এনবিআরকে দুই ভাগ করার বিল, নতুন কাঠামো নিয়ে বড় আলোচনা
নিজস্ব প্রতিবেদক: জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) দুটি পৃথক বিভাগে বিভক্ত করার পরিকল্পনা বাস্তবায়নে আগামী সংসদ অধিবেশনে বিল উত্থাপন করতে পারে সরকার। এ লক্ষ্যে সরকার গঠিত নয় সদস্যের একটি কমিটি প্রস্তাবিত পুনর্গঠন নিয়ে সুপারিশসংবলিত প্রতিবেদন জমা দিয়েছে। তবে বিভাগ দুটির নেতৃত্ব ও দায়িত্ব বণ্টন নিয়ে সংশ্লিষ্ট মহলে মতপার্থক্য থাকায় সংস্কার পরিকল্পনার বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
প্রস্তাব অনুযায়ী, এনবিআরকে বিভক্ত করে রাজস্ব নীতি বিভাগ এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ গঠন করা হবে। রাজস্ব নীতি প্রণয়ন এবং রাজস্ব আদায় ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব পৃথক করাই এ পুনর্গঠনের অন্যতম লক্ষ্য। এনবিআর ও অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাতে জানা গেছে, কমিটির প্রতিবেদনে বিভাগ দুটি গঠন এবং তাদের মধ্যে দায়িত্ব বণ্টনের রূপরেখা তুলে ধরা হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের প্রধান হিসেবে আয়কর ও শুল্ক ক্যাডারের কর্মকর্তাদের মধ্য থেকে কাউকে নিয়োগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী রাজস্ব নীতি বিভাগকে বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি কাউন্সিলের মাধ্যমে পরিচালনার পক্ষে মত দিয়েছেন বলে জানা গেছে। তবে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের মধ্যেও বিভাগটির নিয়ন্ত্রণ নিয়ে আগ্রহ রয়েছে। ফলে নেতৃত্ব কাঠামো চূড়ান্ত করা সরকারের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।
এনবিআরের তিন কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী, আগামী সংসদ অধিবেশনে এ-সংক্রান্ত বিল উত্থাপনের সম্ভাবনা রয়েছে। তবে বিল উত্থাপন ও পাসের পরও প্রয়োজনীয় প্রশাসনিক ও আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করতে সময় লাগতে পারে। ফলে নতুন কাঠামোর পূর্ণাঙ্গ বাস্তবায়ন তাৎক্ষণিকভাবে নাও হতে পারে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহর নেতৃত্বাধীন নয় সদস্যের কমিটি ইতোমধ্যে সুপারিশ জমা দিয়েছে। তবে কমিটির কয়েকজন সদস্য প্রস্তাবের কিছু অংশ নিয়ে আপত্তি জানিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। কমিটির প্রধান, সদস্য রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং এনবিআর চেয়ারম্যান আহসান হাবিবের বক্তব্য পাওয়া যায়নি।
পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও বিশ্বব্যাংক গ্রুপের সাবেক জ্যেষ্ঠ অর্থনীতিবিদ ড. এম মাসরুর রিয়াজের মতে, এনবিআরকে দুটি পৃথক বিভাগে বিভক্ত করার উদ্যোগ আরও আগেই নেওয়া উচিত ছিল। দেরিতে হলেও এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি।
তবে তাঁর বক্তব্য, শুধু কাঠামোগত বিভাজন করলেই রাজস্ব প্রশাসনের সমস্যার সমাধান হবে না। পুনর্গঠনের মাধ্যমে কী লক্ষ্য অর্জন করতে চায় সরকার, তা স্পষ্ট করে বাস্তবায়ন পরিকল্পনা তৈরি করতে হবে। কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে এ উদ্যোগ রাজস্ব প্রশাসনের সংস্কারে উল্লেখযোগ্য অগ্রগতি আনতে পারে।
রাজস্ব নীতি প্রণয়ন ও তা বাস্তবায়নের দায়িত্ব পৃথক করার লক্ষ্য নিয়ে দীর্ঘদিন ধরেই এনবিআর পুনর্গঠনের আলোচনা চলছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সমর্থনসহ বিভিন্ন উন্নয়ন সহযোগীর সংস্কার-সংক্রান্ত সুপারিশও এ উদ্যোগের পেছনে ভূমিকা রেখেছে।
এর আগে ২০২৫ সালের ১২ মে অন্তর্বর্তী সরকার বৃহত্তর রাজস্ব সংস্কারের অংশ হিসেবে দুটি পৃথক বিভাগ গঠনের অধ্যাদেশ জারি করে। তবে এর প্রতিবাদ জানান আয়কর ও শুল্ক ক্যাডারের কর্মকর্তারা। তাঁদের অভিযোগ ছিল, রাজস্ব সংস্কার কমিটির সুপারিশ উপেক্ষা করে পুনর্গঠন করা হয়েছে এবং বিভাগ দুটির নেতৃত্বে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের অতিরিক্ত নিয়ন্ত্রণ দেওয়ার সুযোগ তৈরি হয়েছে।
পরবর্তী সময়ে সরকারি নির্দেশনা পালন নিয়ে বিরোধ আরও তীব্র হয়। সে সময় প্রকাশিত প্রতিবেদনে প্রায় ৩০ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত, পাঁচজনকে অবসরে পাঠানো এবং কয়েক শ কর্মকর্তাকে বদলির কথা উল্লেখ করা হয়েছিল। পাশাপাশি দুর্নীতি দমন কমিশন কয়েকজন কর্মকর্তার সম্পদ নিয়েও অনুসন্ধান শুরু করে বলে প্রতিবেদনে বলা হয়।
২০২৫ সালের সেপ্টেম্বরে সংশোধিত গেজেট প্রকাশের পর কিছু উদ্বেগ কমলেও মাঠপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে আস্থার সংকট পুরোপুরি দূর হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। পরে নির্বাচনের আগে বিভাগ দুটি কার্যকর করার আরেকটি উদ্যোগ নেওয়া হলেও প্রশাসনিক মতবিরোধের কারণে তা এগোয়নি বলে জানা যায়।
গত ২৮ জানুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব তানভীর আহমেদ এনবিআর বিলুপ্ত করে দুটি পৃথক বিভাগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে সাত সচিবকে আইনি নোটিশ পাঠান। নোটিশে সংশ্লিষ্ট অধ্যাদেশগুলো বাতিলের দাবিও জানানো হয়।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, নির্বাচনের আগে বিভাগ দুটিতে সচিব নিয়োগের পরিকল্পনা বাতিল করতে প্রশাসন ক্যাডারের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা তৎকালীন অর্থ উপদেষ্টার কাছে অনুরোধ জানিয়েছিলেন। এর পর সংস্কার উদ্যোগের অগ্রগতি থমকে যায়।
তবে আইএমএফের সুপারিশসহ রাজস্ব প্রশাসন সংস্কারের বিভিন্ন চাপ ও প্রয়োজনীয়তা বিবেচনায় সরকার আবারও উদ্যোগটি এগিয়ে নেওয়ার চেষ্টা করছে। আগামী সংসদ অধিবেশনে বিল উত্থাপিত হলে এনবিআরের ভবিষ্যৎ কাঠামো, নেতৃত্ব এবং রাজস্ব নীতি ও ব্যবস্থাপনার দায়িত্ব বণ্টন নিয়ে পরবর্তী পদক্ষেপ স্পষ্ট হতে পারে।
মুয়াজ/
পাঠকের মতামত:
- এনবিআরকে দুই ভাগ করার বিল, নতুন কাঠামো নিয়ে বড় আলোচনা
- ২০ লাখের বেশি শেয়ার কেনার ঘোষণা
- দুই দেশে একসঙ্গে ভূমিকম্প, কাঁপল যেসব এলাকা
- ১৪ প্রতিষ্ঠানের বোর্ড ও ট্রাস্টি সভার তারিখ ঘোষণা
- যেসব প্রতিষ্ঠান ডলার সংরক্ষণ করতে পারবে
- ‘চুমুকাণ্ড’ নিয়ে আলোচনার মধ্যে এবার পাটওয়ারীকে চুমু
- ৫২টি বিশেষ দলের অভিযান, জরিমানার মুখে ১০১ ব্যবসাপ্রতিষ্ঠান
- ডিভিডেন্ড, রাইট শেয়ার ও সম্পদ বিক্রি—তিন কোম্পানির সর্বশেষ খবর
- বাড়ছে ঘূর্ণিঝড়ের শঙ্কা, সর্বশেষ পূর্বাভাসে যা বলা হলো
- আইএফআইসি ব্যাংকের ১৩ হাজার কোটি টাকা লোপাট
- ইস্টার্ন ব্যাংকের ঋণে গ্যারান্টর জালিয়াতি: ১০ কর্মকর্তার বিরুদ্ধে দুদকে অভিযোগ
- দুই বছর ডিভিডেন্ড বন্ধ, এমডির বিদেশ সফরে ৩৬ লাখ টাকা ব্যয়!
- ই-টিনের আইডি-পাসওয়ার্ড ভুলে গেলে পুনরুদ্ধার করবেন যেভাবে
- ভারতীয় চালের ভ-য়ং-ক-র রহস্য!
- শেয়ারবাজারের অনিয়ম তদন্তে ডিএসইকে আরও সতর্ক হওয়ার নির্দেশ
- সৌদি আরবে এক সপ্তাহে ৭,৯৩৪ প্রবাসীকে ফেরত পাঠানো
- টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না সেবা, জেনে নিন পুরো তালিকা
- মাইডাস ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- আয়কর সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব গুরুত্বপূর্ণ সেবা
- শিক্ষককে মারধরের ঘটনায় অ্যাটর্নি জেনারেলের স্পষ্ট বার্তা
- স্কয়ার টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা
- কোন কাগজ ছাড়াই বাপ-দাদার সম্পত্তি খুঁজে বের করবেন যেভাবে
- জাপান সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী আমজনতার তারেক
- সরকার পরিবর্তনের ডাকে উ'ত্তাল ই'সরায়েল
- রাসুল (সা.) কেন নিজে আযান দেননি—প্রামাণ্য তথ্য ও প্রচলিত ব্যাখ্যা
- ব্যাংকিং লেনদেন নিয়ে বড় বার্তা বাংলাদেশ ব্যাংকের
- শিল্প-প্রতিষ্ঠানে দীর্ঘমেয়াদি অর্থায়ন: কেন এগোতে পারছে না শেয়ারবাজার?
- সবুজ অর্থায়নে ইতিহাস: ব্র্যাক ব্যাংকের ১০০০ কোটি টাকার বন্ড
- ৬ লাইফ ইন্সুরেন্সে লালবাতি, বিপদে লাখ লাখ গ্রাহক
- পুলিশের তিন কর্মকর্তাকে নিয়ে নতুন আদেশ
- টঙ্গীর সেই শিক্ষকের জামিন নামঞ্জুর
- অর্থমন্ত্রীর হাতে ৬০ কোটি টাকার চেক তুলে দিল পল্লী সঞ্চয় ব্যাংক
- বিদেশি কার্ডের অর্থে ব্যবসায়ীদের নতুন সুবিধা
- সমুদ্রসৈকত বন্ধ, জেলে ও পর্যটকদের জন্য বিশেষ নির্দেশনা
- ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ
- সরকার, শেখ হাসিনা ও পুলিশ—এক ব্রিফিংয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম এক নজরে
- সেন্টমার্টিনে পর্যটকদের জন্য নতুন নির্দেশনা
- ভুল করে অন্যের নামে জমি রেকর্ড? সংশোধনের জন্য লাগবে যেসব কাগজ
- মিরাকেল ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফেসবুক ব্যবহারকারীদের জন্য বড় পরিবর্তন, বদলে যাচ্ছে যে হিসাব
- মিরাকেল ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- মেট্রোরেলের সব স্টেশনে বসছে নতুন সিস্টেম
- ঘড়ি ছাড়াই জীবনযাপনের দাবি, পরে জানা গেল ভিন্ন এক গল্প
- মক্কা-জেদ্দাসহ চার শহরে সতর্কতা জারি
- শিক্ষক-শিক্ষার্থীর আচরণ নিয়ে আজহারির স্পষ্ট বার্তা
- দুর্বল নজরদারি ও আস্থার সংকটে ডিভিডেন্ড মৌসুমেও বাজারে মন্দা
- অনির্দিষ্টকালের জন্য বন্ধ কিশোরগঞ্জ-মহাখালী বাস চলাচল
- ২৫ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৫ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সুইটিকে নিয়ে মুখ খুললেন নজরুলের বাবা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম এক নজরে
- শেয়ারবাজারে ১০ টেক্সটাইল বন্ধ, বিপাকে হাজারো ক্ষুদ্র বিনিয়োগকারী
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- স্বর্ণের দাম কমেছে, ২৪ অক্টোবরের পূর্ণাঙ্গ মূল্যতালিকা
- সোনার দামে স্বস্তি, ২২ ক্যারেটের নতুন দর প্রকাশ
- ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ৫ লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ বিএসইসির
- দীর্ঘদিন লে-অফের পর কেয়া গ্রুপে নতুন সিদ্ধান্ত
- গ্রাহকদের টাকা দিতে ন্যাশনাল ব্যাংকের ওপর কেন্দ্রীয় ব্যাংকের ১১ শর্ত
- শেয়ারবাজারে আসছে সিটি গ্রুপ, লক্ষ্য ১২ হাজার কোটি টাকা উত্তোলন
- ১৫ টাকার শেয়ার ৪২ টাকা, তারপর ১১ টাকা: ডাবল ধাক্কায় সর্বশান্ত বিনিয়োগকারীরা
- নতুন কোম্পানির শেয়ারে প্রথম দিনেই বড় মুনাফার সুযোগ
- সপ্তাহজুড়ে ৮ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- নতুন পে-স্কেলে বেতন কবে থেকে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বাংলাদেশি পাসপোর্টেই ভিসা ছাড়াই ৩৫ দেশে ভ্রমণ
জাতীয় এর সর্বশেষ খবর
- এনবিআরকে দুই ভাগ করার বিল, নতুন কাঠামো নিয়ে বড় আলোচনা
- ‘চুমুকাণ্ড’ নিয়ে আলোচনার মধ্যে এবার পাটওয়ারীকে চুমু
- ৫২টি বিশেষ দলের অভিযান, জরিমানার মুখে ১০১ ব্যবসাপ্রতিষ্ঠান
- বাড়ছে ঘূর্ণিঝড়ের শঙ্কা, সর্বশেষ পূর্বাভাসে যা বলা হলো













