×
ঢাকা, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

সপ্তাহের প্রথম দিনেই শেয়ারবাজারে স্বস্তি, বাড়ল প্রধান সূচক

২০২৬ নভেম্বর ২৯ ১১:১৭:১৭
সপ্তাহের প্রথম দিনেই শেয়ারবাজারে স্বস্তি, বাড়ল প্রধান সূচক

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৯ নভেম্বর) দেশের শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে। দিনের শুরু থেকেই ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ কোম্পানির শেয়ারদর বাড়ায় প্রধান সূচকসহ সব সূচকে ইতিবাচক অবস্থান দেখা গেছে।

রোববার সকাল ১১টায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫২ দশমিক ১৪ পয়েন্ট বা ০.৯৪ শতাংশ বেড়ে ৫ হাজার ৫৭৮ দশমিক ৫২ পয়েন্টে অবস্থান করছে।

একই সময়ে ডিএসইর ব্লু-চিপ সূচক ডিএস-৩০ ১৩ দশমিক ০৩ পয়েন্ট বা ০.৬২ শতাংশ বেড়ে ২ হাজার ১০৩ দশমিক ৮০ পয়েন্টে দাঁড়িয়েছে। শরিয়াহভিত্তিক কোম্পানির সূচক ডিএসইএস ৬ দশমিক ৯৪ পয়েন্ট বা ০.৬৫ শতাংশ বেড়ে ১ হাজার ৬৯ দশমিক ৮৮ পয়েন্টে অবস্থান করছে।

সকাল ১১টা পর্যন্ত ডিএসইতে মোট ২৫৮ কোটি ৯ লাখ ৪০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এ সময়ে ৯ কোটি ৭০ লাখ ৫৩ হাজার ৩৪০টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। মোট লেনদেন সম্পন্ন হয়েছে ৬২ হাজার ৫০১টি।

এদিকে, এ সময়ে ডিএসইতে ২৮৬টি কোম্পানির শেয়ারদর বেড়েছে। বিপরীতে দর কমেছে ৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে অন্যান্য কোম্পানির শেয়ারদর। লেনদেনের এই চিত্রে দিনের প্রথম ভাগে শেয়ারবাজারে ক্রেতাদের প্রাধান্য দেখা যাচ্ছে।

আয়মান/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে