×
ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

এসএমই বোর্ডে বিনিয়োগের বাধা কমছে, বড় সিদ্ধান্ত বিএসইসির

২০২৬ নভেম্বর ২৪ ১৭:২৮:৫৯
এসএমই বোর্ডে বিনিয়োগের বাধা কমছে, বড় সিদ্ধান্ত বিএসইসির

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারের এসএমই (ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ) বোর্ডে শেয়ার কেনাবেচার সুযোগ আরও সহজ হচ্ছে। এ বোর্ডের সেকেন্ডারি মার্কেটে লেনদেনের যোগ্যতা অর্জনে বিনিয়োগকারীদের ন্যূনতম বিনিয়োগসীমা ৩০ লাখ টাকা থেকে কমিয়ে ১০ লাখ টাকা নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ফলে আগের তুলনায় ২০ লাখ টাকা কম বিনিয়োগ থাকলেই যোগ্য ব্যক্তি বিনিয়োগকারীরা এসএমই বোর্ডে শেয়ার কেনাবেচার সুযোগ পাবেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিএসইসির ১ হাজার ৪০তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে কমিশনের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভা শেষে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে সই করেন বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম।

বিএসইসির সিদ্ধান্ত অনুযায়ী, এসএমই বোর্ডের সেকেন্ডারি মার্কেটে শেয়ার লেনদেনের যোগ্যতা অর্জনের জন্য একজন বিনিয়োগকারীর শেয়ারবাজারে ন্যূনতম বিনিয়োগ থাকতে হবে ১০ লাখ টাকা। আগে এ সীমা ছিল ৩০ লাখ টাকা।

তবে কমিশন সভায় সিদ্ধান্ত নেওয়া হলেও নতুন নিয়মটি তাৎক্ষণিকভাবে কার্যকর হচ্ছে না। বিএসইসির আগের আদেশ বা নির্দেশনা সংশোধন করে নতুন আদেশ জারির তারিখ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

এর আগে ২০২২ সালের ফেব্রুয়ারিতে এসএমই বোর্ডে লেনদেনের জন্য ন্যূনতম বিনিয়োগসীমা ২০ লাখ টাকা নির্ধারণ করেছিল বিএসইসি। একই বছরের জুলাইয়ে তা বাড়িয়ে ৩০ লাখ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ২২ সেপ্টেম্বর এ বিষয়ে আদেশ জারি করে কমিশন।

বিনিয়োগসীমা বাড়ানোর ওই সিদ্ধান্তের বিরুদ্ধে একজন বিনিয়োগকারী উচ্চ আদালতে রিট করেন। তবে ২০২৩ সালের সেপ্টেম্বরে আদালত বিএসইসির আদেশ বহাল রাখেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে