×
ঢাকা, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

তিন কোম্পানির শেয়ারসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ

২০২৬ নভেম্বর ০৫ ১৩:৫৪:২৫
তিন কোম্পানির শেয়ারসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংক পিএলসি ও অলিম্পিক ইন্ডাস্ট্রিজ পিএলসির শেয়ার হস্তান্তর সম্পন্ন হয়েছে। এদিকে বেক্সিমকো গ্রিন সুকুকের কুপন হার নির্ধারণের এজেন্ডা স্থগিত করা হয়েছে।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

সিটি ব্যাংকের ৪২ লাখ ১৯ হাজার শেয়ার পেলেন উত্তরাধিকারী

সিটি ব্যাংক পিএলসির প্রয়াত পরিচালক দীন মোহাম্মদের শেয়ার উত্তরাধিকারীদের মধ্যে হস্তান্তর করা হয়েছে। তাঁর চার উত্তরাধিকারীর একজন এবং ব্যাংকটির উদ্যোক্তা মোহাম্মদ শোয়েব পেয়েছেন ৪২ লাখ ১৯ হাজার ২৩৫টি শেয়ার।

কোম্পানির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের স্টক ডিভিডেন্ড হিসেবে পাওয়া মোট ৯৬ লাখ ৪৩ হাজার ৯৬৬টি বোনাস শেয়ারের মধ্য থেকে মোহাম্মদ শোয়েবের অনুকূলে এসব শেয়ার হস্তান্তর করা হয়েছে। গত ২৬ অক্টোবর ২০২৬ ডিএসইতে প্রকাশিত ঘোষণা অনুযায়ী, এ হস্তান্তর সম্পন্ন হয়েছে।

বেক্সিমকো গ্রিন সুকুকের কুপন হার নির্ধারণ স্থগিত

বেক্সিমকো গ্রিন-সুকুক আল ইস্তিসনার পঞ্চম বছরের দ্বিতীয়ার্ধের কুপন হার নির্ধারণের এজেন্ডা স্থগিত করা হয়েছে।ডিএসই সূত্রে জানা গেছে, গত ৪ নভেম্বর ২০২৬ অনুষ্ঠিত ১১৪২তম ট্রাস্টি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি সুকুকটির ট্রাস্টি জানিয়েছে।

দুই বোনকে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ১৮ লাখ শেয়ার উপহার

অলিম্পিক ইন্ডাস্ট্রিজ পিএলসির পরিচালক মুনীর মোবারক আলী তাঁর দুই বোনকে কোম্পানির ১৮ লাখ ৩৯ হাজার ৬৫৮টি শেয়ার উপহার হিসেবে হস্তান্তর করেছেন।

কোম্পানির তথ্য অনুযায়ী, সাধারণ শেয়ারহোল্ডার নাসরীন মেহবুব আলী ও শামশা এন. হাশওয়ানি প্রত্যেকে ৯ লাখ ১৯ হাজার ৮২৯টি করে শেয়ার পেয়েছেন।

ডিএসইর ট্রেডিং সিস্টেমের বাইরে উপহার হিসেবে এসব শেয়ার হস্তান্তর করা হয়েছে। গত ২৯ অক্টোবর ২০২৬ ডিএসইতে প্রকাশিত ঘোষণা অনুযায়ী, এ হস্তান্তর সম্পন্ন হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে