×
ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

মঙ্গলবার দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার

২০২৩ অক্টোবর ১০ ১৪:৫৭:৩২
মঙ্গলবার দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১০ অক্টোবর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ২৮৩টি প্রতিষ্ঠানের মধ্যে ১২৪টি শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। এদিন সর্বোচ্চ দর বেড়েছে ইস্টার্ন ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন ইস্টার্ন ইন্সুরেন্সের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৫ টাকা ৪০ পয়সা বা ৯.৯০ শতাংশ। ফলে দর বৃদ্ধির শীর্ষে রয়েছে কোম্পানিটি।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা প্যারামাউন্ট ইন্সুরেন্সের শেয়ারদর বেড়েছে ৯.৮৩ শতাংশ। আর ৯.৭১ শতাংশ শেয়ারদর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে খান ব্রাদার্স।

এদিন ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- ইউনাইটেড ইন্সুরেন্স, ইউনিয়ন ইন্সুরেন্স, দেশবন্ধু পলিমার, নর্দান ইন্সুরেন্স, খুলনা প্রিন্টিং, এমারেল্ড অয়েল এবং রিপাবলিক ইন্সুরেন্স।

শেয়ারনিউজ, ১০ অক্টোবর ২০২৩

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে