×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

প্রাণিসম্পদ খাতে অবদান রাখা ২৩ জনকে জাতীয় সম্মাননা

২০২৬ নভেম্বর ২৬ ১১:৫০:৪৭
প্রাণিসম্পদ খাতে অবদান রাখা ২৩ জনকে জাতীয় সম্মাননা

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও অগ্রগতিতে বিশেষ অবদান রাখায় আটটি ক্যাটাগরিতে ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় প্রাণিসম্পদ পদক প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের যৌথ আয়োজনে এ পদক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, সম্প্রসারণ ও অগ্রগতিতে অবদান রাখার স্বীকৃতি হিসেবে নির্বাচিত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে এ সম্মাননা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে মোট ২৩টি পদক দেওয়া হয়। এর মধ্যে আটটি স্বর্ণপদক এবং ১৫টি রৌপ্যপদক রয়েছে। আটটি ক্যাটাগরির প্রতিটিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের পদক প্রদান করা হয়।

জাতীয় প্রাণিসম্পদ পদকের মাধ্যমে দেশের প্রাণিসম্পদ খাতে অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর কাজের স্বীকৃতি দেওয়া হলো।

ইকরামা/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে