×
ঢাকা, রবিবার, ১ নভেম্বর ২০২৬

পিলখানা হত্যাকাণ্ডের তদন্তে নতুন পদক্ষেপ, গ্রেপ্তার সাবেক মেজর

২০২৬ নভেম্বর ০১ ১০:৪৩:৩৩
পিলখানা হত্যাকাণ্ডের তদন্তে নতুন পদক্ষেপ, গ্রেপ্তার সাবেক মেজর

নিজস্ব প্রতিবেদক: ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডে নেপথ্য ষড়যন্ত্র, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের সঙ্গে যোগসাজশ এবং রাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তাবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (৩১ অক্টোবর) দিবাগত গভীর রাতে রাজধানীর বনানী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্রের দাবি, গ্রেপ্তার হওয়া সাবেক এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে রাষ্ট্রের সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ নিরাপত্তার পরিপন্থী বিভিন্ন তৎপরতায় যুক্ত থাকার প্রাথমিক তথ্য পাওয়া গেছে। বিশেষ করে ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্য পরিকল্পনা এবং ওই ঘটনায় সরাসরি জড়িত চক্রের সঙ্গে তার যোগাযোগ ও ভূমিকা নিয়ে অভিযোগ রয়েছে।

অভিযান শেষে খন্দকার আব্দুল হাফিজকে রাজধানীর মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে নেওয়া হয়। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে ডিবি সূত্র জানিয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য অনুযায়ী, পিলখানা হত্যাকাণ্ডে তার সম্ভাব্য সংশ্লিষ্টতা এবং রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী কর্মকাণ্ডে ভূমিকা ছিল কি না, তা খতিয়ে দেখছে গোয়েন্দা পুলিশ। জিজ্ঞাসাবাদ ও তদন্তের মাধ্যমে অভিযোগগুলোর বিষয়ে আরও তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।

তবে এসব অভিযোগের বিষয়ে গ্রেপ্তার হওয়া সাবেক মেজর খন্দকার আব্দুল হাফিজের বক্তব্য বা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া প্রতিবেদনে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে নির্ধারিত হবে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে