×
ঢাকা, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

দুই বছরের মধ্যে সবচেয়ে বড় ব্যাংক বন্ধ, আমানত জানাল কর্তৃপক্ষ

২০২৬ নভেম্বর ২৯ ১১:২৪:২৪
দুই বছরের মধ্যে সবচেয়ে বড় ব্যাংক বন্ধ, আমানত জানাল কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রে বন্ধ করে দেওয়া হয়েছে ইউনাইটেড ফিডেলিটি ব্যাংক। আমানতকারীদের অর্থ ফেরত দিতে ব্যর্থ হওয়ার আশঙ্কায় ব্যাংকটি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে দেশটির আর্থিক নিয়ন্ত্রক সংস্থা। ২০২৪ সালে রিপাবলিক ফার্স্ট ব্যাংক বন্ধ হওয়ার পর এটিই যুক্তরাষ্ট্রে সবচেয়ে বড় ব্যাংক ব্যর্থতার ঘটনা।

শুক্রবার (২৭ নভেম্বর) ব্যাংকটি বন্ধ করে এর সব আমানত ও সম্পদ ফার্স্ট সিটিজেন্স ব্যাংকের কাছে হস্তান্তর করা হয়। ইউনাইটেড ফিডেলিটি ব্যাংকের পাঁচটি অঞ্চলে মোট ২২টি শাখা রয়েছে। এসব শাখা সোমবারের মধ্যে ফার্স্ট সিটিজেন্স ব্যাংকের শাখা হিসেবে চালু হওয়ার কথা।

যুক্তরাষ্ট্রের আমানত বীমা সংস্থা জানিয়েছে, চলতি বছরের সেপ্টেম্বরের শেষে ইউনাইটেড ফিডেলিটি ব্যাংকের মোট সম্পদের পরিমাণ ছিল প্রায় ৫৯০ কোটি ডলার। একই সময়ে ব্যাংকটির আমানতের পরিমাণ ছিল ৫৪০ কোটি ডলার।

সংস্থাটির ভাষ্য অনুযায়ী, ব্যাংকটির গ্রাহকদের সব আমানত নিরাপদ রয়েছে। এ ছাড়া গ্রাহকদের আমানত ২ লাখ ৫০ হাজার ডলার পর্যন্ত বীমার আওতায় রয়েছে।

ব্যাংকটি বন্ধ হয়ে যাওয়ায় আমানত বীমা তহবিলের প্রায় ১৮৩ কোটি ডলার ক্ষতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ব্যাংকটির আমানত ও সম্পদ ফার্স্ট সিটিজেন্স ব্যাংকের কাছে হস্তান্তরের মাধ্যমে গ্রাহকদের ব্যাংকিং কার্যক্রম সচল রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।

আয়মান/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর

উ
প
রে