ভিডিও ভাইরাল , যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
নিজস্ব প্রতিবেদক: ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচের ভিডিও সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা শেহরীন আমিন ভুইয়া মোনামি। তাঁর দাবি, ভিডিওটি বন্ধুদের জন্য সীমাবদ্ধ ছিল। নিজের নাচ নিয়ে কোনো লজ্জা বা বিব্রতবোধ নেই জানিয়ে তিনি বলেছেন, ভাইয়ের বিশেষ দিনে আনন্দ প্রকাশ করতেই নেচেছেন।
দেশে একের পর এক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা নিয়ে আলোচনা চলার মধ্যে সংবাদমাধ্যমে আলোচনায় এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষিকা শেহরীন আমিন ভুইয়া মোনামির একটি নাচের ভিডিও। ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে তাঁর নাচের ওই ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
সোমবার (১৬ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে এ বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন মোনামি।
পোস্টে তিনি জানান, এক বন্ধুর শেয়ার করা একটি ভিডিও শুধু বন্ধুদের জন্য উন্মুক্ত ছিল। পরে তিনি সেটি নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করেন। তাঁর ধারণা ছিল, বন্ধু তালিকায় থাকা ব্যক্তিদের মধ্যেই পোস্টটি সীমাবদ্ধ থাকবে। কিন্তু ভিডিওটি সংবাদমাধ্যমে পৌঁছে যাওয়ায় বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেন তিনি।
ভিডিওটি সংবাদমাধ্যমে পাঠানো ব্যক্তির উদ্দেশে মোনামি লেখেন, ‘হয়তো কিছু অর্থ উপার্জনের জন্যই এমনটি করা হয়েছে। তবে আল্লাহর কাছে তার প্রার্থনা, তিনি যেন সম্মানজনক ও হালাল উপায়ে উপার্জনের পথ খুঁজে পান।’
নিজের নাচের বিষয়ে তিনি বলেন, নাচের জন্য তাঁর বয়স বা শারীরিক গঠন আদর্শ কি না, তা নিয়ে তিনি চিন্তিত নন। একজন নৃত্যশিল্পীর জন্য নির্দিষ্ট বয়স বা শারীরিক গঠন অপরিহার্য—এমন ধারণার ভিত্তি নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
মোনামি আরও জানান, নাচের ভিডিও প্রকাশ পেলে রাজনৈতিকভাবে বিদ্বেষী ব্যক্তিদের ট্রলের শিকার হতে পারেন, এমন আশঙ্কা তাঁর ছিল। তবে এ নিয়ে তিনি বিচলিত হননি। কারণ, অনুষ্ঠানটি ছিল তাঁর একমাত্র ভাইয়ের গায়ে হলুদ। ভাইয়ের বিশেষ দিনে নাচার ইচ্ছা তাঁর অনেক দিনের।
ওই অনুষ্ঠানে নেচে কোনো লজ্জা বা বিব্রতবোধ করছেন না বলেও পোস্টে উল্লেখ করেন তিনি। তাঁর ভাষায়, নাচ ছিল আনন্দ প্রকাশের একটি মাধ্যম।পোস্টের শেষ দিকে নিজের অবস্থান আরও স্পষ্ট করে মোনামি লেখেন, ‘একটার তো ভিডিও পেয়েছেন। ৫টায় নেচেছি। বেশ করেছি।’
সাফওয়ান/
পাঠকের মতামত:
- ভিডিও ভাইরাল , যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- ১৬ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৬ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৬ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন ওসি বদলি
- ভারত-পাকিস্তান ফাইনাল মোবাইলে যেভাবে দেখবেন
- বেস্ট হোল্ডিংসের আয় ও নগদ প্রবাহে মিশ্র চিত্র
- এমবি ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- আফতাব অটোমোবাইলসের প্রথম প্রান্তিক প্রকাশ
- বৃষ্টি হবে কি না জানাল আবহাওয়া অফিস
- এক সপ্তাহের ব্যবধানে স্বর্ণের দামে বড় পরিবর্তন
- ভূমি অফিসে না গিয়েই দিন জমির খাজনা, জেনে নিন ৮ ধাপ
- এমপিদের উদ্দেশে স্পিকারের বক্তব্য মুগ্ধ হয়ে শুনল পুরো সংসদ
- স্কুল-কলেজে বছরজুড়ে ১০ খেলাধুলার নির্দেশ, তালিকায় যা যা
- বেস্ট হোল্ডিংসের ডিভিডেন্ড ঘোষণা
- ভিএফএস থ্রেড অ্যান্ড ডাইংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- নিত্যপণ্য আমদানিতে যুক্ত হবেন কয়েক শ বিনিয়োগকারী, জানালেন বাণিজ্যমন্ত্রী
- ব্যাংক খাতে নজিরবিহীন সংকট: ৩২% ছাড়িয়েছে খেলাপি ঋণ
- শেয়ারবাজারে সতর্ক বিনিয়োগকারীরা, বাড়ছে না আস্থার গতি
- নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ
- আন্তর্জাতিক শেয়ারবাজারে প্রবেশের প্রস্তুতি, বন্ড ছাড়বে বাংলাদেশ
- একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- আইনমন্ত্রীর কাছে ব্যাখ্যা চাইলেন ইলিয়াস আলীর স্ত্রী
- ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো বিডি পেইন্টস
- চাকরিজীবীদের ৬ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সিটি ব্যাংক
- একের পর এক বাংলাদেশি পাচ্ছেন ফ্রি ওমরাহর সুযোগ
- যে কারণে ঘুম হচ্ছে না প্রতিমন্ত্রী নুরুল হক নুরের
- জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ, ঘরে বসেই যেভাবে করবেন আবেদন
- ওরিয়ন ইনফিউশনের প্রথম প্রান্তিক প্রকাশ
- ওরিয়ন ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- আজকের ডলার, পাউন্ড, ইউরোসহ ১১ দেশের মুদ্রার বিনিময় হার
- উত্তেজনার মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে আসিফের নতুন প্রস্তাব
- সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমায় দাপট দেখাল সাত প্রতিষ্ঠান
- জীবন বিমা কোম্পানির সাড়ে ১৪ কোটির জমি বিক্রিতে বিএসইসির কড়া নজরদারি
- ‘এনআইডি ও ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে যাচ্ছে’
- শেয়ারবাজারে সতর্ক বিনিয়োগকারীরা, বাড়ছে না আস্থার গতি
- নুসরাতের বাড়িতে হামলার তদন্তে নতুন মোড়, সামনে এলো চাঞ্চল্যকর দাবি
- বিয়ের সিদ্ধান্ত অতঃপর ভারতে গিয়ে বিপাকে কানাডার নারী
- রাজনীতি নয়, শর্তের মঞ্চে আমির হামজা
- ঘূর্ণিঝড়ের আশঙ্কার মধ্যে দেশের আবহাওয়া নিয়ে নতুন বার্তা
- সিলকো ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- দ্য পেনিনসুলা চিটাগংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- সোনারগাঁও টেক্সটাইলসের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইন্দো-বাংলা ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
- ২০২৭ সালে যুক্তরাজ্যে বিনা খরচে মাস্টার্স, যেসব যোগ্যতা লাগবে
- শেফার্ড ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- দেশবন্ধু পলিমারের প্রথম প্রান্তিক প্রকাশ
- বেক্সিমকো ফার্মা সম্পূর্ণ মালিকানাধীন নতুন সাবসিডিয়ারি গঠনের অনুমোদন
- হাসিনার ফেরা নিয়ে ভারতের গণমাধ্যমের বিস্ফোরক তথ্য
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- শেখ হাসিনার পক্ষে লড়া আইনজীবীর পরিচয় প্রকাশ
- এসি সিঙ্গেল কেবিন নিয়ে নতুন আদেশ জারি
- বিএসইসির কঠোর অ্যাকশন: ১০ কোম্পানির পর্ষদকে বিশাল অর্থদণ্ড
- মনোস্পুল বিডির ডিভিডেন্ড ঘোষণা
- তারেক রহমানকে মাইনাস করলেন খলিলুর রহমান
- চাকরিজীবীদের ৬ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সিটি ব্যাংক
- বিলিয়ন ডলারের ক্লাবে বাংলাদেশের ৯ শিল্প গ্রুপ!
- এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা
- মাগুরা মাল্টিপ্লেক্সের ডিভিডেন্ড ঘোষণা
- এমপি নজরুল গ্রেপ্তার, সংসদে যা জানালেন স্পিকার
- সায়হাম কটনের প্রথম প্রান্তিক প্রকাশ
- শাহজীবাজার পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- শেয়ারবাজারের একসঙ্গে দুই কোম্পানির বড় সিদ্ধান্ত
- শেয়ারবাজার থেকে ৬১২ কোটি টাকা তুলতে আইপিওতে আসছে ছয় প্রতিষ্ঠান
জাতীয় এর সর্বশেষ খবর
- ভিডিও ভাইরাল , যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন ওসি বদলি
- বৃষ্টি হবে কি না জানাল আবহাওয়া অফিস
- এক সপ্তাহের ব্যবধানে স্বর্ণের দামে বড় পরিবর্তন
- ভূমি অফিসে না গিয়েই দিন জমির খাজনা, জেনে নিন ৮ ধাপ













