল সিমেন্ট সাইলো খাতে বিনিয়োগ প্রদর্শন করা হয়েছে। কিন্তু সঠিকভাবে উৎসে কর কর্তন করা হয়নি। এছাড়া মেরামত ও রক্ষণাবেক্ষণ, বিক্রি ও বিপণন, সিমেন্ট টেস্ট, পে-লোডার, ফুয়েল অ্যান্ড লুব্রিক্যান্ট, স্টেশনারিসহ বেশ কিছু খাতে খরচ দাবি করা হলেও উৎসে কর কর্তন করা হয়নি। সঠিকভাবে উৎসে কর কর্তন করতে সার্কেলকে নির্দেশ দেয়া হয়েছে।
শেয়ারনিউজ, ১১ অক্টোবর ২০২৩
পাঠকের মতামত:
- মার্জিন বিধিমালা নিয়ে বিভ্রান্তিকর সংবাদে বিএসইসির স্পষ্টীকরণ
- মির্জা ফখরুলের শারীরিক অবস্থা নিয়ে নতুন তথ্য
- গণঅভ্যুত্থান, ভারত ও নির্বাচন নিয়ে একসঙ্গে যা বললেন জামায়াত আমির
- ডিএসইতে অনিয়মের অভিযোগ, উচ্চপর্যায়ের তদন্ত চেয়ে দুদকে আবেদন
- প্রয়াত রাষ্ট্রপতি হত্যা মামলার আসামি নিয়ে বড় তথ্য দিল সেনাবাহিনী
- আমদানি বাণিজ্যে নতুন নিয়ম জারি বাংলাদেশ ব্যাংকের
- হাদী হত্যা মামলায় আসামিদের ফেরাতে তিন দিনের মধ্যে যা করেছে সরকার
- ঋণখেলাপিদের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন ‘এক্সিট প্ল্যান’
- চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা, নতুন তথ্য দিল সরকার
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী আটক
- মক্কা-মদিনায় জমির দাম; বিশ্বের সবচেয়ে দামী ভূমির নতুন হিসাব
- উদ্যোক্তাদের ইওআই হাইকোর্টে পাঠানোর সিদ্ধান্ত পিপলস লিজিংয়ের
- ছয় শিক্ষার্থীর মধ্যে একসঙ্গে ৪ মাদ্রাসা ছাত্রীর মৃ'ত্যু
- সালমান এফ রহমানের জামিন মঞ্জুর
- ইতিবাচক সপ্তাহের শেষে কিছুটা স্বস্তির সংশোধন
- ১৬ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৬ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৬ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৬ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- পরিচালনা পর্ষদ পুনর্গঠন প্রক্রিয়ায় নতুন অগ্রগতি, হাইকোর্টে আবেদন পাঠানোর সিদ্ধান্ত
- বিআইএফসির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- সেনা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- রাজধানীর যানজট কমাতে মহাখালীর বাস যাচ্ছে পূর্বাচলে
- ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা বোর্ডের সভা অনুষ্ঠিত
- নেপালের প্রধানমন্ত্রীকে নিয়ে সংসদে তীব্র সমালোচনা
- পাঁচ ইসলামী ব্যাংকের একীভূতকরণে নেতৃত্বে আবেদুর রহমান সিকদার
- উৎপাদন ব্যাহত, অনির্দিষ্টকালের জন্য বন্ধ এক কোম্পানি
- ব্যাংকের খেলাপি ঋণ উদ্ধারে বড় পরিবর্তন, নতুন আইনের খসড়া প্রকাশ
- ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা এসএমএসে তালাক—বিধান নিয়ে যা জানা জরুরি
- ফোনে মেসেজ পাঠালেও হতে পারে মৃত্যুদণ্ড
- বাজুসের নতুন দর অনুযায়ী আজকের স্বর্ণের দাম
- দেশের নাগরিকদের জন্য দুবাইয়ের ৫ বছরের ভিসা, জেনে নিন শর্ত
- বিশ্বকাপ ম্যাচ দেখে ফেরার পথে প্রাণ হারালেন দুই সাংবাদিক
- বিরক্তিকর নোটিফিকেশন ও ট্যাগিং বন্ধ করবেন যেভাবে
- জয়ের উল্লাসেই নতুন বিতর্ক, তদন্তের মুখে আর্জেন্টিনা
- ২৬ কার্যদিবস শেষে শেষ হলো বাজেট অধিবেশন
- ঐতিহাসিক জুলাই শহীদ দিবস আজ
- সাদিক কায়েম জামায়াতে যোগ দেননি, যা জানাল দলটি
- নবম পে-স্কেল নিয়ে সিদ্ধান্তহীনতা, জানা গেল বিলম্বের আসল কারণ
- ইংল্যান্ডকে হারিয়ে বড় বিতর্কে আর্জেন্টিনা
- মার্কিন অবরোধ রুখতে পারস্য উপসাগরে ইরানের 'ডার্ক ভেসেল'!
- ইংলিশদের হৃদয় ভেঙে স্বপ্নপূরণের মঞ্চে মেসিরা
- জাতীয় ঐক্য রক্ষায় সবাইকে আহ্বান প্রধানমন্ত্রীর
- শিক্ষামন্ত্রীর পদত্যাগে নতুন সময়সীমা দিল শিক্ষার্থীরা
- বিদেশি বিনিয়োগ টানতে নতুন নীতিমালা বাংলাদেশ ব্যাংকের
- আল-আরাফাহ ব্যাংকে বড় পরিবর্তন, ফিরলেন পুরোনো মালিকরা
- বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল
- হাসিনা ও আওয়ামী লীগ প্রসঙ্গে একসঙ্গে বড় মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর
- বিনিয়োগকারীবান্ধব আইপিও ব্যবস্থা গড়তে নীতি ও আইন সংস্কারের ইঙ্গিত বিএসইসি চেয়ারম্যানের
- নতুন পরিচয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, প্রকাশ পেল চূড়ান্ত লোগো
- ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- অনলাইনে জমির পর্চা খুঁজে পাওয়া ও সংগ্রহের সহজ উপায়
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- বন্ধ কোম্পানি ইস্যুতে অবস্থান পরিষ্কার করল বিএসইসি
- জামানত ছাড়াই ১০ লাখ, সুদ মাত্র ৭ শতাংশ—জানালেন অর্থমন্ত্রী
- সরকারি কর্মকর্তাদের জন্য নতুন কড়াকড়ি, কমছে ভাতা ও সুবিধা
- ইন্ট্রাডে ট্রেডিং চালু করতে স্টক এক্সচেঞ্জকে সম্মতি বিএসইসির
- বিদেশি বিনিয়োগকারীদের বড় প্রস্থানে চাপে শেয়ারবাজার
- ডেটলাইন ২০ জুলাই : ১০ থেকে ২০ শতাংশ মুনাফা পাওয়া যাবে ৩ কোম্পানিতে
- অস্বাভাবিক দর বৃদ্ধির কারণে দুই কোম্পানির লেনদেন সাময়িক স্থগিত
- গ্রাহকদের জন্য নতুন চাপ! ব্যাংকের ১৪ সেবায় ফি বসানোর প্রস্তাব











