ট্রেক হোল্ডারদের ব্যাক অফিস সফটওয়্যার নিয়ে বিএসইসির নতুন নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ট্রেক হোল্ডারদের ব্যবহার করা ব্যাক অফিস সফটওয়্যার নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে। বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে প্রতিষ্ঠানটি ট্রেক হোল্ডারদের বিষয়ে কঠোর সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানগুলোর ব্যাক অফিস সফটওয়্যারের তথ্য পরিবর্তন করা যায়। যার ফলে ট্রেক হোল্ডাররা বিনিয়োগকারীদের সাথে প্রতারণা করে আসছে।
সেই প্রতারণা দূর করার লক্ষ্যেই প্রতিষ্ঠানগুলোকে এই নির্দেশনা দিয়েছে। আর এই নির্দেশনা পরিপালনে ব্যর্থ প্রতিষ্ঠানগুলোকে সিকিউরিটিজ আইন অনুযায়ী কয়েকটি শাস্তির আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।
সোমবার (০২ অক্টোবর) বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়েত উল ইসলাম স্বাক্ষরিত এই সংক্রান্ত একটি নির্দেশনার জারি করে এ তথ্য জানানো হয়েছে।
বিএসইসির নির্দশনায় বলা হয়েছে, শেয়ারবাজারে কর্মরত কিছু ট্রেক হোল্ডার কোম্পানি বিনিয়োগকারীদের আর্থিক ও সিকিউরিটিজ লেনদেনের লেনদেন লেজার, ট্রেডিং ডেটা, ক্লিয়ারিং এবং সেটেলমেন্ট ডেটা প্রস্তুতকরণ ইত্যাদি কার্যে যে ব্যাক অফিস সফটওয়্যার ব্যবহার করে তাহা ব্যবহারকারী কর্তৃক একবার প্রদত্ত তথ্য পরবর্তীতে পরিবর্তন করা বা মুছিয়া ফেলা যায়, এবং বর্ণিত এই সকল সফটওয়্যার এর সামগ্রিক তথ্য ব্যবস্থাপনায় অডিটের জন্য সংরক্ষণ করা হয় না।
ট্রেক হোল্ডারদের এইরূপ কার্যকলাপের ফলে শেয়ারবাজারে বিনিয়োগকারীদের স্বার্থ হানি হইয়াছে এবং শেয়ারবাজারের শৃংখলা বিনষ্ট হইয়াছে মর্মে কমিশনের নিকট প্রতীয়মান হইয়াছে। তাই বাংলাদেশের শেয়ারবাজারে বিনিয়োগকারীদের স্বার্থে এবং শেয়ারবাজারের শৃংখলা রক্ষার্থে ট্রেক হোল্ডার কোম্পানি কর্তৃক উপরিউল্লিখিত কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি আন-এডিটেবল ব্যাক অফিস সফটওয়্যার সরবরাহকারী প্রতিষ্ঠানসমূহকে ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখের মধ্যে এ সংক্রান্ত গাইডলাইন প্রণয়ন পূর্বক প্যানেলভুক্ত করিবে, এবং সকল ট্রেক হোল্ডার কোম্পানি কমিশনের এ সংক্রান্ত নির্দেশনা ও যে কোন এক্সচেঞ্জের এ সংক্রান্ত গাইডলাইনস পরিপালন করত ৩১ মার্চ ২০২৪ এর মধ্যে উল্লিখিত প্যানেলভুক্ত প্রতিষ্ঠান কর্তৃক সরবরাহকৃত আন-এডিটেবল ব্যাক অফিস সফটওয়্যার ব্যবহার নিশ্চিত করিবে।
বিএসইসির নির্দেশনায় আরও বলা হয়েছে, যে সকল ট্রেক হোল্ডার কোম্পানি ইতোমধ্যে নিজ কর্তৃক প্রস্তুতকৃত ব্যাক অফিস সফটওয়্যার ব্যবহার করিয়া আসিতেছে, তাহারা কমিশনের এ সংক্রান্ত নির্দেশনা ও এক্সচেঞ্জের এ সংক্রান্ত গাইডলাইন পরিপালন করিতেছে মর্মে যে কোন এক্সচেঞ্জ হইতে ৩১ মার্চ ২০২৪ এর মধ্যে সনদ গ্রহণ করিবে। অন্যথায় যে কোন এক্সচেঞ্জের প্যানেলভুক্ত সফটওয়্যার ভেন্ডর হইতে আন-এডিটেবল ব্যাক অফিস সফটওয়্যার ক্রয় ও ইন্সটল করিয়া কমিশনের এ সংক্রান্ত নির্দেশনা ও যে কোন এক্সচেঞ্জের এ সংক্রান্ত নির্দেশনা পরিপালন করতঃ ৩১ মার্চ ২০২৪ এর মধ্যে উক্ত ব্যাক অফিস সফটওয়্যার ব্যবহার নিশ্চিত করিবে।
বিএসইসি আরও শর্ত দিয়ে বলেন, এক্সচেঞ্জ দৈবচয়ন ভিত্তিতে স্পট পরিদর্শনের মাধ্যমে ৩১ মার্চ ২০২৪ অতিক্রান্ত হইবার পর ট্রেক হোল্ডার কোম্পানিসমূহ আন-এডিটেবল ব্যাক অফিস সফটওয়্যার ব্যবহার করিতেছে কিনা তাহা নিশ্চিত করিবে এবং এক্ষেত্রে কোন ট্রেক হোল্ডার কোম্পানি ব্যর্থ হইলে তাহার বিরুদ্ধে বিদ্যমান সিকিউরিটিজ আইন অনুযায়ী গৃহীত ব্যবস্থার পাশাপাশি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ আইন ১৯৬৯ এর সেকশন ২০এ প্রদত্ত ক্ষমতাবলে কমিশন ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি ও সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেড-কে নিম্নলিখিত নির্দেশনা প্রদান করিল যাহা অবিলম্বে কার্যকর হইবে;
(1) ঢাকা স্টক এক্সচেঞ্জ (টিআরইসি হোল্ডারস মার্জিন) রেগুলেশন, ২০১৩ এর রেগুলেশন ৩ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (টিআরইসি হোল্ডারস মার্জিন) রেগুলেশনস, ২০১৩ এর রেগুলেশন ৩ এর অনুযায়ী প্রাপ্য ফ্রি লিমিট সুবিধা স্থগিত থাকিবে।
(২) সংশ্লিষ্ট এক্সচেঞ্জের মালিকানা শেয়ারের বিপরীতে প্রাপ্য ডিভিডেন্ড প্রদান স্থগিত থাকিবে।
(৩) যোগ্য বিনিয়োগকারী/যোগ্য বিনিয়োগকারী এর কোটা হিসাবে আইপিও/আরপিও/কিউআইও এর প্রাপ্য সুবিধা স্থগিত থাকিবে।
(8) নতুন শাখা অথবা ডিজিটাল বুথ খোলার সুবিধা স্থগিত থাকিবে।
শেয়ারনিউজ, ০২ অক্টোবর ২০২৩
পাঠকের মতামত:
- বিদেশি বিনিয়োগকারীদের ডিভিডেন্ড বিতরণে নতুন নিয়ম
- পদ্মা অয়েলের ব্যাংক আমানত, পাওনা ও মজুত ব্যবস্থাপনায় নিরীক্ষকের আপত্তি
- ৯৩৯ কোটি টাকার লেনদেন, বাজারে ফিরছে কি বিনিয়োগকারীদের আগ্রহ?
- সার্কিট ব্রেকারে সর্বোচ্চ চূড়ায় ৬ কোম্পানির শেয়ার
- ১৭ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৭ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সূচক ও লেনদেন বাড়লেও আস্থার সংকট কাটানোই শেয়ারবাজারের প্রধান চ্যালেঞ্জ
- আমরানেটওয়ার্কসের আর্থিক প্রতিবেদনে শর্তযুক্ত মতামত নিরীক্ষকের
- অপু-পরীমনির দ্বন্দ্বে নতুন মোড়
- ব্যাংক এশিয়ায় স্থায়ী কোম্পানি সেক্রেটারি, রিং শাইনে ভারপ্রাপ্ত নিয়োগ
- ৯৯.৯৯৮ শতাংশ ভোটে ফান্ড রূপান্তরের প্রস্তাব অনুমোদন
- গ্রেফতার হলেন সাবেক মেয়র সাঈদ খোকন
- ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- বিএমআরই প্রকল্প নিয়ে নতুন ঘোষণা মেট্রো স্পিনিংয়ের
- ইউরোপের বাজারে রেনাটার নতুন যাত্রা
- যুক্তরাষ্ট্রের পরেই যুক্তরাজ্য, বাংলাদেশের পোশাকের বৃহত্তম বাজার
- আপনার ফোনের তথ্য নিচ্ছে কোন অ্যাপ, ১০ মিনিটেই যেভাবে ধরবেন
- যুক্তরাষ্ট্রের অর্থায়নের সুযোগ পেল বাংলাদেশ, মিলবে যেসব সুবিধা
- ভারতকে মাইনাস করে চীন-বাংলাদেশ-মিয়ানমারের নতুন বাণিজ্য
- হাসিনার প্রত্যর্পণে ভারতের দুই শর্তের খবর নিয়ে যা বলল বাংলাদেশ
- নোয়াখালীর পর এবার কক্সবাজারে জ্বালানি খাতের নতুন আশা
- যাত্রার ইতি টেনে বাংলাদেশকে না করে দিল ভারত!
- হাসিনার পাসপোর্ট ও এনআইডি ইস্যুতে অবস্থান জানাল যুক্তরাষ্ট্র
- ব্যাংক খাতের ভয়াবহ চিত্র: খেলাপি ঋণের সিংহভাগ মাত্র ১৫ ব্যাংকে
- ১৫ ব্যাংকেই খেলাপি ঋণের পাহাড়, ছাড়াল ৬ লাখ কোটি টাকা
- নিস্তেজ শেয়ারবাজারে হঠাৎ প্রাণের স্পন্দন, ঘুরে দাঁড়ানোর কি ইঙ্গিত?
- ১০০ উপজেলা চেয়ারম্যান ও মেয়র প্রার্থীর নাম ঘোষণা করবে এনসিপি
- বিএসইসির দুই দিনের 'ইনভেস্টমেন্ট রেডিনেস' কর্মশালা
- শেয়ারবাজারের সক্ষমতা বাড়াতে বিএসইসির সঙ্গে কাজ করবে এডিবি
- সঞ্চয়পত্রের কর নিয়ে বড় পরিবর্তন, বদলে যাচ্ছে হিসাবের নিয়ম
- ইনটেকের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- মেট্রো স্পিনিংয়ের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- আমদানিতে গন্তব্য-সংশ্লিষ্ট চার্জ নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের কড়াকড়ি
- ওমরাহ করতে গিয়ে নিরুদ্দেশ ৬১ বাংলাদেশি
- নামাজ পড়ার পরামর্শ দেওয়ায় নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
- গোপালগঞ্জের ঘটনায় বিএনপির প্রশংসা করলেন পিনাকী ভট্টাচার্য
- ৫ হাজার ৬১৯ শ্রমিকের কর্মস্থল বন্ধ ঘোষণা, বিপাকে অ্যাপেক্স স্পিনিং
- সড়ক অবরোধ, ২২ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
- সূচক বাড়ানোর চেষ্টা, নাকি স্বাভাবিক উত্থান—বাজারের চিত্রে সংশয়
- ভিডিও ভাইরাল , যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- ১৬ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৬ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৬ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন ওসি বদলি
- ভারত-পাকিস্তান ফাইনাল মোবাইলে যেভাবে দেখবেন
- বেস্ট হোল্ডিংসের আয় ও নগদ প্রবাহে মিশ্র চিত্র
- এমবি ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- আফতাব অটোমোবাইলসের প্রথম প্রান্তিক প্রকাশ
- বৃষ্টি হবে কি না জানাল আবহাওয়া অফিস
- এক সপ্তাহের ব্যবধানে স্বর্ণের দামে বড় পরিবর্তন
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- শেখ হাসিনার পক্ষে লড়া আইনজীবীর পরিচয় প্রকাশ
- এসি সিঙ্গেল কেবিন নিয়ে নতুন আদেশ জারি
- বিএসইসির কঠোর অ্যাকশন: ১০ কোম্পানির পর্ষদকে বিশাল অর্থদণ্ড
- চাকরিজীবীদের ৬ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সিটি ব্যাংক
- তারেক রহমানকে মাইনাস করলেন খলিলুর রহমান
- ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- শেয়ারবাজারের একসঙ্গে দুই কোম্পানির বড় সিদ্ধান্ত
- সায়হাম কটনের প্রথম প্রান্তিক প্রকাশ
- শাহজীবাজার পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- গার্মেন্টসের সাধারণ কর্মী থেকে শিল্পপতি, অনন্ত জলিলের উত্থানের গল্প
- শার্প ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- বিদেশি বিনিয়োগকারীদের নজরে আসছে বাংলাদেশের ছয় শেয়ার
- খান ব্রাদার্সের ডিভিডেন্ড ঘোষণা
- বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ







.jpg&w=50&h=35)



