×
ঢাকা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

ডিসেম্বরে বৃত্তি পরীক্ষা, ক্যালকুলেটর নিয়ে বোর্ডের গুরুত্বপূর্ণ ঘোষণা

২০২৬ নভেম্বর ১১ ০৮:৩২:৩৯
ডিসেম্বরে বৃত্তি পরীক্ষা, ক্যালকুলেটর নিয়ে বোর্ডের গুরুত্বপূর্ণ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৬-এ পরীক্ষার্থীদের জন্য ক্যালকুলেটর ব্যবহারের বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। পরীক্ষার হলে আট ধরনের সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীরা সাধারণ ক্যালকুলেটরও ব্যবহার করতে পারবে।

মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিয়া বানু স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

নির্দেশনা অনুযায়ী, পরীক্ষার্থীরা যেসব মডেলের সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে, সেগুলো হলো—

১. Fx-82MS ২. Fx-100MS ৩. Fx-570MS ৪. Fx-991MS ৫. Fx-991Ex ৬. Fx-991ES ৭. Fx-991ES Plus ৮. Fx-991CW

নির্দেশনায় আরও বলা হয়েছে, তালিকাভুক্ত আটটি মডেলের পাশাপাশি পরীক্ষার্থীরা সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ৮, ১০, ১৩ ও ১৫ ডিসেম্বর জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হবে।

সূচি অনুযায়ী, ৮ ডিসেম্বর বাংলা, ১০ ডিসেম্বর ইংরেজি এবং ১৩ ডিসেম্বর গণিত বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। শেষ দিন ১৫ ডিসেম্বর বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার্থীদের নির্ধারিত নির্দেশনা অনুসরণ করে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে