×
ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

নামাজ পড়ার পরামর্শ দেওয়ায় নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ

২০২৬ নভেম্বর ১৬ ১৭:৩০:৩০
নামাজ পড়ার পরামর্শ দেওয়ায় নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: নামাজ পড়ার পরামর্শ দেওয়াকে কেন্দ্র করে লাঠি ভেঙে ফেলা, গালাগাল ও হুমকি দেওয়ার অভিযোগে নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বরগুনার এক বৃদ্ধ। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে বরগুনা সদর থানায় উপস্থিত হয়ে মাওলানা সোহরাব হোসেন এ অভিযোগ করেন।

অভিযুক্তের নাম মো. রব্বানী গাজী। তিনি পনু গাজীর ছেলে। অভিযোগকারী সোহরাব হোসেনের মেয়ের ঘরের নাতনির স্বামী তিনি। দুজনের বাড়িই বরগুনা সদর থানার লাকুরতলা সোনালীপাড়া এলাকায় পাশাপাশি অবস্থিত।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১২ নভেম্বর দুপুর ১২টার দিকে ধর্মীয় অনুশাসনের প্রতি শ্রদ্ধা রেখে রব্বানী গাজীকে নামাজ পড়ার পরামর্শ দেন সোহরাব হোসেন। এতে ক্ষিপ্ত হয়ে রব্বানী তাঁর হাতের লাঠি কেড়ে নিয়ে ভেঙে ফেলেন বলে অভিযোগ করেন বৃদ্ধ।

লিখিত অভিযোগে সোহরাব হোসেন উল্লেখ করেন, বয়সের কারণে তাঁর স্বাভাবিকভাবে চলাফেরা করতে কষ্ট হয়। এ অবস্থায় চলাফেরার অবলম্বন লাঠিটি ভেঙে ফেলায় তিনি শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন।

এ ছাড়া অভিযুক্তের কাছ থেকে যেকোনো সময় বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন বলেও অভিযোগে উল্লেখ করেন তিনি। পথে-ঘাটে গালাগাল ও অকথ্য ভাষায় কথা বলার কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেছেন ওই বৃদ্ধ।

এ ঘটনায় আইনি সহায়তা চেয়ে সোমবার দুপুর পৌনে ১টার দিকে বরগুনা সদর থানায় লিখিত অভিযোগ দেন মাওলানা সোহরাব হোসেন। স্থানীয় বাসিন্দারাও ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাত মোহাম্মদ হাসনাইন পারভেজ বলেন, ‘ভুক্তভোগী মাওলানা সোহরাব হোসেন থানায় উপস্থিত হয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সাফওয়ান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে