×
ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

সোমবার দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার

২০২৩ অক্টোবর ০৯ ১৪:৫৫:৪৮
সোমবার দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (০৯ অক্টোবর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ২৮৩টি প্রতিষ্ঠানের মধ্যে ২৯টি শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। এদিন সর্বোচ্চ দর বেড়েছে দেশবন্ধু পলিমার লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন দেশবন্ধু পলিমারের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ২ টাকা ৮০ পয়সা বা ৯.৯২ শতাংশ। ফলে দর বৃদ্ধির শীর্ষে রয়েছে কোম্পানিটি।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা লিবরা ইনফিউশনের শেয়ারদর বেড়েছে ৬.২৪ শতাংশ। আর ৬.১৬ শতাংশ শেয়ারদর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজ।

এদিন ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- এ্যাপেক্স স্পিনিং, সি পার্ল রিসোর্ট, ফু-ওয়াং ফুড, ক্রিস্টাল ইন্সুরেন্স, হাওয়েল টেক্সটাইল, বাংলাদেশ শিপিং করপোরেশন এবং গ্লোবাল ইন্সুরেন্স।

শেয়ারনিউজ, ০৯ অক্টোবর ২০২৩

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে