×
ঢাকা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

ইস্টার্ন ক্যাবলসের শেয়ারহোল্ডারদের জন্য দুঃসংবাদ

২০২৬ নভেম্বর ১১ ১০:১৩:৪৪
ইস্টার্ন ক্যাবলসের শেয়ারহোল্ডারদের জন্য দুঃসংবাদ

নিজস্ব প্রতিবেদক: ২০২৫-২৬ অর্থ বছরের জন্য কোনো ডিভিডেন্ট না দেওয়ার সুপারিশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন ক্যাবলস লিমিটেড। টানা দুই বছর ডিভিডেন্ট ঘোষণা না করায় কোম্পানিটিকে ‘বি’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির শেয়ার কেনার জন্য ঋণ সুবিধা দেওয়াও নিষিদ্ধ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত অর্থ বছরের জন্য বোর্ড অব ডিরেক্টরস কোনো ডিভিডেন্ট সুপারিশ করেনি। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ জানুয়ারি, ২০২৭ সকাল ১১টায় ঢাকায় বাংলাদেশ স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং করপোরেশনে হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এজিএমে অংশগ্রহণের যোগ্য শেয়ারহোল্ডার নির্ধারণে রেকর্ড ডেট ১৩ ডিসেম্বর, ২০২৬।

আলোচ্য অর্থ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ঋণাত্মক ৪.৬৬ টাকা, যা আগের অর্থ বছরে ছিল ঋণাত্মক ৪.৪৩ টাকা। শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩৩৪.৬৬ টাকা, আগের বছর ছিল ৩৩৯.৩২ টাকা। শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৪.৫৫ টাকা, আগের বছর ছিল ১.২২ টাকা।

ডিএসই জানিয়েছে, বিএসইসির ২০২৪ সালের ২০ মে জারি করা নির্দেশনা (নম্বর: BSEC/CMRRCD/2009-193/77)-এর ১(ক) অনুচ্ছেদ অনুযায়ী টানা দুই বছর ডিভিডেন্ট ঘোষণা করতে ব্যর্থ হওয়ায় আগামী ১২ নভেম্বর, ২০২৬ থেকে কোম্পানিটি ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন হবে। এছাড়া বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫-এর ১০(২) বিধি অনুযায়ী একই তারিখ থেকে কোম্পানিটির শেয়ার কেনার জন্য ঋণ সুবিধা না দিতে স্টক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের অনুরোধ করা হয়েছে।

এদিকে কর্পোরেট ঘোষণার পরিপ্রেক্ষিতে আজ (১১ নভেম্বর, ২০২৬) কোম্পানিটির শেয়ার লেনদেনে কোনো প্রাইস লিমিট থাকবে না।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে