×
ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

অস্বাভাবিক দর বাড়ার কারণ জানে না এমবি ফার্মা

২০২৩ অক্টোবর ০২ ১২:২৯:২২
অস্বাভাবিক দর বাড়ার কারণ জানে না এমবি ফার্মা

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত এমবি ফার্মার শেয়ার দর অস্বাভাবিক বাড়ছে বলে জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, সম্প্রতি ডিএসই শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে কোম্পানিটিকে নোটিশ পাঠায়। এর জবাবে কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ার দর এভাবে বাড়ছে বলে জানায় কোম্পানিটি।

এমবি ফার্মার শেয়ার দর গত ২৪ সেপ্টেম্বর ছিল ৬৭৫ টাকায়। আর ০১ অক্টোবর কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ৮২৭ টাকা ৮০ পয়সায়। অর্থাৎ এই ৪ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ১৫২ টাকা ৮০ পয়সা বা ২৩ শতাংশ বেড়েছে।

শেয়ারনিউজ, ০২ অক্টোবর ২০২৩

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে