শেয়ারবাজারের দুই কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্ত
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারের এসএমই বোর্ডে তালিকাভুক্ত দুই কোম্পানির বিরুদ্ধে সংগৃহীত অর্থের যথাযথ ব্যবহার নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। এই ঘটনায় তদন্তে নেমেছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তদন্তের আওতায় আসা কোম্পানি দুটি হলো ওয়েব কোটস পিএলসি ও কৃষিবিদ সিড লিমিটেড। যোগ্য বিনিয়োগকারী প্রস্তাব বা কিউআইও প্রক্রিয়ায় প্রতিষ্ঠান দুটি বিনিয়োগকারীদের কাছ থেকে মোট ১৬ কোটি ৬০ লাখ টাকা সংগ্রহ করেছিল। এর মধ্যে কৃষিবিদ সিডের সংগৃহীত অর্থ ১১ কোটি ৬০ লাখ টাকা এবং ওয়েব কোটসের ৫ কোটি টাকা।
কিউআইওর মাধ্যমে অর্থ সংগ্রহের সময় কোম্পানি দুটি ব্যবসা সম্প্রসারণ, চলতি মূলধনের চাহিদা পূরণ, ঋণ পরিশোধ এবং নতুন যন্ত্রপাতি কেনার পরিকল্পনার কথা জানিয়েছিল। কিন্তু বিনিয়োগকারীদের কাছ থেকে নেওয়া অর্থ ঘোষিত উদ্দেশ্য অনুযায়ী ব্যয় করা হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এ অবস্থায় গত ২ নভেম্বর পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করে বিএসইসি।
কমিশন সূত্রে জানা গেছে, কৃষিবিদ সিডের অর্থ ব্যবহারের বিষয়টি তদন্ত করবেন বিএসইসির উপপরিচালক মওদুদ মোমেন ও সহকারী পরিচালক মোহাম্মদ রুমান হোসেন। অন্যদিকে ওয়েব কোটসের তদন্তের দায়িত্ব পেয়েছেন যুগ্ম পরিচালক মো. সিরাজুল ইসলাম এবং সহকারী পরিচালক ফারহানা ওয়ালেজা।
বিএসইসির তদন্ত আদেশে বলা হয়েছে, কিউআইওর মাধ্যমে উত্তোলিত অর্থ যে উদ্দেশ্য উল্লেখ করে সংগ্রহ করা হয়েছিল, বাস্তবে তা সংশ্লিষ্ট খাতেই ব্যয় হয়েছে কি না, তা বিস্তারিতভাবে যাচাই করতে হবে। এই জন্য কোম্পানি দুটির দাখিল করা আর্থিক বিবরণী ও অন্যান্য নথিপত্র পরীক্ষা করা হবে। পাশাপাশি অর্থায়নের আওতায় নেওয়া প্রকল্প, কেনা সম্পদ এবং সংশ্লিষ্ট কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করবেন তদন্ত কর্মকর্তারা।
তদন্তের অংশ হিসেবে অর্থ লেনদেনের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের পরিচয় শনাক্ত করা হবে। একই সঙ্গে কোম্পানি দুটির ব্যাংক হিসাবের বিস্তারিত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে অর্থের প্রবাহ এবং ব্যয়ের প্রকৃত খাত সম্পর্কে নিশ্চিত হওয়ার চেষ্টা করা হবে।
অর্থ ব্যবহারে কোনো ধরনের অনিয়মের প্রমাণ পাওয়া গেলে এর সঙ্গে জড়িত ব্যক্তিদের দায়দায়িত্বও নির্ধারণ করা হবে। বিশেষ করে সিকিউরিটিজ আইন, সংশ্লিষ্ট বিধিমালা এবং বিএসইসির নির্দেশনা লঙ্ঘনের কোনো ঘটনা ঘটেছে কি না, তা চিহ্নিত করতে বলা হয়েছে। এ ক্ষেত্রে কোম্পানি দুটির পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা পরিচালক, প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও), কোম্পানি সচিব এবং নিরীক্ষকদের ভূমিকা পর্যালোচনা করবে তদন্ত কমিটি।
শেয়ারবাজার সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কৃষিবিদ সিড ২০২২ সালে এবং ওয়েব কোটস ২০২৪ সালে এসএমই বোর্ডে তালিকাভুক্ত হয়। তালিকাভুক্তির অনুমোদন পাওয়ার আগে কোম্পানি দুটি কিউআইওর মাধ্যমে উত্তোলিত অর্থ কোন কোন খাতে এবং কী পরিমাণে ব্যয় করবে, সে বিষয়ে বিস্তারিত পরিকল্পনা বিএসইসির কাছে জমা দিয়েছিল। এখন সেই ঘোষিত পরিকল্পনার সঙ্গে বাস্তব ব্যয়ের সামঞ্জস্য রয়েছে কি না, সেটিই তদন্তের অন্যতম প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে।
মামুন/
পাঠকের মতামত:
- শেয়ারবাজারের দুই কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্ত
- ৫০তম বিসিএস-এর চূড়ান্ত ফল প্রকাশ নিয়ে যা জানাল পিএসসি
- গাজী নজরুল ও আমির হামজার নারীঘটিত ঘটনায় জামায়াত গুম!
- চার দেশের নাগরিকদের জন্য সৌদি ভিসায় বড় সুখবর
- বিএনপির অনুষ্ঠানে শেখ হাসিনাকে নিয়ে লেখা গান, তুমুল শোরগোল
- ৮ নভেম্বর সরকারি ছুটি কি না, জানা গেল কারা পাবেন
- আমার নিরাপত্তা কোথায়’, ফেসবুকে বিচার চাইলেন ড. খন্দকার মোশাররফের পুত্রবধূ
- ‘প্রটোকলের ফাঁকে সেল্ফ প্রটোকল’-এর ব্যাখ্যা দিলেন এসিল্যান্ড
- ৫০তম বিসিএসের ফল নিয়ে বড় আপডেট
- শেয়ারবাজারের দুই শীর্ষ বিমা কোম্পানির কার্গো বিমা স্থগিত
- সৌদি আরবের ভিসা পেতে আর যেতে হবে না দূতাবাসে!
- সদস্যপদ হারিয়ে ফেসবুক লাইভে তানজিন তিশার বিস্ফোরক বক্তব্য
- ৮ নভেম্বর ছুটি নিয়ে বড় বিভ্রান্তি, খোলা থাকবে যেসব প্রতিষ্ঠান
- ‘ভোট চুরি’র পর মোদির বিরুদ্ধে রাহুলের নতুন চুরির বোমা!
- ভারতসহ ৪ দেশ ছাড় পেলেও বাংলাদেশের কী অবস্থা!
- নতুন দায়িত্ব পেলেন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী
- পরীমণি ইস্যুতে হেনস্তার শিকার সাংবাদিকের পাশে হাসনাত আবদুল্লাহ
- এবার মুফতি আমির হামজার নারীঘটিত কেলেঙ্কারি
- গ্রামপুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা
- ৪০ দিনের কাজ এক দিনে: ব্র্যাক ব্যাংকের ডিজিটাল বিপ্লব
- চলতি সপ্তাহে ৭ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- দুর্বল ব্যাংকে আটক বিপুল আমানত: রহস্য উন্মোচনে তদন্ত কমিটি
- সাবসিডিয়ারির ওপর নির্ভর করে ইউসিবি’র ঘুরে দাঁড়ানোর গল্প
- সপ্তাহজুড়ে ১০ কোম্পানির ইপিএস প্রকাশ
- সাপ্তাহজুড়ে ১১ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- দখলে নিতে চায় বাংলাদেশের ৩ জেলা, এ যেন আরেক ময়ূখ!
- নাস্তিক থেকে ইসলামের ছায়াতলে যেভাবে ফেরেন সামান্তা শারমিন
- বাজার থেকে ভুলেও কিনবেন না ৫ প্রকারের মাছ
- লেনদেন বাড়লেও শেয়ারবাজারমূল্য কমেছে ৭ হাজার কোটি টাকা
- সূচক ও বাজার মূলধনে পতন, তবু ডিএসইতে লেনদেন বাড়ল ১৭ শতাংশ
- ডিভিডেন্ডের গল্প শেষ! বিনিয়োগকারীদের সামনে নতুন সমীকরণ শেয়ারবাজারে
- শেয়ারবাজারের এক প্রান্তে মন্দার মেঘ, অন্য প্রান্তে উত্থানের উত্তাপ!
- আট বিভাগে দিনের তাপমাত্রা নিয়ে যা জানাল অধিদপ্তর
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- ৭ নভেম্বর ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দর
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- স্ত্রী-মেয়ে-শালি ও ভাগ্নির নগ্ন ভিডিও পর্ন সাইটে বিক্রি
- তারেক রহমানের জায়গায় শেখ হাসিনার নাম! বি'ব্রত মন্ত্রী
- ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
- পাহাড় নিয়ে বড় সিদ্ধান্ত! জরুরি সিদ্ধান্তের ঘোষণা
- প্রধানমন্ত্রীকে ‘চাঁদাবাজ’ বললেন নাহিদ, ১০ দিনের আল্টিমেটাম
- এনসিপিতে অস্থিরতা চরমে, পদত্যাগ করছেন শীর্ষ নেত্রীরা
- বাটন ফোন ব্যবহারকারীদের জন্য বড় পরিবর্তন, আসছে নতুন নিয়ম
- এআই নিয়ে নতুন শঙ্কা, শেয়ারবাজারে ভয়াবহ দরপতন
- অবসরপ্রাপ্তদের জন্য স্বস্তির খবর, সঞ্চয়পত্রের টাকা ফেরতের সুযোগ
- ভারতীয় ভিসার নিয়মে পরিবর্তন, ফরম পূরণে যেসব তথ্য দিতে হবে
- মিয়ানমার সীমান্তে নতুন বাস্তবতা: নিরাপত্তা সমীকরণে ঢাকা
- ৭ নভেম্বর: যে ঘটনায় বদলে যায় বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস
- পবিত্র কোরআন নিয়ে বিস্ময়কর ব্যাখ্যা দিলেন মার্কিন গণিতবিদ
- শেয়ারবাজারে আস্থার সংকট কাটাতে কেন্দ্রীয় ব্যাংকের বড় সিদ্ধান্ত
- টানা তিন দিনের ছুটি, তবে বাদ পড়ছে যেসব প্রতিষ্ঠান
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের নতুন দর প্রকাশ
- দীর্ঘ বিরতির পর আইপিওতে ফিরছে প্রাণ, বড় অঙ্কের মূলধন সংগ্রহের উদ্যোগ
- ‘আসুন, ধাক্কা দিয়ে বাংলাদেশ পাঠাব’
- পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ড গঠন করে গেজেট প্রকাশ
- শেয়ার কারসাজিতে ২১ কোটি টাকার বেশি মুনাফা, এবার অর্থের উৎস খুঁজছে বিএসইসি
- অবসরপ্রাপ্তদের জন্য স্বস্তির খবর, সঞ্চয়পত্রের টাকা ফেরতের সুযোগ
- সরকারি বেতন বাড়িয়ে নতুন ফাঁদে পড়ছে সরকার
- ইকবাল সোবহান চৌধুরী আটক: যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- অবিবাহিতদের বিনা খরচে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ
- লাভেলো আইসক্রিমের ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ারবাজারে আসছে নতুন পণ্য, খুলছে বিনিয়োগের নতুন দুয়ার
- ‘জেড’ ক্যাটাগরির লাল তালিকায় আরও ৪ কোম্পানি
- মুনাফায় পতন শেয়ারবাজারের ১০ বহুজাতিক কোম্পানির
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- শেয়ারবাজারের দুই কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্ত
- শেয়ারবাজারের দুই শীর্ষ বিমা কোম্পানির কার্গো বিমা স্থগিত
- ৪০ দিনের কাজ এক দিনে: ব্র্যাক ব্যাংকের ডিজিটাল বিপ্লব
- চলতি সপ্তাহে ৭ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- সাবসিডিয়ারির ওপর নির্ভর করে ইউসিবি’র ঘুরে দাঁড়ানোর গল্প





.jpg&w=50&h=35)


.jpg&w=50&h=35)

.jpg&w=50&h=35)
