×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

বড়দিন ও শীতকালীন অবকাশে মিলছে দীর্ঘ ছুটি, দেখে নিন তারিখ

২০২৬ নভেম্বর ২৬ ১১:২৪:৫৭
বড়দিন ও শীতকালীন অবকাশে মিলছে দীর্ঘ ছুটি, দেখে নিন তারিখ

নিজস্ব প্রতিবেদক: বছরের শেষ মাস ডিসেম্বরে শীতকালীন অবকাশ ও বড়দিন উপলক্ষে টানা দীর্ঘ ছুটি পাচ্ছেন দেশের বিভিন্ন স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। ছুটির তালিকা অনুযায়ী, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে টানা ১২ দিন, মাদরাসায় ১৫ দিন এবং কলেজ ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে ১৮ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে। তবে প্রতিষ্ঠানভেদে ছুটি শুরুর ও শেষের তারিখে পার্থক্য রয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের প্রকাশিত ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকা পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

প্রাথমিক বিদ্যালয়ে টানা ১২ দিনের ছুটি

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২০ ডিসেম্বর থেকে প্রাথমিক বিদ্যালয়ে শীতকালীন অবকাশ শুরু হবে। ছুটি চলবে ২৯ ডিসেম্বর পর্যন্ত।

এর আগে ১৮ ও ১৯ ডিসেম্বর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি রয়েছে। পাশাপাশি ২৫ ডিসেম্বর যিশুখ্রিষ্টের জন্মদিন উপলক্ষে বড়দিনের ছুটি থাকবে। সব মিলিয়ে সাপ্তাহিক ছুটি ও নির্ধারিত অবকাশসহ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা টানা ১২ দিনের ছুটি পাবেন।

মাধ্যমিক বিদ্যালয়েও ১২ দিন বন্ধ

শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী, মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়েও ২০ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত শীতকালীন অবকাশ থাকবে। ছুটি শুরুর আগে ১৮ ও ১৯ ডিসেম্বর সাপ্তাহিক ছুটি থাকায় এ স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানেও টানা ১২ দিনের ছুটি মিলবে।

কলেজে টানা ১৮ দিনের ছুটি

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কলেজ শাখার বিজ্ঞপ্তি অনুযায়ী, কলেজ ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে ১৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ছুটি নির্ধারণ করা হয়েছে। এর আগে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের সরকারি ছুটি রয়েছে।

এ ছাড়া ৩১ ডিসেম্বর বৃহস্পতিবারের পর ১ ও ২ জানুয়ারি শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে বিজয় দিবস থেকে শুরু করে শীতকালীন অবকাশ ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা টানা ১৮ দিনের ছুটি ভোগ করবেন।

মাদরাসায় ছুটি ১৫ দিন

সরকারি ও বেসরকারি স্বতন্ত্র ইবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদরাসায় ১৩ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত ছুটি নির্ধারণ করা হয়েছে। ছুটির আগে ও পরে দুই দিন করে সাপ্তাহিক ছুটি থাকায় মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা সব মিলিয়ে টানা ১৫ দিনের ছুটি পাবেন।

আরও দুই দিন ছুটির সুযোগ

নির্ধারিত এই ছুটির মধ্য দিয়েই ২০২৬ সালের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বার্ষিক ছুটির তালিকা শেষ হবে। তবে ছুটির তালিকায় প্রতিষ্ঠানপ্রধানের হাতে সংরক্ষিত দুই দিনের ছুটি প্রয়োগের সুযোগ রাখা হয়েছে। কোনো প্রতিষ্ঠানপ্রধান এই ছুটি ব্যবহার করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের চেয়ে আরও দুই দিন বেশি ছুটি পেতে পারেন।

ইকরামা/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে