×
ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

আল-মদিনা ফার্মার ডিভিডেন্ড ঘোষণা

২০২৩ অক্টোবর ১০ ১০:২৪:১৩
আল-মদিনা ফার্মার ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত আল-মদিনা ফার্মাসিটিক্যাল লিমিটেড গত ৩০ জুন ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেবে। সিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫৭ পয়সা। আগের বছর ইপিএস ছিল ১ টাকা ৩০ পয়সা।

একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৯ টাকা ৮২ পয়সা (সম্পদ পুর্নমূল্যায়নের পর)।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩০ অক্টোবর।

শেয়ারনিউজ, ১০ অক্টোবর ২০২৩

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে