শেখ হাসিনার পক্ষে লড়া আইনজীবীর পরিচয় প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যু করার অনুরোধ জানিয়ে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি পাঠিয়েছেন যুক্তরাজ্যের বিশিষ্ট আইনজীবী স্টিভেন পোলস কেসি (Steven Powles KC)। নিজেকে শেখ হাসিনার আইনি পরামর্শক দাবি করা এই ব্রিটিশ আইনজীবী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও জাতিসংঘের বিভিন্ন ফোরামে সাবেক প্রধানমন্ত্রীর পক্ষে আইনি তৎপরতা চালিয়ে আলোচনায় এসেছেন।
গত ৯ নভেম্বর লন্ডনের বিখ্যাত ‘ম্যাট্রিক্স চেম্বার্স’-এর পক্ষ থেকে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে একটি ইমেইল বার্তা পাঠানো হয়। চিঠিতে স্টিভেন পোলস উল্লেখ করেন, শেখ হাসিনার আগের বাংলাদেশি পাসপোর্ট ও এনআইডি বাতিল করা হয়েছে। ফলে নাগরিকত্ব ও আন্তর্জাতিক মানবাধিকার সনদের আলোকে তাঁকে নতুন পাসপোর্ট ও পরিচয়পত্র দেওয়ার অনুরোধ জানানো হয়।
তবে চিঠিটিতে শেখ হাসিনার নিজ স্বাক্ষরিত কোনো আনুষ্ঠানিক সম্মতিপত্র বা ওকালতনামা সংযুক্ত ছিল না। তিনি শেখ হাসিনার ব্যক্তিগত নির্দেশে নাকি আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্তে নিযুক্ত হয়েছেন, সে বিষয়েও চিঠিতে কোনো স্পষ্ট তথ্য দেওয়া হয়নি।
পেশাগত পরিচয়: স্টিভেন পোলস যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আইন পরামর্শক প্রতিষ্ঠান ‘ম্যাট্রিক্স চেম্বার্স’-এর একজন জ্যেষ্ঠ আইনজীবী (ব্যারিস্টার)।
অভিজ্ঞতা: ১৯৯৭ সালে আইন পেশা শুরু করা পোলস আন্তর্জাতিক ফৌজদারি আইন, প্রত্যর্পণ (Extradition) ও মানবাধিকার আইন বিশেষজ্ঞ হিসেবে বিশ্বজুড়ে পরিচিত। ২০১৯ সালে তিনি ব্রিটিশ রাজপরিবারের মর্যাদাপূর্ণ ‘কুইনস কাউন্সিল’ (বর্তমানে কিংস কাউন্সিল বা কেসি) খেতাব লাভ করেন।
হাই-প্রোফাইল মামলা: আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি), সাবেক যুগোস্লাভিয়া বিষয়ক আন্তর্জাতিক ট্রাইব্যুনাল এবং সিয়েরা লিওনের বিশেষ আদালতে মামলা পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তাঁর। এর আগে তিনি লাইবেরিয়ার সাবেক ফার্স্ট লেডি, কেনিয়ার সাবেক মন্ত্রী এবং ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনির মতো প্রভাবশালী ব্যক্তিদের পক্ষে আইনি লড়াই চালিয়েছেন।
আন্তর্জাতিক অঙ্গনে পোলসের অন্যান্য তৎপরতা, পেশাগত নথি অনুযায়ী, বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই আন্তর্জাতিক পর্যায়ে সক্রিয় রয়েছেন স্টিভেন পোলস:
১. আওয়ামী লীগের ওপর সম্ভাব্য নিষেধাজ্ঞার বিরুদ্ধে জাতিসংঘের স্বাধীন বিশেষজ্ঞ ও বিশেষ দূতদের হস্তক্ষেপ চেয়ে আবেদন করেন।
২. আসামির অনুপস্থিতিতে বিচার ও মৃত্যুদণ্ড দেওয়া জীবনের মৌলিক অধিকারের লঙ্ঘন দাবি করে জাতিসংঘ মানবাধিকার দপ্তরে আবেদন পাঠান।
৩. সুইজারল্যান্ডের জেনেভায় আন্তঃসংসদীয় ইউনিয়ন (IPU)-এ অভিযোগ দায়ের করে শেখ হাসিনার বিচার, মৃত্যুদণ্ডাদেশ, দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের তৎপরতা এবং সাবেক সংসদ সদস্যদের আটকের বিষয়টি তুলে ধরেন।
দিল্লির হাইকমিশন থেকে চিঠিটি ঢাকায় পাঠানোর পর পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি পর্যালোচনা করছে।চিঠির সত্যতা ও এর আইনি ভিত্তি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এই উদ্যোগকে ‘হাস্যকর’ বলে মন্তব্য করেছেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, পলাতক আসামিকে পাসপোর্ট দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না; বরং দুই দেশের বিদ্যমান দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির আওতাতেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
মুসআব/
পাঠকের মতামত:
- শেখ হাসিনার পক্ষে লড়া আইনজীবীর পরিচয় প্রকাশ
- অস্থির বিশ্ববাজারে বাংলাদেশের গার্মেন্টসের পাশে ‘এলপিপি’
- পাসপোর্ট পাবেন না হাসিনা, দেশে ফেরার সামনে এখন যে দুই পথ
- ডিসেম্বরে বৃত্তি পরীক্ষা, ক্যালকুলেটর নিয়ে বোর্ডের গুরুত্বপূর্ণ ঘোষণা
- ১০ বছরের আইনি লড়াই শেষে ভবনের দখল পেল বেসিক ব্যাংক
- গ্রাহকের বয়স ১৫০ বছর, অ্যাকাউন্ট নিয়ে ব্যাখ্যা চাইল বাংলাদেশ ব্যাংক
- জামিনের দিনই বিটিএমএর সভাপতির পদ হারালেন শওকত আজিজ
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দর প্রকাশ
- ব্যাংক, বিকাশ-নগদসহ আর্থিক প্রতিষ্ঠানের লেনদেনে আসছে নতুন ব্যবস্থা
- ডিজি-টেককে সঙ্গে নিচ্ছে ওয়ালটন, বিএসইসির অনুমোদন
- সিটিসেলের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে নতুন বিপাকে পিবিটিএল
- খান ব্রাদার্সের ডিভিডেন্ড ঘোষণা
- এটলাস বাংলাদেশের প্রথম প্রান্তিক প্রকাশ
- এটলাস বাংলাদেশের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ইস্টার্ন হাউজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইস্টার্ন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ
- ডমিনেজ স্টিলের ডিভিডেন্ড ঘোষণা
- সমতা লেদারের প্রথম প্রান্তিক প্রকাশ
- এমজেএল বিডির প্রথম প্রান্তিক প্রকাশ
- ইস্টার্ন ক্যাবলসের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- নেগেটিভ ইক্যুইটি ও আনরিয়েলাইজড লস সমন্বয়ে নতুন নির্দেশনা বিএসইসির
- চা খাওয়ার পর ৪ ধরনের খাবার এড়িয়ে চলুন
- ডিএসইর নতুন স্বতন্ত্র পরিচালক হলেন সেলিম বারকাত
- এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা
- মুন্নু ফেব্রিকসের প্রথম প্রান্তিক প্রকাশ
- ওয়াল স্ট্রিটের উত্থানে চাঙা এশিয়ার শেয়ারবাজার
- হাসিনার নতুন পাসপোর্ট নিয়ে চিঠির ভাষা ঘিরে বিতর্ক, মুখ খুললেন প্রেস মিনিস্টার
- স্বামী-স্ত্রী দুজনের চাকরি পছন্দ করেন না প্রতিমন্ত্রী, কারণ জানালেন নিজেই
- এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজের সিইও পদে নতুন নিয়োগ
- স্কয়ার টেক্সটাইলসের প্রথম প্রান্তিক প্রকাশ
- স্কয়ার ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- বিদেশ ভ্রমণে আর লাগবে না পাসপোর্ট!
- স্বামী-স্ত্রী পরিচয়ে রিসোর্টে ওঠেন হাসিব, ফেরার পথে হামলার শিকার
- বিদেশে থাকা ওয়ারিশের জমি বণ্টন ও রেজিস্ট্রেশন করবেন যেভাবে
- শেয়ারবাজার থেকে ৬১২ কোটি টাকা তুলতে আইপিওতে আসছে ছয় প্রতিষ্ঠান
- বাংলাদেশের শেয়ারবাজার থেকে শেয়ার গুটচ্ছে ব্রামার অ্যান্ড পার্টনার্স
- ইনফরমেশন সার্ভিসেসে দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ব্যয় কমায় আর্থিক সূচকে উন্নতির আভাস রেনউইক যজ্ঞেশ্বরের
- হার মেনে অভিনন্দন, ছয় দিন পর ট্রাম্প বললেন, নির্বাচন সুষ্ঠু হয়নি!
- নগদ প্রবাহ ইতিবাচক হলেও লোকসান বেড়েছে বিএবিএসের
- বিক্ষোভ, একসঙ্গে ছুটি ঘোষণা ১২ কারখানায়
- ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’
- নিয়ন্ত্রক সংস্থার সক্রিয় ভূমিকা ও বড় বিনিয়োগ বাড়লেই স্বাভাবিক হবে বাজার
- সাধারণ বিনিয়োগকারীরা পেলেও ডিভিডেন্ড পাচ্ছেনা পরিচালকরা
- ওরিয়ন ফার্মার ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- প্রশাসনে বড় রদবদল, চার সচিবের নতুন কর্মস্থল
- ডিএসইর সাবেক ট্রেকহোল্ডারের মৃত্যু, ডিএসইর শোকবার্তা
- জান্নাতে যাওয়ার আশা নিয়ে ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য
- বিশ্ববাজারে বাংলাদেশের পোশাকের নতুন সম্ভাবনা
- বাজার থেকে ভুলেও কিনবেন না ৫ প্রকারের মাছ
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের নতুন দর প্রকাশ
- অবসরপ্রাপ্তদের জন্য স্বস্তির খবর, সঞ্চয়পত্রের টাকা ফেরতের সুযোগ
- দীর্ঘ বিরতির পর আইপিওতে ফিরছে প্রাণ, বড় অঙ্কের মূলধন সংগ্রহের উদ্যোগ
- ‘প্রটোকলের ফাঁকে সেল্ফ প্রটোকল’-এর ব্যাখ্যা দিলেন এসিল্যান্ড
- শেয়ারবাজারের দুই কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্ত
- ২০৩০ সালে দুবাইয়ের পতন, ইয়েমেন হবে নতুন দুবাই
- ইকবাল সোবহান চৌধুরী আটক: যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- ডিভিডেন্ড না দেওয়ায় ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর
- মনোস্পুল বিডির ডিভিডেন্ড ঘোষণা
- লাভেলো আইসক্রিমের ডিভিডেন্ড ঘোষণা
- মাগুরা মাল্টিপ্লেক্সের ডিভিডেন্ড ঘোষণা
- বিলিয়ন ডলারের ক্লাবে বাংলাদেশের ৯ শিল্প গ্রুপ!
- এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ডিভিডেন্ড ঘোষণা
- চার দেশের নাগরিকদের জন্য সৌদি ভিসায় বড় সুখবর













