×
ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন 

২০২৬ নভেম্বর ২৪ ১০:০১:৪৪
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন 

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বিএসআরএম স্টিলস লিমিটেড ও সাফকো স্পিনিংস মিলস লিমিটেডের ক্রেডিট রেটিং প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

বিএসআরএম স্টিলস: ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস পিএলসি (সিআরআইএসএল) কোম্পানিটির দীর্ঘমেয়াদি রেটিং দিয়েছে "এএএ" এবং স্বল্পমেয়াদি রেটিং "এসটি-১"। আউটলুক স্থিতিশীল (স্টেবল)। ৩০ জুন, ২০২৬ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার তারিখ পর্যন্ত সংশ্লিষ্ট পরিমাণগত ও গুণগত তথ্যের ভিত্তিতে এই রেটিং দেওয়া হয়েছে।

সাফকো স্পিনিংস: ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড (এনসিআর) কোম্পানিটির সার্ভেইল্যান্স রেটিং দিয়েছে দীর্ঘমেয়াদে "বিবিবি-" এবং স্বল্পমেয়াদে "এসটি-৩"। আউটলুক ডেভেলপিং। ৩০ জুন, ২০২৬ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে এই রেটিং দেওয়া হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে