×
ঢাকা, শনিবার, ৭ নভেম্বর ২০২৬

এবার মুফতি আমির হামজার নারীঘটিত কেলেঙ্কারি

২০২৬ নভেম্বর ০৭ ১৮:২২:২৫
এবার মুফতি আমির হামজার নারীঘটিত কেলেঙ্কারি

নিজস্ব প্রতিবেদক: বক্তব্য ও রাজনৈতিক অবস্থান নিয়ে বিভিন্ন সময় আলোচনায় থাকা জামায়াতে ইসলামীর নেতা মুফতি আমির হামজার ব্যক্তিগত কথোপকথন দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু অডিও ও ভিডিও প্রকাশ করা হয়েছে। প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান এগুলো সামাজিক মাধ্যমে পোস্ট করার পর রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে। তবে প্রচারিত এসব অডিও ও ভিডিওর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

গত ৫ নভেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন মো. রাশেদ খান। সেখানে তিনি কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি আমির হামজার নারী সংক্রান্ত কথিত কিছু ব্যক্তিগত কথোপকথনের অডিও এবং ভিডিও কলের স্ক্রিনশট শেয়ার করেন।

পোস্টে রাশেদ খান দাবি করেন, বিভিন্ন সূত্র থেকে পাওয়া এসব তথ্য ও অডিও-ভিডিও তিনি প্রাথমিকভাবে যাচাই করেছেন এবং এগুলোর সত্যতা রয়েছে। একই সঙ্গে তিনি কথোপকথনের কিছু লিখিত অংশ তুলে ধরেন এবং মন্তব্য করেন, “দেখি জামায়াত এবার আমির হামজার বিরুদ্ধে কী ব্যবস্থা গ্রহণ করে।” পরবর্তীতে সাবেক ছাত্রদল নেতা ও অনলাইন অ্যাক্টিভিস্ট ডা. আসিফ সৈকতও একই ধরনের কিছু অডিও ও বক্তব্য সামাজিক মাধ্যমে শেয়ার করেন।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া অডিও রেকর্ডে এক ব্যক্তিকে মুফতি আমির হামজা বলে দাবি করা হচ্ছে। কথোপকথনে ওই কণ্ঠকে বলতে শোনা যায়, ঘটনাটি জটিল আকার ধারণ করেছে এবং পুরো বিষয়টি গুলিয়ে গেছে।

কথোপকথনে আরও বলতে শোনা যায়, যা কিছু ঘটেছে তা তিনি ‘শয়তানের ধোঁকা ও নফসের তাড়নায়’ ভুলবশত করে ফেলেছেন এবং এর জন্য তিনি গভীরভাবে অনুতপ্ত। এছাড়া বিষয়টি নিয়ন্ত্রণে রাখার অনুরোধ জানিয়ে প্রয়োজনে পরিবারের জ্যেষ্ঠ সদস্যদের কাছে ক্ষমা চাওয়ার কথাও বলতে শোনা যায়।

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এসব অডিও ও ভিডিওর সত্যতা এখনও নিশ্চিত হওয়া যায়নি। রেকর্ডটি আসলেই মুফতি আমির হামজার কণ্ঠের কি না, নাকি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তৈরি কোনো সম্পাদিত (এডিটেড) ফাইল—তা নিরপেক্ষভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

এ বিষয়ে বক্তব্য জানতে মুফতি আমির হামজার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর নম্বরটি বন্ধ পাওয়া যায়। এছাড়া শুক্রবার দুপুর পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিবাদ বা ব্যাখ্যা দেওয়া হয়নি।

অন্যদিকে, এ ঘটনা নিয়ে সংশ্লিষ্ট রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া বা আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে