×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

তিন কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

২০২৬ নভেম্বর ২৬ ১১:১৭:১০
তিন কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানি তিনটি হচ্ছে- লংকাবাংলা ফাইন্যান্স, এসকোয়ার নিট কম্পোজিট ও রূপালী ইন্স্যুরেন্স।

সূত্র মতে, লংকাবাংলা ফাইন্যান্সের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (ক্র্যাব)। কোম্পানিটির দীর্ঘমেয়াদী 'এএ৩' এবং স্বল্পমেয়াদী 'এসটি-২' রেটিং হয়েছে, সঙ্গে স্থিতিশীল (স্টেবল) আউটলুক। কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার তারিখ পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক গুণগত ও পরিমাণগত তথ্যের ভিত্তিতে এ রেটিং নির্ণয় করা হয়েছে।

অন্যদিকে, এসকোয়ার নিট কম্পোজিটের সার্ভেইল্যান্স রেটিং নির্ণয় করেছে ক্র্যাব। কোম্পানিটি দীর্ঘমেয়াদে 'এএ৩' এবং স্বল্পমেয়াদে 'এসটি-৩' রেটিং পেয়েছে, সঙ্গে স্থিতিশীল আউটলুক। কোম্পানিটির ৩০ জুন, ২০২৬ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩১ অক্টোবর, ২০২৬ তারিখ পর্যন্ত ব্যাংক দায়ের অবস্থান এবং রেটিং ঘোষণার তারিখ পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক গুণগত ও পরিমাণগত তথ্যের ভিত্তিতে এ রেটিং নির্ণয় করা হয়েছে।

এছাড়া রূপালী ইন্স্যুরেন্সের সার্ভেইল্যান্স রেটিং নির্ণয় করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড (এনসিআর)। কোম্পানিটি দীর্ঘমেয়াদে 'এএএ' এবং স্বল্পমেয়াদে 'এসটি-১' রেটিং পেয়েছে, সঙ্গে স্থিতিশীল আউটলুক। কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে এ রেটিং নির্ণয় করা হয়েছে।

ইকরামা/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে