×
ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

প্রেফারেন্স শেয়ার ইস্যুর সুপারিশ সংশোধন করল সিঙ্গার বাংলাদেশ

২০২৬ নভেম্বর ২৪ ১০:০২:৫৬
প্রেফারেন্স শেয়ার ইস্যুর সুপারিশ সংশোধন করল সিঙ্গার বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিঙ্গার বাংলাদেশ লিমিটেড প্রেফারেন্স শেয়ার ইস্যুর বিষয়ে আগের সুপারিশ সংশোধন করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

গত ২৩ নভেম্বর, ২০২৬ তারিখে অনুষ্ঠিত বোর্ডের বৈঠকে কোম্পানির পর্যাপ্ত ইক্যুইটি হেডরুম বিবেচনায় নিয়ে প্রেফারেন্স শেয়ার ইস্যুর বিষয়ে আগের সুপারিশ সংশোধন করা হয়। এর আগে ২৭ অক্টোবর, ২০২৬ ডিএসইর মাধ্যমে শেয়ার মূলধন বৃদ্ধির বিষয়ে ঘোষণা দিয়েছিল কোম্পানিটি।

সংশোধিত সুপারিশ অনুযায়ী বোর্ড এখন মোট ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যুর সুপারিশ করেছে। এটি প্রতিটি ১০ টাকা মূল্যের ২৮ কোটি ৫০ লাখ শেয়ারে বিভক্ত হবে। এই অঙ্ক ২ কোটি ইউরোর সমতুল্য। অর্থ হাতে পাওয়ার দিনের ইউরোর বিনিময় হারের ভিত্তিতে টাকার চূড়ান্ত অঙ্ক নির্ধারণ করা হবে।

এর পরিপ্রেক্ষিতে বোর্ড ২৬ অক্টোবর, ২০২৬ তারিখের মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে। আগের পিএসআইয়ে প্রকাশিত অন্য সব সিদ্ধান্ত অপরিবর্তিত থাকবে।

আগামী ১৫ ডিসেম্বর, ২০২৬ বিকেল ২টা ৩০ মিনিটে কোম্পানিটির বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হবে। সভাটি হাইব্রিড পদ্ধতিতে হবে। নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন লিমিটেডের (বিএসইজেড) সিঙ্গার হোম অ্যাপ্লায়েন্সেস প্ল্যান্টে সশরীরে উপস্থিতির ব্যবস্থা থাকবে। ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমেও সভায় যুক্ত হওয়া যাবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে